পটুয়াখালীতে সমবায় ব্যাংকের জমির দখল নিয়ে ফের সংবাদ সম্মেলন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪পটুয়াখালীতে সমবায় ব্যাংকের জমির দখল নিয়ে ফের সংবাদ সম্মেলন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ০৭, ২০১৯ ৪:৩৮ অপরাহ্ণ
A- A A+ Print

পটুয়াখালীতে সমবায় ব্যাংকের জমির দখল নিয়ে ফের সংবাদ সম্মেলন

৩২

পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরের ফেরিঘাট এলাকায় সমবায় ব্যাংকের দাবীকৃত দেড় শতক জমির দখলকে কেন্দ্র করে শহরজুড়ে আলোচনার পাশাপাশি পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন চলছে।

মঙ্গলবার বেলা ১১টায় কলাপাড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন মো. মাসুম বিল্লাহ। দুইদিন আগে এ জমির অপরাংশে বসবাস করা ব্যবসায়ী আবুল কালামের স্ত্রী মিনারা বেগম সংবাদ সম্মেলন করেন।

মাসুম বিল্লাহ লিখিত বক্তব্যে জানান, তার ছোট ভাই রিয়াজ খান এবং তরিকুল মৃধার নামে সমবায় ব্যাংক থেকে বছরের পহেলা জুলাই দেড় শতক জমি ভাড়া চুক্তিতে লিজ নেন।

যেখানে স্থাপনা নির্মাণের জন্য বেড়া দিয়েছেন। কিন্তু ওই জমির পেছনের অংশে থাকা সমবায় ব্যাংকের অপর ভাড়াটিয়া আবুল কালাম ওরফে গ্যাস কালাম তাদের জমি দখল করে স্থাপনা করতে থাকেন।

এনিয়ে থানা পুলিশের সহায়তায় কাজ বন্ধ করতে গেলে তিনি কিছুই মানতে নারাজ। থানায় বসতেও নারাজ। উল্টো তার বসতঘরে হামলা, মেয়েদের গালাগাল করার মতো মিথ্যে বানোয়াট অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন।

মাসুম বিল্লাহ আরও দাবি করেন ওইদিন, ২৮ জুলাই তিনি ঘটনাস্থলে তো দুরের কথা কলাপাড়ায় ছিলেন না। ঢাকায় ছিলেন। সম্পুর্ণ ঘটনাটি একটি নাটক বলেও মাসুম বিল্লাহর দাবি। অপরদিকে সমবায় ব্যাংকের চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম জানান, ওই জমি সমবায় ব্যাংকের অনুকূলে ৬১৩ নম্বর দাগ থেকে ৪৭ শতক এবং ৬১৪ নম্বর দাগ থেকে ৭৩ শতক খাস জমি ৭১/৭২ সালে কবুলিয়াতপ্রাপ্ত হন।

এনিয়ে মামলা হলে আদালতের নির্দেশে ২০১০ সালে দলিল করে দেয়া হয়। যেখানে আবুল কালাম বসবাস করে আসছেন। অপর একাংশে ব্যবসা করছেন। তার দখলে এখনও সাড়ে তিন শতক জমি রয়েছে। অথচ সমবায় ব্যাংকের জমিকে খাস দাবি করে বর্তমান ভাড়াটিয়াদের উচ্ছেদ করে আবুল কালাম অপপ্রচার চালাচ্ছে।

বর্তমানে এই দেড় শতক জমির দখলকে কেন্দ্র করে ভূমি প্রশাসনের ভূমিকা। থানার ভূমিকা এবং দুই প্রতিপক্ষের ঘটনায় সর্বত্র আলোচিত হচ্ছে। মঙ্গলবারের সংবাদ সম্মেলনে অভিযুক্ত মাসুম বিল্লাহ ছাড়াও মো. সোহাগ, মো. মিরাজ ও ভাড়াটিয়া রিয়াজ খান উপস্থিত ছিলেন। তারা গোটা বিষয়টিকে নাটক বলেও দাবি করেন।

দৈনিক বরিশাল ২৪

পটুয়াখালীতে সমবায় ব্যাংকের জমির দখল নিয়ে ফের সংবাদ সম্মেলন

বুধবার, আগস্ট ৭, ২০১৯ ৪:৩৮ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা   বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’   পদোন্নতি পেয়ে বারিশালের যুবদল নেতা তছলিম উদ্দিন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত   বিএম স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন মীর জাহিদুল কবির   বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন   বরিশালে শতবর্ষী পদ্মপুকুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেনা দর্শনার্থীরা   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ   চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্রসৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   বাবুগঞ্জে দরিদ্র পরিবারের পাশে চাঁদপাশা সমিতির সদস্যরা   দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী