না ফেরার দেশে সার্জেন্ট কিবরিয়া - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪না ফেরার দেশে সার্জেন্ট কিবরিয়া - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ১৬, ২০১৯ ৩:৫৬ অপরাহ্ণ
A- A A+ Print

না ফেরার দেশে সার্জেন্ট কিবরিয়া

নিজস্ব প্রতিবেদক: বরিশালে দায়িত্ব পালনকালে কাভার্ডভ্যানের চাপায় আহত পুলিশ সার্জেন্ট কিবরিয়া আর নেই ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ক্যাম্প পুলিশের এএসআই আবদুল খান। সার্জেন্ট গোলাম কিবরিয়া দীর্ঘদিন ধরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত। তার বাড়ি পটুয়াখালী জেলায়।

আটক যমুনা গ্রুপের কাভার্ডভ্যানচালক মো. জলিল মিয়া টাঙ্গাইলের মির্জাপুর এলাকার মৃত জলিল সিকদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের কর্নকাঠী জিরো পয়েন্ট এলাকায় দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক সার্জেন্ট গোলাম কিবরিয়া। বেলা সোয়া ১২টার দিকে পটুয়াখালীগামী যমুনা গ্রুপের গাড়ি বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যানকে (ঢাকা মেট্রো উ-১২-২০৫৪) থামার সংকেত দেন সার্জেন্ট কিবরিয়া।

কাভার্ডভ্যানটি ট্রাফিকের সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সার্জেন্ট কিবরিয়া একটি মোটরসাইকেলে ধাওয়া করে কাভার্ডভ্যানটির সামনে গিয়ে ফের তাকে থামার সংকেত দেন। কাভার্ডভ্যানচালক জলিল মিয়া এ সময় মোটরসাইকেল আরোহী সার্জেন্ট কিবরিয়াকে ধাক্কা দিয়ে ফেলে চাপা দিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেলে ভর্তি করেন। খবর পেয়ে পার্শ্ববর্তী ঝালকাঠির নলছিটি থানা পুলিশ ধাওয়া করে চালক জলিল সিকদারসহ কাভার্ডভ্যানটি আটক করে।

এদিকে পুলিশ সার্জেন্ট গোলাম কিবরিয়ার অবস্থার অবনতি হওয়ায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল থেকে বিকেল সোয়া ৫টার দিকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।

দৈনিক বরিশাল ২৪

না ফেরার দেশে সার্জেন্ট কিবরিয়া

মঙ্গলবার, জুলাই ১৬, ২০১৯ ৩:৫৬ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় চট্টগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া’র সুস্থতা কামনায় বরিশালে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বাবুগঞ্জে সাংবাদিক উজ্জল-এর পিতার ইন্তেকাল   বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডাঃ এ জেড এম জাহিদ হোসেন   দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি : তারেক রহমান   ভূমিকম্পের পর অনলাইনে গুজবের দৌরাত্ম্য, ছড়ানো হচ্ছে ভুয়া ছবি-ভিডিও   ভূমিকম্পে ৩ জেলায় নিহত ৭   প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ   ২২ বছর পর ভারতকে হারিয়ে বাংলাদেশের জয়   ঐতিহাসিক ৭ই নভেম্বর আজ, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস   ধানক্ষেতে দাঁড়িয়ে বিএনপি নেতার অভিনব প্রতিবাদ   ‘নো হাংকি পাংকি’ কোনো রাজনৈতিক দলের ভাষা হতে পারে না : এ্যানি   শতভাগ প্রস্তুত ইসি, ফেব্রুয়ারিতেই নির্বাচন   ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল নগরে বিএনপির লিফলেট বিতরণ   কিশোরগঞ্জে জামায়াতের উদ্যোগে ২৩ জনকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন   পেশায় ভালো করছেন কওমি মাদ্রাসাপড়ুয়া সাংবাদিকরা   এনসিপির কেন্দ্রীয় নেতা রিজভীকে দল থেকে সাময়িক অব্যাহতি   নারীদের সচেতনতা সৃষ্টিতে রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে বাবুগঞ্জে বিএনপির উঠান বৈঠক   চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ