ফতুল্লায় ঈদের ভোরেই যুবককে কুপিয়ে হত্যা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ফতুল্লায় ঈদের ভোরেই যুবককে কুপিয়ে হত্যা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ১২, ২০১৯ ৮:৪৯ পূর্বাহ্ণ
A- A A+ Print

ফতুল্লায় ঈদের ভোরেই যুবককে কুপিয়ে হত্যা

অনলাইন নিউজ: নারায়ণগঞ্জের ফতুল্লায় ফিল্মি কায়দায় এক বন্ধুকে তাড়িয়ে দিয়ে আরেক বন্ধুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

ঈদের দিন সোমবার ভোর রাতে ফতুল্লার পাগলা রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবক রাকিব (২০) ফতুল্লার নয়ামাটি মুসলিমপাড়া এলাকার মজিদ হাওলাদারের বাড়ির ভাড়াটিয়া নওশেদ বেপারীর ছেলে।

তার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নয়াপাড়ার নড়িয়ায়। তিনি ফতুল্লার নয়ামাটি এলাকায় কাদিরের ভাংগারির দোকানের কর্মচারী ছিলেন।

হত্যাকাণ্ডের সময় রাকিবের সঙ্গে থাকা তার বন্ধু আবদুল্লাহ জানান, পাগলা বাজার থেকে কেনাকাটা করে একটি রিকশায় রাকিবের সঙ্গে বাসায় ফিরছিলেন তিনি।

পাগলা রেলস্টেশন এলাকায় আসলে একই এলাকার গিয়ার মানিকসহ ৪-৫ জন পথরোধ করে রিকশাটি আটকায়।

তিনি জানান, তখন দুর্বৃত্তরা আবদুল্লাহকে রিকশা থেকে নামিয়ে চোর চোর বলে ধাওয়া দিয়ে তাড়িয়ে দেয়। এর কিছুক্ষণ পরতিনি এসে রাকিবের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন।

রাকিবের বাবা নওশেদ বেপারী জানান, তার দুই মেয়ে এক ছেলে। রাকিবই তার এক মাত্র ছেলে। ভাংগারির দোকানে কাজ করে সংসার চালাতো। কি কারণে রাকিবকে খুন করা হয়েছে তা তিনি জানেন না। তবে খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানা যায়নি। তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।সুত্র:যুগান্তর

দৈনিক বরিশাল ২৪

ফতুল্লায় ঈদের ভোরেই যুবককে কুপিয়ে হত্যা

সোমবার, আগস্ট ১২, ২০১৯ ৮:৪৯ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় চট্টগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া’র সুস্থতা কামনায় বরিশালে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বাবুগঞ্জে সাংবাদিক উজ্জল-এর পিতার ইন্তেকাল   বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডাঃ এ জেড এম জাহিদ হোসেন   দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি : তারেক রহমান   ভূমিকম্পের পর অনলাইনে গুজবের দৌরাত্ম্য, ছড়ানো হচ্ছে ভুয়া ছবি-ভিডিও   ভূমিকম্পে ৩ জেলায় নিহত ৭   প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ   ২২ বছর পর ভারতকে হারিয়ে বাংলাদেশের জয়   ঐতিহাসিক ৭ই নভেম্বর আজ, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস   ধানক্ষেতে দাঁড়িয়ে বিএনপি নেতার অভিনব প্রতিবাদ   ‘নো হাংকি পাংকি’ কোনো রাজনৈতিক দলের ভাষা হতে পারে না : এ্যানি   শতভাগ প্রস্তুত ইসি, ফেব্রুয়ারিতেই নির্বাচন   ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল নগরে বিএনপির লিফলেট বিতরণ   কিশোরগঞ্জে জামায়াতের উদ্যোগে ২৩ জনকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন   পেশায় ভালো করছেন কওমি মাদ্রাসাপড়ুয়া সাংবাদিকরা   এনসিপির কেন্দ্রীয় নেতা রিজভীকে দল থেকে সাময়িক অব্যাহতি   নারীদের সচেতনতা সৃষ্টিতে রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে বাবুগঞ্জে বিএনপির উঠান বৈঠক   চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ