‘নীরবে অবদান রাখা রাজ্জাক ভাই নিরবেই চলে গেলেন’ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪‘নীরবে অবদান রাখা রাজ্জাক ভাই নিরবেই চলে গেলেন’ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ০৫, ২০১৯ ২:১৩ পূর্বাহ্ণ
A- A A+ Print

‘নীরবে অবদান রাখা রাজ্জাক ভাই নিরবেই চলে গেলেন’

আব্দুর রাজ্জাক মোল্লা ভাই চলে গেছেন না ফেরার দেশে…! “কোথায় শান্তির জন্য অঙ্গীকারে সাইন দেয়? আমারে একটু দেখাইয়া দ্যান, আমি একটা টিপসই দিমু”। গত বছরের ঘটনা।

গ্যাসবেলুন ফুলাতে ফুলাতে জন্মান্ধ আব্দুর রাজ্জাক ভাই প্রশ্ন করে জেনেছিলেন বেলুনে গ্যাস ভরছে কি অনুষ্ঠানের জন্য। যখন বিস্তারিত জানলেন তখন নিজে থেকে প্রচন্ড আগ্রহী হয়ে ওঠেন তার সমর্থনটাও জানাতে, জানিয়েছিলেন।

বরিশালের সব ছোট বড় আয়োজনে একমাত্র তিনিই ছিলেন গ্যাসবেলুন যোগানদাতা। নীরবে সব উৎসবগুলোকে জমকালো রূপ দিয়েছেন, কখনো এখানে-ওখানে গ্যাস বেলুন বিক্রি করে ছোটদের আনন্দের উৎস হয়েছেন। সাধারণ একজন মানুষ, আড়ালে আড়ালে অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন দিনের পর দিন। আজ তিনি চলে গেছেন না ফেরার দেশে..

আব্দুর রাজ্জাক ভাইয়ের সাথে বেশী সখ্যতা তৈরী হয়েছিলো ২০১৩-১৪ সালে। তার একটি দুঃসময়ে, নিরবে যুদ্ধ চালিয়ে যাওয়ার দিনগুলোতে – অন্য কিছু অসুবিধার পাশাপাশি জনতা ব্যাংক এবং সমাজ সেবা অধিদপ্তরের কিছু ঋণ পরিশোধের প্রয়োজনে। সে সময় যারা তার পাশে ছিলেন তাদের অবহিত করছি কৃতজ্ঞতায়। আজ আব্দুর রাজ্জাক ভাই চলে গেছেন না ফেরার দেশে…

এই নীরবে অবদান রাখা মানুষগুলোকে মনে পরবে না আর। তাই ফেইসবুক মেমরী হিসেবে বছরে অন্তত একবার মনে পরতে টাইমলাইনে রেখে দিলাম। যেন হারিয়ে যেতে না পারে আমাদের রঙিন করা আরো অনেক সাদাকালো মানুষগুলোর মতো… মঞ্চ আলোকসজ্জার দুলালদা কিংবা মেকাপের নগেনদা-দের মতো..

(ফেসবুক থেকে সংগৃহিত)

লেখক: দিপু হাফিজুর রহমান,এনজিও কর্মকর্তা ও সমাজ সেবক,বরিশাল।

দৈনিক বরিশাল ২৪

‘নীরবে অবদান রাখা রাজ্জাক ভাই নিরবেই চলে গেলেন’

সোমবার, আগস্ট ৫, ২০১৯ ২:১৩ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে জাপা নেতা তাপসের শোক   সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকাল, সারাদেশে শোকের ছায়া   চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার   নোয়াখালী-৫ আসনে ‘সাবেক মানবিক পুলিশ’ শওকত হোসেন স্বতন্ত্র প্রার্থী   ভোলা-১ আসনে মনোনয়ন ফরম জমা দিলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ   ঝিনাইদহ-৪ আসনে রাশেদ খানের বিরুদ্ধে লড়বেন স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ   বরিশাল-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী জহির উদ্দিন   বাউফলে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানের হিড়িক   বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হতে নির্বাচন কমিশনে   আকাঙ্ক্ষা ভরা ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন করলেন তারেক রহমান   তারেক রহমানকে নিয়ে পার্থর সেই বক্তব্য ভাইরাল   তীব্র শীত উপেক্ষা করে জনসমুদ্রে পরিণত ৩০০ ফিট এলাকা   তারেক রহমানকে বরণ করতে নেতাকর্মীদের নিয়ে ঢাকায় বিএনপি নেত্রী নাসরীন   ইলিয়াসের ফেসবুক পেজ সরিয়ে দিল মেটা   উসকানিতে পা না দিয়ে ধৈর্যের সঙ্গে ঐক্য ও নির্বাচন রক্ষার আহ্বান জামায়াতের   রাতে হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে থাকবে হাদির মরদেহ   ওসমান হাদির মৃত্যুতে সর্বস্তরে শোকের ছায়া   বরিশালে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় চট্টগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া’র সুস্থতা কামনায় বরিশালে দোয়া মাহফিল অনুষ্ঠিত