দেশের একমাত্র গণতন্ত্রের প্রতীক খালেদা জিয়াকে মুক্তি দিন: মির্জা ফখরুল - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪দেশের একমাত্র গণতন্ত্রের প্রতীক খালেদা জিয়াকে মুক্তি দিন: মির্জা ফখরুল - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ০৭, ২০১৯ ২:০০ পূর্বাহ্ণ
A- A A+ Print

দেশের একমাত্র গণতন্ত্রের প্রতীক খালেদা জিয়াকে মুক্তি দিন: মির্জা ফখরুল

অনলাইন নিউজ: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,দেশের একমাত্র গণতন্ত্রের প্রতীক খালেদা জিয়াকে মুক্তি দিন। দেশের মানুষ এখন অগণতান্ত্রিক পরিবেশ থেকে মুক্তি চায়। এ মুক্তি এখন পুরোপুরি একাকার হয়ে গেছে এ দেশের গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির সঙ্গে।

যদি তিনি মুক্তি পান তাহলেই গণতন্ত্র মুক্তি পাবে। সেই মুক্তির জন্য শুধু আইনি লড়াইয়ের ওপর নির্ভর করলে হবে না, জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিক আন্দোলন গড়ে তুলতে হবে। সেই আন্দোলনে সব মানুষকে সম্পৃক্ত করতে হবে।

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে শুক্রবার বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি) আয়োজিত ‘খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবি’তে প্রতীকী অনশন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ প্রতীকী অনশন হয়।

খালেদা জিয়ার মুক্তি দাবি করে মির্জা ফখরুল বলেন, আজ গণমাধ্যমের স্বাধীনতা নেই। অথচ গণমাধ্যমের স্বাধীনতা দিয়েছেন খালেদা জিয়া। যে নেত্রী সারাটা জীবন দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য ত্যাগ স্বীকার করেছেন, আজ সেই নেত্রীকে কারাগারে রাখা হয়েছে। জামিনযোগ্য মামলায় সম্পূর্ণ অনৈতিক, অমানবিক এবং বেআইনিভাবে আটক করে রাখা হয়েছে।

দেশের কোথাও আইনের শাসন নেই মন্তব্য করে তিনি বলেন, নিম্ন আদালতে খালেদা জিয়াকে পাঁচ বছর সাজা দেয়া হল, উচ্চ আদালতে সেটি হয়ে গেল ১০ বছর। অথচ এ মামলায় জামিনযোগ্য হলেও তাকে মুক্তি দেয়া হচ্ছে না।

আবার দেখলাম, পাবনার ঈশ্বরদীতে ১৯৯৪ সালে আওয়ামী লীগের নিজেদের মধ্যে গুলির ঘটনার ২৫ বছর পর এ মামলায় নতুন করে চার্জশিট দিয়ে নতুন নতুন নাম দিয়ে রায় দেয়া হল।

যেখানে ৯ জনকে ফাঁসি, ২৫ জনকে যাবজ্জীবনসহ একাধিক ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হল। ওই ঘটনাটি সম্পূর্ণ সাজানো ছিল। তার প্রমাণ- একজন লেখক রেন্টু লিখে গেছেন যে, ‘আওয়ামী লীগ নিজেরাই ওই ঘটনাটি ঘটিয়েছিল।’ এ রায় প্রমাণ করে দেশে আইনের শাসন বলে কিছু নেই।

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, সরকার নির্বাচিত না, তাই জনগণের জন্য তারা ভাবছে না। এলএনজি আমদানিতে ভর্তুকি দেয়া হচ্ছে, অন্যদিকে গ্যাসের দাম বাড়ানো হচ্ছে। জনগণের পকেট কাটার মাধ্যমে দেশের টাকা বিদেশে পাচার করার ভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত আছে শাসকগোষ্ঠী।

২০১৯-২০ অর্থবছরের বাজেটের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ট্যাক্স বাড়ানো হয়েছে। প্রতিটি ক্ষেত্রে ভ্যাটের পরিধি বাড়ানো হয়েছে। জনগণের পকেট কেটে আওয়ামী লীগ নেতা, মন্ত্রী ও সুবিধাভোগকারী ব্যক্তি যারা আছেন তাদের পকেট ভারি করার জন্য এ বাজেটে তৈরি করা হয়েছে।

পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না অনশনকারীদের অনশন ভঙ্গ করান।

সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক শওকত মাহমুদের সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনের পরিচালনায় কর্মসূচিতে আরও বক্তব্য দেন মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠিতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ড্যাবের আহ্বায়ক ড. ফরহাদ হালিম ডোনার, বিএফইউজের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী, ডিইউজের একাংশের সভাপতি কাদের গণি চৌধুরী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।

দৈনিক বরিশাল ২৪

দেশের একমাত্র গণতন্ত্রের প্রতীক খালেদা জিয়াকে মুক্তি দিন: মির্জা ফখরুল

রবিবার, জুলাই ৭, ২০১৯ ২:০০ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় চট্টগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া’র সুস্থতা কামনায় বরিশালে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বাবুগঞ্জে সাংবাদিক উজ্জল-এর পিতার ইন্তেকাল   বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডাঃ এ জেড এম জাহিদ হোসেন   দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি : তারেক রহমান   ভূমিকম্পের পর অনলাইনে গুজবের দৌরাত্ম্য, ছড়ানো হচ্ছে ভুয়া ছবি-ভিডিও   ভূমিকম্পে ৩ জেলায় নিহত ৭   প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ   ২২ বছর পর ভারতকে হারিয়ে বাংলাদেশের জয়   ঐতিহাসিক ৭ই নভেম্বর আজ, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস   ধানক্ষেতে দাঁড়িয়ে বিএনপি নেতার অভিনব প্রতিবাদ   ‘নো হাংকি পাংকি’ কোনো রাজনৈতিক দলের ভাষা হতে পারে না : এ্যানি   শতভাগ প্রস্তুত ইসি, ফেব্রুয়ারিতেই নির্বাচন   ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল নগরে বিএনপির লিফলেট বিতরণ   কিশোরগঞ্জে জামায়াতের উদ্যোগে ২৩ জনকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন   পেশায় ভালো করছেন কওমি মাদ্রাসাপড়ুয়া সাংবাদিকরা   এনসিপির কেন্দ্রীয় নেতা রিজভীকে দল থেকে সাময়িক অব্যাহতি   নারীদের সচেতনতা সৃষ্টিতে রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে বাবুগঞ্জে বিএনপির উঠান বৈঠক   চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ