দল দেখে এডিস মশা কাউকে কামড় দেবে না, সবাইকে সচেতন হতে হবে - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪দল দেখে এডিস মশা কাউকে কামড় দেবে না, সবাইকে সচেতন হতে হবে - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ২৭, ২০১৯ ৪:৫০ পূর্বাহ্ণ
A- A A+ Print

দল দেখে এডিস মশা কাউকে কামড় দেবে না, সবাইকে সচেতন হতে হবে

অনলাইন নিউজ: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমানে ডেঙ্গু যেভাবে ছড়িয়ে পড়ছে, এখানে দল দেখে এডিস মশা কাউকে কামড় দেবে না। কাজেই সবাইকে এ বিষয়টি নিয়ে সচেতন ও সতর্ক হতে হবে।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর অফিসও এ ব্যাপারে অত্যন্ত সক্রিয় রয়েছে। একটি মনিটরিং সেলও গঠন করা হয়েছে। দুইটি সিটি কর্পোরেশনকেও নির্দেশনা দেয়া হয়েছে।’

ডেঙ্গুর প্রকোপের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সকলের প্রতি আহবান জানিয়ে সেতুমন্ত্রী আরো বলেন, ডেঙ্গুর প্রকোপ নিয়ে দেশের জনগণ উদ্বেগ-আতঙ্কে আছে। এই সমস্যাকে উপেক্ষা করার কোনো উপায় নেই।

শুক্রবার (২৬ জুলাই) দুপুরে রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ ও উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের বলেন, যারা ডেঙ্গু নিয়ে আতঙ্ক ছড়ান, তাদেরও বলবো, আসুন আমরা সবাই মিলে সামাজিকভাবে একটা লড়াই গড়ে তুলি। এই বিপজ্জনক মশা এবং এর কামড় যে মৃত্যুর কারণ হতে পারে, এটাকে সহজভাবে দেখার কোনো উপায় নেই।

তিনি বলেন, আমাদের দেশের জনগণও ডেঙ্গু নিয়ে উদ্বেগে আছে, আতঙ্কে আছে। সে জন্য আমাদের এটাকে উপেক্ষা করারও কোনো উপায় নেই।

ডেঙ্গু নিয়ে স্বাস্থ্যমন্ত্রী এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়রের বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কাদের বলেন, আমরা অনেক সময় এমন দায়িত্বহীন কথাবার্তা বলে থাকি, সবার উচিত নিজের দায়িত্ব থেকে কথা বলা। কাজে মনোযোগ দেয়া উচিত। আমাদের সবার কথাবার্তায় সংযত হওয়া উচিত।

এ বিষয়ে তিনি আরো বলেন, সবার দায়িত্বশীল কথাবার্তা বলা উচিত। কথা বেশি না বলে সকলে কাজে মনোনিবেশ করবেন, এটাই আমি নেতাকর্মীকে আহ্বান জানাচ্ছি। এছাড়া তারা দু’জনেই যেটা বলেছেন, সেটা তাদের নিজেদের মতামত হতে পারে।

সেতুমন্ত্রী বলেন, এটা এখন দেশীয় রোগ নয়, এখন দেখা যাচ্ছে- আন্তর্জাতিকভাবেও প্রকোপ বাড়ছে। চীন, ফিলিপাইন, শ্রীলঙ্কা, ভিয়েতনাম পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ ছড়িয়ে পড়েছে। আমাদের জনগণকে আমাদেরই বাঁচাতে হবে। ডেঙ্গু মোকাবিলায় সমন্বিতভাবে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সিটি করপোরেশন মিলে কাজ করতে হবে। যারা সংশ্লিষ্ট তাদের সবারই একটা দায়িত্ব রয়েছে। আমাদের দলেরও একটা দায়িত্ব রয়েছে।

দৈনিক বরিশাল ২৪

দল দেখে এডিস মশা কাউকে কামড় দেবে না, সবাইকে সচেতন হতে হবে

শনিবার, জুলাই ২৭, ২০১৯ ৪:৫০ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় চট্টগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া’র সুস্থতা কামনায় বরিশালে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বাবুগঞ্জে সাংবাদিক উজ্জল-এর পিতার ইন্তেকাল   বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডাঃ এ জেড এম জাহিদ হোসেন   দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি : তারেক রহমান   ভূমিকম্পের পর অনলাইনে গুজবের দৌরাত্ম্য, ছড়ানো হচ্ছে ভুয়া ছবি-ভিডিও   ভূমিকম্পে ৩ জেলায় নিহত ৭   প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ   ২২ বছর পর ভারতকে হারিয়ে বাংলাদেশের জয়   ঐতিহাসিক ৭ই নভেম্বর আজ, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস   ধানক্ষেতে দাঁড়িয়ে বিএনপি নেতার অভিনব প্রতিবাদ   ‘নো হাংকি পাংকি’ কোনো রাজনৈতিক দলের ভাষা হতে পারে না : এ্যানি   শতভাগ প্রস্তুত ইসি, ফেব্রুয়ারিতেই নির্বাচন   ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল নগরে বিএনপির লিফলেট বিতরণ   কিশোরগঞ্জে জামায়াতের উদ্যোগে ২৩ জনকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন   পেশায় ভালো করছেন কওমি মাদ্রাসাপড়ুয়া সাংবাদিকরা   এনসিপির কেন্দ্রীয় নেতা রিজভীকে দল থেকে সাময়িক অব্যাহতি   নারীদের সচেতনতা সৃষ্টিতে রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে বাবুগঞ্জে বিএনপির উঠান বৈঠক   চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ