পাবনায় বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা,জেলা প্রশাসনের জরুরী সভা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪পাবনায় বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা,জেলা প্রশাসনের জরুরী সভা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ০৬, ২০১৯ ১১:০৬ অপরাহ্ণ
A- A A+ Print

পাবনায় বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা,জেলা প্রশাসনের জরুরী সভা

২১

মো: ইয়াছিন শেখ,(ঈশ্বনদী) পাবনা : পাবনায় ডেঙ্গু রোগীর সংখ্যা আবারও বাড়ছে। ২৪ ঘণ্টায় পাবনা জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত ২৪ জন রোগী ভর্তি হয়েছেন। পাবনা জেনারেল হাসপাতালে মঙ্গলবার দুপুর পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ১০১ জন।

এছাড়া বেসরকারিভাবে আরও প্রায় ১০০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। ডেঙ্গু মোকাবেলায় মঙ্গলবার জরুরি সভা করেছে জেলা প্রশাসন। পাবনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আকসাদ আল মাসুর আনন জানান, গত ১ সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমে আসছিল।

কিন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২৪ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১০১ জন রোগী। এখনো সেখানে ৩৯ জন রোগী ভর্তি রয়েছেন।

চিকিৎসকরা জানান, শুরু থেকে পাবনা জেনারেল হাসাপাতালে যাদেরকে ভর্তি করা হয় তাদের অধিকাংশই ছিল ঢাকা ফেরত। তাতে প্রমাণিত হয়েছে যে, তারা ঢাকা থেকে আক্রান্ত হয়েছেন। কিন্ত এখন পাবনায় আক্রান্ত হওয়ায় পাবনায় এডিস মশার অস্তিত্ব রয়েছে বলে মনে করা হচ্ছে, যা আতঙ্কের বিষয়।

বিশেষজ্ঞরা জানান, ঢাকা থেকে বাসসহ বিভিন্ন যানবাহনে এডিস মশা সারাদেশে ছড়িয়ে পড়তে পারে। এজন্য সংশ্লিষ্ট সবাইকে সচেতন হওয়া জরুরি। এদিকে ডেঙ্গু মোকাবেলায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং করণীয় বিষয়ে পাবনার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক কবীর মাহমুদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পাবনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, পৌরসভার মেয়র কামরুল হাসান মিন্টু, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহেদ পারভেজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোখলেছুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চন্দন কুমার চক্রবর্তী প্রমুখ।

দৈনিক বরিশাল ২৪

পাবনায় বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা,জেলা প্রশাসনের জরুরী সভা

মঙ্গলবার, আগস্ট ৬, ২০১৯ ১১:০৬ অপরাহ্ণ | আপডেটঃ আগস্ট ০৬, ২০১৯ ১১:০৭ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  এক মাসে এক ডজন ডিমে দাম বেড়েছে ৩০–৪০ টাকা, সবজি–মাছ–মাংসও চড়া   তরমুজে ইঁদুর মারার বিষেই মৃত্যু একই পরিবারের সেই ৪ জনের   ভারত থেকে আসা পানির ঢলে নিমজ্জিত গোমস্তাপুরের বিস্তীর্ণ বোরো খেত, দিশাহারা কৃষক   চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের আগুনে ঘরহারা পরিবারগুলো পাচ্ছে নতুন ঠিকানা, উদ্যোগ নিলেন প্রধানমন্ত্রী   রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ   বৃষ্টির কাছে হার মানছে সবাই, চট্টগ্রাম শহরে অসহনীয় জলাবদ্ধতা   চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী   বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় পাশে থাকার অঙ্গীকার যুক্তরাজ্যের   ইমতিয়াজ চৌধুরী লাখুটিয়া দাখিল মাদরাসার সভাপতি নির্বাচিত   ২০২৬ সালের এসএসসি পরীক্ষা উপলক্ষে স্কলার আইডিয়াল স্কুলের বিদায় সংর্বধনা অনুষ্ঠিত   বাংলাদেশকে ২৪৮ রানের টার্গেট দিলো নিউজিল্যান্ড   সবজির দামে ঊর্ধ্বগতি, ভোগান্তিতে ক্রেতারা   বাবুগঞ্জের চাঁদপাশা হাইস্কুলের এসএসসি পরিক্ষার্থীদের দোয়া অনুষ্ঠিত   ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে কাজ চলছে   প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ, মানতে হবে যেসব নির্দেশনা   নাতে রাসূল ইভেন্টে বাবুগঞ্জ উপজেলায় ১ম হলেন চাঁদপাশা হাইস্কুল ও কলেজের ছাত্র সাদমান ইসলাম   আজ বাংলা নববর্ষ, উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন বরগুনার বেতাগীতে   শুধু শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বিভিন্ন নিয়োগ পরীক্ষাও আইনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে: বরিশালে শিক্ষামন্ত্রী   বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি তামিম ইকবাল   ৬ষ্ঠ শ্রেণিতে বাদপড়া শিক্ষার্থীদের ফের রেজিস্ট্রেশনের সুযোগ