দ্বিতীয় দিনেও অচল বরিশাল নার্সিং কলেজ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪দ্বিতীয় দিনেও অচল বরিশাল নার্সিং কলেজ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ০৮, ২০১৯ ১২:০৩ পূর্বাহ্ণ
A- A A+ Print

দ্বিতীয় দিনেও অচল বরিশাল নার্সিং কলেজ

৫৫

শামীম আহমেদ,দৈনিক বরিশাল ২৪.কম: ৪ দফা দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো ক্লাশ-পরীক্ষা ও পেশাগত দায়িত্ব বর্জন করে অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ করেছে বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা।

গতকাল রবিবার দ্বিতীয় দিন সকাল ১০টায় শেরে-ই বাংলা মেডিকেল কলেজ ক্যাম্পাসের নার্সিং কলেজ চত্বরে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

থেমে থেমে দুপুর পর্যন্ত চলে এ বিক্ষোভ। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা নার্সিং পেশায় স্বতন্ত্র পেশাগত ক্যাডার
সার্ভিস ‘বিসিএস সেবা’ চালু, ৬ হাজার টাকার ইন্টার্ন ভাতা ২০ হাজার টাকায় উন্নীত করা, স্টাইপেন্ড ২ হাজার টাকা থেকে ৫ হাজার টাকা করা, সকল নার্সিং কলেজের জন্য ক্লিনিক্যাল প্রাকটিস নার্স পদ সৃষ্টি ও পূরণ করা এবং নতুন কারিকুলাম সংশোধন না করা পর্যন্ত পুরাতন কারিকুলাম বহাল রাখার দাবি জানান। এসব দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও প্রত্যয় ব্যক্ত করেন নার্সিং কলেজের শিক্ষার্থীরা।

বরিশাল নার্সিং কলেজে প্রায় সাড়ে ৪শ’ শিক্ষার্থী রয়েছে। সারাদেশে ১২টি সরকারি নার্সিং কলেজ রয়েছে।

এর মধ্যে বাংলাদেশ বেসিক গ্রাজুয়েট স্টুডেন্ট নার্সেস এসোসিয়েশনের কমিটি রয়েছে ৭টি কলেজে।

এ কারণে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, রংপুর ও ময়মনসিংহে গত দুই দিন ধরে একযোগে ক্লাস, পরীক্ষা ও পেশাগত দায়িত্ব বর্জন করে আন্দোলন করছেন নার্সিং শিক্ষার্থীরা।

দৈনিক বরিশাল ২৪.কম/শামীম আহমেদ

দৈনিক বরিশাল ২৪

দ্বিতীয় দিনেও অচল বরিশাল নার্সিং কলেজ

সোমবার, জুলাই ৮, ২০১৯ ১২:০৩ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ