ফুটবল লড়াইয়ে কোপার সেমিতে ব্রাজিল - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ফুটবল লড়াইয়ে কোপার সেমিতে ব্রাজিল - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ২৯, ২০১৯ ৩:০৯ পূর্বাহ্ণ
A- A A+ Print

ফুটবল লড়াইয়ে কোপার সেমিতে ব্রাজিল

পোর্তো আলেগ্রেতে শেষ আটের ম্যাচে প্যারাগুয়েকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনাল নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। শেষ দু’বার কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল ব্রাজিল, দু’বারই প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরেছিল তারা।

ম্যাচের প্রথম ১০ মিনিটে একচেটিয়া বল দখলে রেখে আক্রমণাত্মক খেলে ব্রাজিল। তবে শুরুর ছন্দ প্রথমার্ধের বাকি সময়ে ধরে রাখতে পারেনি তারা। বিরতির আগে উল্লেখযোগ্য কোনো সুযোগও পায়নি দলটি।

নিজেদের গুছিয়ে নিয়ে পাল্টা আক্রমণে ওঠা প্যারাগুয়ে ২৯তম মিনিটে ম্যাচের প্রথম উল্লেখযোগ্য সুযোগটি পায়। সান্তোসের ফরোয়ার্ড দেরলিস গনসালেসের জোরালো শট দারুণ নৈপুণ্যে ঠেকিয়ে জাল অক্ষত রাখেন ব্রাজিল গোলরক্ষক আলিসন।

দ্বিতীয়ার্ধের শুরুতে বড় ধাক্কা খায় প্যারাগুয়ে। ৫৪তম মিনিটে ফাবিয়ান বালবুয়েনা তাদের ডি-বক্সের মুখে রবের্তো ফিরমিনোকে ফাউল করলে প্রথমে পেনাল্টি দিয়েছিলেন রেফারি। পরে ভিএআর প্রযুক্তির সাহায্য নিয়ে পেনাল্টির সিদ্ধান্ত পাল্টে ফ্রি-কিকের বাঁশি বাজান রেফারি। তবে ডিফেন্ডার বালবুয়েনাকে দেখান সরাসরি লাল কার্ড।

প্রতিপক্ষে এক জন কম থাকার সুযোগে একের পর এক আক্রমণ করতে থাকে স্বাগতিকরা। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় সবই যাচ্ছিল ভেস্তে। ৭৪তম মিনিটে ম্যাচের সেরা সুযোগটি পান গাব্রিয়েল জেসুস। কিন্তু ছোট ডি-বক্সের বাইরে থেকে লক্ষ্যভ্রষ্ট শট নেন ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড। দুই মিনিট পর এভেরতনের শট একজনের পায়ে লেগে বাইরে চলে যায়।

শেষে ট্রাইবেকারে গড়ায় ম্যাচটি। টাইব্রেকারে প্রথম শটে প্যারাগুয়ের অধিনায়ক গুস্তাভো গোমেজের শট ফিরিয়ে দেন ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন বেকার। প্রথম শটেই দলকে লিড এনে দেন উইলিয়ান। এরপরের দুই শটে গোল করে দু’দলই; ব্রাজিলের হয়ে জাল খুঁজে পান মার্কিনহোস এবং ফিলিপ কুতিনিয়ো; প্যারাগুয়ের হয়ে গোল করেন রোহাস এবং ভালদেজ। ৪র্থ শটে গোল করতে ব্যর্থ হন রবার্তো ফিরমিনো। লিভারপুল ফরোয়ার্ডের মত বাইরে মারেন ডার্লিস গঞ্জালেজ। ‘স্কোর টু উইন’ পঞ্চম পেনাল্টি জালে পাঠিয়ে ১২ বছর পর কোপায় ব্রাজিলের সেমিফাইনাল যাত্রা নিশ্চিত করেন গ্যাব্রিয়েল হেসুস।

দৈনিক বরিশাল ২৪

ফুটবল লড়াইয়ে কোপার সেমিতে ব্রাজিল

শনিবার, জুন ২৯, ২০১৯ ৩:০৯ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় চট্টগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া’র সুস্থতা কামনায় বরিশালে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বাবুগঞ্জে সাংবাদিক উজ্জল-এর পিতার ইন্তেকাল   বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডাঃ এ জেড এম জাহিদ হোসেন   দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি : তারেক রহমান   ভূমিকম্পের পর অনলাইনে গুজবের দৌরাত্ম্য, ছড়ানো হচ্ছে ভুয়া ছবি-ভিডিও   ভূমিকম্পে ৩ জেলায় নিহত ৭   প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ   ২২ বছর পর ভারতকে হারিয়ে বাংলাদেশের জয়   ঐতিহাসিক ৭ই নভেম্বর আজ, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস   ধানক্ষেতে দাঁড়িয়ে বিএনপি নেতার অভিনব প্রতিবাদ   ‘নো হাংকি পাংকি’ কোনো রাজনৈতিক দলের ভাষা হতে পারে না : এ্যানি   শতভাগ প্রস্তুত ইসি, ফেব্রুয়ারিতেই নির্বাচন   ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল নগরে বিএনপির লিফলেট বিতরণ   কিশোরগঞ্জে জামায়াতের উদ্যোগে ২৩ জনকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন   পেশায় ভালো করছেন কওমি মাদ্রাসাপড়ুয়া সাংবাদিকরা   এনসিপির কেন্দ্রীয় নেতা রিজভীকে দল থেকে সাময়িক অব্যাহতি   নারীদের সচেতনতা সৃষ্টিতে রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে বাবুগঞ্জে বিএনপির উঠান বৈঠক   চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ