পরিত্যক্ত টায়ারে এডিস মশার লার্ভা, ৫ লাখ টাকা জরিমানা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪পরিত্যক্ত টায়ারে এডিস মশার লার্ভা, ৫ লাখ টাকা জরিমানা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ২০, ২০১৯ ১:৫৭ পূর্বাহ্ণ
A- A A+ Print

পরিত্যক্ত টায়ারে এডিস মশার লার্ভা, ৫ লাখ টাকা জরিমানা

অনলাইন নিউজ: রাজধানীর মহাখালীতে পরিত্যক্ত দুটি টায়ারে মশার লার্ভা পাওয়া যাওয়ায় ডিএনসিসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ৫ লাখ জরিমানার ঘোষণা দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

সোমবার মেয়র আতিকুল ইসলাম এডিস মশা নির্মূল ও অন্যান্য সমস্যা সমাধানে মহাখালী বাসটার্মিনাল পরিদর্শন করেন। টার্মিনালের পেছনের খাল ও এডিস মশা জন্মাতে পারে- এমন সম্ভাব্য জায়গাগুলো পরিদর্শন করেন তিনি।

এ সময় মহাখালী বাসটার্মিনালের পেছনে অভিযান পরিচালনার সময় ওষুধ স্প্রে করতেই বেরিয়ে আসে ঝাঁকে ঝাঁকে মশা। এরপরই ক্ষুব্ধ হয়ে ওঠেন উত্তর সিটি মেয়র। এরপরই টায়ার মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা, অনাদায়ে সাতদিনের কারাদণ্ড প্রদানের নির্দেশ দেয়া হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে।

মহাখালী বাসটার্মিনালের পেছনের ওই জমির মালিক কে, শুধু তা-ই জানা গেছে। তবে কে টায়ার রেখেছে তা শনাক্ত করা যায়নি।

মেয়র আতিকুল ইসলাম বলেন, এ সব টায়ার থেকে এডিস মশা জন্মায়। আমি ১৫ দিন আগে এ সব টায়ার সরাতে বলেছিলাম। কিন্তু কেউ তা করেনি। এ জন্য এ টায়ার মালিককে জরিমানা এবং অনাদায়ে শাস্তি দেয়া হল। এটি টার্মিনাল এলাকার বাইরে। বাসমালিকরা আমাকে বলেছেন, এটি ওয়াসার জায়গা।

এরপর বাসমালিকদের পক্ষ থেকে জানানো হয়, জরিমানা করা টায়ার পরিত্যক্ত। এগুলো কিনে রাবার বের করা হয়। যারা এগুলো কিনেছে তাদের শনাক্ত করে জরিমানা আদায় করা হবে।

প্রসঙ্গত, প্রাণঘাতী জ্বরডেঙ্গুর জীবাণুবাহক এডিস মশা নিধনে ‘চিরুনি অভিযান’ চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। মঙ্গলবার ঢাকা উত্তরের ১৯ নম্বর ওয়ার্ড দিয়ে অভিযানটি শুরু হবে।

প্রতিটি ওয়ার্ডকে ১০ ভাগে ভাগ করে একজন পরিচ্ছন্নতাকর্মীর নেতৃত্বে ১০ জনের একটি দল মশক নিধন অভিযান পরিচালনা করবে। একদিনে একটা ওয়ার্ডে অভিযান হবে। একজন কর্মকর্তা কার্যক্রম তদারক করবেন।

কোনো বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেলে- একটি লাল রঙের স্টিকার ওই বাড়িতে লাগিয়ে দেয়া হবে। কিছুদিন পর সেই বাড়িতে গিয়ে যদি লার্ভা পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

দৈনিক বরিশাল ২৪

পরিত্যক্ত টায়ারে এডিস মশার লার্ভা, ৫ লাখ টাকা জরিমানা

মঙ্গলবার, আগস্ট ২০, ২০১৯ ১:৫৭ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় চট্টগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া’র সুস্থতা কামনায় বরিশালে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বাবুগঞ্জে সাংবাদিক উজ্জল-এর পিতার ইন্তেকাল   বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডাঃ এ জেড এম জাহিদ হোসেন   দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি : তারেক রহমান   ভূমিকম্পের পর অনলাইনে গুজবের দৌরাত্ম্য, ছড়ানো হচ্ছে ভুয়া ছবি-ভিডিও   ভূমিকম্পে ৩ জেলায় নিহত ৭   প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ   ২২ বছর পর ভারতকে হারিয়ে বাংলাদেশের জয়   ঐতিহাসিক ৭ই নভেম্বর আজ, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস   ধানক্ষেতে দাঁড়িয়ে বিএনপি নেতার অভিনব প্রতিবাদ   ‘নো হাংকি পাংকি’ কোনো রাজনৈতিক দলের ভাষা হতে পারে না : এ্যানি   শতভাগ প্রস্তুত ইসি, ফেব্রুয়ারিতেই নির্বাচন   ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল নগরে বিএনপির লিফলেট বিতরণ   কিশোরগঞ্জে জামায়াতের উদ্যোগে ২৩ জনকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন   পেশায় ভালো করছেন কওমি মাদ্রাসাপড়ুয়া সাংবাদিকরা   এনসিপির কেন্দ্রীয় নেতা রিজভীকে দল থেকে সাময়িক অব্যাহতি   নারীদের সচেতনতা সৃষ্টিতে রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে বাবুগঞ্জে বিএনপির উঠান বৈঠক   চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ