নরওয়ের মসজিদে হামলাকারীকে জাপটে ধরে প্রশংসায় ভাসছেন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪নরওয়ের মসজিদে হামলাকারীকে জাপটে ধরে প্রশংসায় ভাসছেন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ১৬, ২০১৯ ৩:০৬ অপরাহ্ণ
A- A A+ Print

নরওয়ের মসজিদে হামলাকারীকে জাপটে ধরে প্রশংসায় ভাসছেন

৩৬

অনলাইন নিউজ: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মতো নরওয়ের রাজধানী অসলোর উপকণ্ঠে গত শনিবার আল নূর মসজিদে ২১ বছর বয়সী শ্বেতাঙ্গ সন্ত্রাসী ফিলিপ ম্যানশুয়াজ দুই হাতে অত্যাধুনিক অস্ত্র নিয়ে মুসল্লিদের উপর নির্বিচারে গুলিবর্ষণ শুরু করে।

এতে নামাজ পড়তে আসা ৭৫ বছর বয়সী এক মুসল্লি গুলিবিদ্ধ হয়েছে গুরুতর আহত হয়েছেন। কিন্তু ঘটনা আরও ভয়াবহ হওয়ার আগেই জীবন বাজি রেখে আরেক মুসল্লি তাকে জাপটে ধরেন। খবর বিবিসির।এ সময় ওই শ্বেতাঙ্গ সন্ত্রাসী তাকে জাপটে ধরা মুসল্লি পাকিস্তান বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকের (৬৫) ডান চোখে আঙ্গুল ঢুকিয়ে দেয়।

কিন্তু তারপরও তিনি ওই সন্ত্রাসীকে ছাড়েননি। আর এ কারণেই সেদিন ক্রাইস্টচার্চের মতো বড় ধরণের হত্যাযজ্ঞ থেকে রক্ষা পান মুসল্লিরা।

মুসল্লিদের জীবন বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন পাক বিমান বাহিনীর ওই কর্মকর্তা। তাকে বীর হিসেবে উল্লেখ করে দেশটির গণমাধ্যমগুলো। স্থানীয় কমিউনিটির লোকজনও তাকে বেশ সম্মানের চোখে দেখছেন।

এ দিকে, ওই শ্বেতাঙ্গ সন্ত্রাসীর বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ এনেছে দেশটির পুলিশ। একই সঙ্গে তার বিরুদ্ধে সৎবোনকে হত্যা ও মসজিদের মুসল্লিদের হত্যাচেষ্টারও অভিযোগ আনা হয় আদালতে।

গত সোমবার আদালতে আনা হলে আসামি ফিলিপ ম্যানশুয়াজের চোখ-মুখ আর গলায় আঘাতের চিহ্ন দেখা যায়। তদন্তের স্বার্থে তাকে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে পুলিশ আবেদন করলে তার আরও চার সপ্তাহ রিমান্ড মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, গত শনিবার অসলোর বায়িরাম এলাকার আল নূর ইসলামিক সেন্টারে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে হামলাকারীর মতো দুই হাতে অত্যাধুনিক অস্ত্র নিয়ে নরওয়ের নাগরিক শ্বেতাঙ্গ সন্ত্রাসী ফিলিপ ম্যানশুয়াজ এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে।

পরে পুলিশ এসে হামলাকারীকে আটক করেছে তার বাড়িতে অভিযান চালালে সেখানে তার ১৭ বছরের সৎবোনের পড়ে থাকা রক্তাক্ত লাশ দেখতে পায়। পুলিশের ধারণা বোনকে হত্যা করেই মসজিদে হামলা চালাতে যায় ওই হামলাকারী।

মসজিদ কমিটির পরিচালক ইরফান মুসতাক স্থানীয় পত্রিকাকে বলেন, হেলমেট ও ইউনিফর্মধারী শ্বেতাঙ্গ সন্ত্রাসীর গুলিতে এক মুসল্লি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।

দৈনিক বরিশাল ২৪

নরওয়ের মসজিদে হামলাকারীকে জাপটে ধরে প্রশংসায় ভাসছেন

শুক্রবার, আগস্ট ১৬, ২০১৯ ৩:০৬ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা   বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’   পদোন্নতি পেয়ে বারিশালের যুবদল নেতা তছলিম উদ্দিন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত   বিএম স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন মীর জাহিদুল কবির   বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন   বরিশালে শতবর্ষী পদ্মপুকুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেনা দর্শনার্থীরা   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ   চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্রসৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   বাবুগঞ্জে দরিদ্র পরিবারের পাশে চাঁদপাশা সমিতির সদস্যরা   দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী