ফুটবলের রঙে সাজছে চট্টগ্রাম - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ফুটবলের রঙে সাজছে চট্টগ্রাম - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ২৩, ২০১৯ ১:৩৬ অপরাহ্ণ
A- A A+ Print

ফুটবলের রঙে সাজছে চট্টগ্রাম

আবদুল করিম, চট্টগ্রাম থেকে: চট্টগ্রামের ফুটবল প্রেমিকদের দৃষ্টি এখন এমএ আজিজ স্টেডিয়ামের দিকে। শুরু হচ্ছে সিজেকেএস ফুটবল মৌসুম। শুরুতেই রয়েছে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। এরপর রয়েছে প্রায় ৩৪ লাখ টাকা বাজেটের আন্তঃওয়ার্ড মেয়র গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। এটির স্পন্সর হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

এছাড়া চট্টগ্রাম আবাহনী এ ভেন্যুতে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ আয়োজন করতে চাচ্ছে। সিজেকেএস ফুটবল সম্পাদক মোহাম্মদ ইউসুফ বলেন, এবারের আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে শেষ হবে ১৫ সেপ্টেম্বর।

এর একদিন পর অর্থাৎ ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে আন্তঃওয়ার্ড মেয়র গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। যা আগামী ১০ অক্টোবরের মধ্যে শেষ করতে হবে। তাই এ দুটি টুর্নামেন্টের জন্য ১০ অক্টোবর পর্যন্ত এমএ আজিজ স্টেডিয়ামের মাঠ থাকবে ব্যস্ত।

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে দুটি গ্রুপে বিভক্ত হয়ে নয়টি দল অংশ নিচ্ছে। আন্তঃওয়ার্ড মেয়র গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সিটি কর্পোরেশনের আওতাধীন ৪১টি ওয়ার্ড অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী ওয়ার্ডগুলোকে লটারীর মাধ্যমে ১৩টি গ্রুপে বিভক্ত করে গ্রুপিং করা হয়েছে।

চ্যাম্পিয়ন দল নগদ তিন লাখ টাকা ও ট্রফি, রানার্স আপ নগদ দুই লাখ টাকা ও ট্রফি পাবে। তৃতীয় স্থান এক লাখ টাকা ও চতুর্থ স্থান ৫০ হাজার টাকা পাবে। এছাড়া রয়েছে আরও কিছু নগদ প্রাইজমানি। এদিকে চট্টগ্রাম আবাহনী এ মাঠে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ আয়োজনের জন্য আটটি ক্লাবকে অংশগ্রহণে নিশ্চিত করেছে।

আয়োজক চট্টগ্রাম আবাহনী আগামী ১৯ অক্টোবর থেকে খেলা শুরু করতে চাইলেও বাফুফের চাওয়া নভেম্বর। এ টানাপোড়নের মধ্যে টুর্নামেন্টের সূচি অনেকখানি নির্ভর করছে। তাছাড়া চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামের মাঠও একটি বড় সমস্যা। আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ও আন্তঃওয়ার্ড মেয়র গোল্ডকাপ ফুটবল নামে এ দুটি টুর্নামেন্টের জন্য মাঠ সিজেকেএসএর দখলে থাকবে ১০ অক্টোবর পর্যন্ত।

যদি ১৯ অক্টোবর শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ মাঠে গড়াতে চাইলে এ মাঠটি আন্তর্জাতিক মানের করতে সময় পাবে আট দিন। এ অল্প সময়ের মধ্যে মাঠ কি ঠিক করা যাবে।

কারণ চট্টগ্রাম আবাহনীর প্রিমিয়ার লীগে এমএ আজিজ স্টেডিয়ামের মাঠ নিয়ে আপত্তি থাকায় তারা এ মাঠকে হোম ভেন্যু করেনি।

মাঠ উপযুক্ত না হলে এরকম আন্তর্জাতিক টুর্নামেন্টের খেলার মান ভালো হয় না। ফুটবল প্রেমীরা আশা করছে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্টও সঠিক সময়ে মাঠে গড়াক এবং মাঠও যেন আন্তর্জাতিক মানের হয়।

দৈনিক বরিশাল ২৪

ফুটবলের রঙে সাজছে চট্টগ্রাম

শুক্রবার, আগস্ট ২৩, ২০১৯ ১:৩৬ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় চট্টগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া’র সুস্থতা কামনায় বরিশালে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বাবুগঞ্জে সাংবাদিক উজ্জল-এর পিতার ইন্তেকাল   বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডাঃ এ জেড এম জাহিদ হোসেন   দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি : তারেক রহমান   ভূমিকম্পের পর অনলাইনে গুজবের দৌরাত্ম্য, ছড়ানো হচ্ছে ভুয়া ছবি-ভিডিও   ভূমিকম্পে ৩ জেলায় নিহত ৭   প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ   ২২ বছর পর ভারতকে হারিয়ে বাংলাদেশের জয়   ঐতিহাসিক ৭ই নভেম্বর আজ, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস   ধানক্ষেতে দাঁড়িয়ে বিএনপি নেতার অভিনব প্রতিবাদ   ‘নো হাংকি পাংকি’ কোনো রাজনৈতিক দলের ভাষা হতে পারে না : এ্যানি   শতভাগ প্রস্তুত ইসি, ফেব্রুয়ারিতেই নির্বাচন   ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল নগরে বিএনপির লিফলেট বিতরণ   কিশোরগঞ্জে জামায়াতের উদ্যোগে ২৩ জনকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন   পেশায় ভালো করছেন কওমি মাদ্রাসাপড়ুয়া সাংবাদিকরা   এনসিপির কেন্দ্রীয় নেতা রিজভীকে দল থেকে সাময়িক অব্যাহতি   নারীদের সচেতনতা সৃষ্টিতে রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে বাবুগঞ্জে বিএনপির উঠান বৈঠক   চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ