পাকিস্তানকে জেতাতে সহযোগীতা করেছেন আফগান অধিনায়ক? - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪পাকিস্তানকে জেতাতে সহযোগীতা করেছেন আফগান অধিনায়ক? - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ৩০, ২০১৯ ৫:৩০ অপরাহ্ণ
A- A A+ Print

পাকিস্তানকে জেতাতে সহযোগীতা করেছেন আফগান অধিনায়ক?

৬৮

স্পোর্টস ডেস্ক: প্রতিটি ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে আফগানিস্তান। অন্যদিকে সেমিফাইনালের দৌড়ে লড়াই করছে পাকিস্তান, বাংলাদেশ এবং ইংল্যান্ড।

সেমিফাইনালে যেতে হলে তিনটি দলকেই প্রত্যেক ম্যাচে জিততে হবে। ফলে সেমির দৌড়ে টিকে থাকতে গতকাল আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানকে জিততেই হতো।

গতকাল আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানের জয়ে যতটা না তাদের নিজেদের খেলোয়াড়দের ভুমিকা ছিল তার চাইতে পাকিস্তানকে জিতাইতে বড় ভুমিকা পালন করেছেন আফগান অধিনায়ক গুলবাদিন নাইব।

ব্যাটিংয়ে ব্যর্থতার পর বোলিংয়ে এসে একাই পাকিস্তানকে জেতাতে অগ্রগন্য ভুমিকা তার। তাইতো ম্যাচ শেষে ফিক্সিংয়ের তীর এখন তার দিকে।এদিন দারুণ বল করেছেন রশিদ-মুজিব আর শিনওয়ারি। শেষ দিকে তিন বোলার মিলিয়ে বাকি ছিল ৫ ওভার। আর তখনও পাকিস্তানের জিততে দরকার ৪ ওভারে ৪৬ রান হাতে আছে চার উইকেট।

আর পাকিস্তানের ব্যাটসম্যানরা পেরে উঠছেন না আফগান স্পিনারদের সামলাতে। সবাই ধরেই নিয়েছিল শেষ চার ওভারে রশিদ-মুজিবরাই বল করবেন।

কিন্তু অবাক করা কান্ড করে বসলেন আফগান অধিনায়ক গুলবাদিন। ম্যাচে ৮ ওভার বল করে ৪৭ রান দিয়েও আসলেন বল করতে।

আর এর খেসারতও দিতে হয়েছে তাকে। এই ওভারে ১৮ রান দিয়ে ম্যাচটিই যেন জিতিয়ে দিলেন পাকিস্তানকে।

এরপরও ক্ষান্ত হয়নি আফগান অধিনায়ক। ৫০তম ওভারে পাকিস্তানের জয়ের জন্য যখন শেষ ৬ বলে ৬ রান দরকার, তখনও সে একটি সহজ রান আউটের সুযোগ মিস করেন। আর এই মিস থেকে পাকিস্তানি ব্যাটসম্যানরা ২ রান সংগ্রহ করে ৩ উইকেটের জয় পায়।

আর এমন বোকামি করে রীতিমত সমর্থক এবং ক্রিকেট বিশ্লেষকদের রোষানলে পড়েছেন আফগান অধিনায়ক।

সমর্থকরা তো সরাসরি বলেই বসেছেন ম্যাচ পাতিয়েছে গুলবাদিন। সাবেক ইংলিশ অধিনায়ক টুইটারে তো গুলাবদিনকে ‘বলদ’ বলেও আখ্যায়িত করেছেন।

ম্যাচ পরবর্তী প্রতিবেদনে ফক্স স্পোর্টস বলে, গুলবাদিন নাইব পাকিস্তানকে ম্যাচটি উপহার দিয়েছেন।

ফক্স তাদের প্রতিবেদনে ম্যাচ পাতানোর অভিযোগে করা ক্রিকেটপ্রেমীদের বার্তাগুলোও তুলে ধরে।

এছাড়া দ্য টেলিগ্রাফও তাদের প্রতিবেদনে এই বিষয়টি তুলে আনে।

দৈনিক বরিশাল ২৪

পাকিস্তানকে জেতাতে সহযোগীতা করেছেন আফগান অধিনায়ক?

রবিবার, জুন ৩০, ২০১৯ ৫:৩০ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ