প্রয়াত জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের সমাধিস্থলকে মাজার ঘোষণা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪প্রয়াত জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের সমাধিস্থলকে মাজার ঘোষণা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ২৭, ২০১৯ ২:২১ পূর্বাহ্ণ
A- A A+ Print

প্রয়াত জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের সমাধিস্থলকে মাজার ঘোষণা

আসিকুর রহমান, রংপুর (সদর) থেকে: প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সমাধিস্থলকে মাজার ঘোষণা দিয়ে এসএ গ্রুপ অব কোম্পানীজের ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ বলেছেন, মৃত্যু পরও দেশের উন্নয়নের রূপকার হুসেইন মুহম্মদ এরশাদের দেশপ্রেম ও চিন্তা-চেতনা হাজার বছর ধরে বাঙ্গালির হৃদয়ে গেঁথে থাকবে।

আর তার কর্মযজ্ঞ লালন করেই এগিয়ে যাবে জাতীয় পার্টি। রংপুরের পল্লী নিবাসে সাবেক রাষ্ট্রপতি এরশাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এসময় নোয়াখালী জেলা জাতীয় পার্টির নেতা-কর্মীরা ছাড়াও এসএ গ্রুপের উধ্বতন কর্মকর্তারা সাবেক এই রাষ্ট্রপতির কবর জিয়ারত করেন।

শুক্রবার বেলা ১২টায় রংপুর নগরীর দর্শনায় পল্লী নিবাসে প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সমাধিস্থলে উপস্থিত হন নোয়াখানী জেলা জাতীয় পার্টির সভাপতি ও এসএ গ্রুপ অব কোম্পানীজের ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদসহ পার্টির নেতা-কর্মীরা।

পরে ফুল দিয়ে প্রিয় নেতার কবরে শ্রদ্ধা জানান তারা। এ সময় প্রয়াত সাবেক রাষ্ট্রপতি এরশাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে জাতীয় পার্টিকে এগিয়ে নেবার প্রত্যয় জানান নেতা-কর্মীরা।

শোক বইয়ে নিজ অনুভুতি প্রকাশ করে এস এ গ্রুপ অব কোম্পানীজের ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ বলেন, আজ দেশের যে উন্নয়ন দৃশ্যমান, তার সুথিকাগার পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ।

তার চিন্তা চেতনাই আজ বাস্তবে রূপ নিয়েছে। মসজিদ, মন্দিরের বিদ্যুৎ বিল মওকুফ থেকে শুরু করে রাষ্ট্র ধর্ম ইসলাম ঘোষণা তারই চিন্তা চেতনার ফসল।

একইসাথে সড়ক যোগাযোগ থেকে শুরু করে দেশের অবকাঠামোগত উন্নয়নও হয়েছিল সাবেক এই রাষ্ট্রপতির হাত ধরে।

পল্লী নিবাসে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে চিরনিদ্রায় শায়িত করায় রংপুরবাসীকে কৃতজ্ঞতা জানিয়ে এসএ গ্রুপের কর্ণধার সালাহ উদ্দিন আহমেদ বলেন, আগামীতে জাতীয় পার্টিকে ক্ষমতায় আনতে সু-সংগঠিত হতে হবে নেতা-কর্মীদের। সেই সাথে বাস্তবায়ন করতে হবে তার চিন্তা চেতনাকে।

এ সময় সাবেক রাষ্ট্রপতি এরশাদের সমাধিস্থলকে মাজারের ঘোষণা দেন জাতীয় পার্টির এই নেতা। পরে আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম এতিম খানা ও লিল্লাহ বোর্ডিং এ কুরআনখানি, দোয়া মাহফিল শেষে এতিমদের মাঝে তবারক বিতরণ করা হয়।

দৈনিক বরিশাল ২৪

প্রয়াত জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের সমাধিস্থলকে মাজার ঘোষণা

শনিবার, জুলাই ২৭, ২০১৯ ২:২১ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ভোট দিলেন আমির খসরু মাহমুদ   দুপুর ১২টা পর্যন্ত সারা দেশে ৩২ শতাংশ ভোট পড়েছে : ইসি সচিব   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে, কেন্দ্রগুলোতে উৎসবের আমেজ   বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূত ও পর্যবেক্ষক দলের বৈঠক   সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুষ্ঠু নির্বাচনের সাক্ষী হতে পারব: সিইসি   জাতীয় নির্বাচনের আগের রাতে যে দোয়া চাইলেন শায়খ আহমাদুল্লাহ   বরিশালে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ   ‘কেন ওরা রাজনীতিতে গেল, রিয়াজ পালিয়ে বেড়াচ্ছে কেন?’ ববিতার প্রশ্ন   ১০ ফেব্রুয়ারির ছুটি নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত   “এক সপ্তাহের জন্য হলেও বাবার জামিন চান এমপি প্রার্থী টিপুর কন্যা হাবিবা কিবরিয়া”   ভোলার গ্যাস কাজে লাগিয়ে দক্ষিনাঞ্চলে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হবে: বরিশালে তারেক রহমান   গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে: বরিশালে তারেক রহমান   দীর্ঘ ২০ বছর পরে বরিশালের মাটিতে পা রাখলেন তারেক রহমান   আজ পবিত্র শবে বরাত   রমজান মাসে গরুর মাংস-মুরগি-ডিম ও দুধের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার   এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় আবারও বাড়িয়েছে ঢাকা শিক্ষা বোর্ড   চট্টগ্রাম বন্দরের অচলাবস্থার কারণে দেশের ক্ষতি হচ্ছে: নৌ-পরিবহন উপদেষ্টা   বরিশালে সরোয়ারের পক্ষে ভোট চাইতে বাড়ি বাড়ি ছুটছেন তৃণমুল নেতারা   বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে জাপা নেতা তাপসের শোক   সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকাল, সারাদেশে শোকের ছায়া