বছরজুড়েই চলবে প্রাথমিকের শিক্ষক বদলি - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বছরজুড়েই চলবে প্রাথমিকের শিক্ষক বদলি - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ২৭, ২০১৯ ২:৫১ অপরাহ্ণ
A- A A+ Print

বছরজুড়েই চলবে প্রাথমিকের শিক্ষক বদলি

৩৩

অনলাইন নিউজ: বছরে শুধুমাত্র তিন মাস নয়, বছরজুড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি করার চিন্তা-ভাবনা করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। অনলাইনের আওতায় এনে শূন্য আসন ও প্রয়োজনভিত্তিক সারাবছর শিক্ষক বদলি কার্যক্রম চালু করা হবে।

বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাসিক সমন্বয় সভায় নীতিনির্ধারকরা এ বিষয়ে একমত হয়েছেন। দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে সভা সূত্রে জানা গেছে।

সভা সূত্রে জানা যায়, চলতি বছর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক বদলি কার্যক্রম নিয়ে বিপাকে পরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। প্রতিদিন মন্ত্রী ও সচিবের দপ্তরে শিক্ষক বদলি তদবির নিয়ে ভিড় করেন। তাদের ভিড়ে মন্ত্রণালয়ের দৈনদিন কার্যক্রমে চরম ব্যাঘাত ঘটে। এ ছাড়াও নানা মহলের ব্যক্তিরা তাদের মনোনীত শিক্ষকদের বদলি করতেও ভিড় জমান। নির্ধারিত তিন মাস শিক্ষকদের বদলি কার্যক্রম চালু থাকায় এ পরিস্থিতি সৃষ্টি হয়। এসব কারণে বদলি কার্যক্রম বছরজুড়ে করার প্রস্তাব করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। এরপর সচিব আকরাম আল হোসেনসহ উপস্থিত সকলে এ প্রস্তাবে একমত হন।

সম্প্রতি বদলি নীতিমালায় শুধুমাত্র নির্ধারিত তিন মাস শিক্ষক বদলি বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়। ফলে বিশেষ কোনো কারণ ছাড়া জানুয়ারি থেকে মার্চের পরে আর শিক্ষকদের বদলি করা হয় না। এ কারণে প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। এ পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে বর্তমানে বদলি নীতিমালা পরিবর্তন করে সারাবছর শিক্ষক বদলি কার্যক্রম চালু করতে একমত হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সভায় উপস্থিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বদরুল হাসান বাবুল বলেন, ‘নির্ধারিত তিন মাস শিক্ষক বদলি কার্যক্রম চালু হওয়ায় এ সময়টায় নানা ধরনের প্রতিকূলতা সৃষ্টি হয়। এ জন্য বছরজুড়ে শিক্ষক বদলি কার্যক্রম চালু করার চিন্তা-ভাবনা করা হচ্ছে। বদলি কার্যক্রম অনলাইনের আওতায় এসে এটি সারাবছর চালু করার চিন্তা-ভাবনা চলছে।’

তিনি বলেন, ‘সারাবছর শিক্ষক বদলি কার্যক্রম চালু থাকলে বদলির তদবিরে উপচেপড়া মানুষের ভিড় সৃষ্টি হবে না। শিক্ষক বদলির জন্য কোনো কাজেও ব্যাঘাত ঘটবে না।’

বর্তমান বদলি নীতিমালা সংশোধন করে দ্রুত এটি পরিবর্তন করা হবে। দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান এই কর্মকর্তা।

দৈনিক বরিশাল ২৪

বছরজুড়েই চলবে প্রাথমিকের শিক্ষক বদলি

বৃহস্পতিবার, জুন ২৭, ২০১৯ ২:৫১ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা   বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’   পদোন্নতি পেয়ে বারিশালের যুবদল নেতা তছলিম উদ্দিন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত   বিএম স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন মীর জাহিদুল কবির   বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন   বরিশালে শতবর্ষী পদ্মপুকুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেনা দর্শনার্থীরা   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ   চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্রসৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   বাবুগঞ্জে দরিদ্র পরিবারের পাশে চাঁদপাশা সমিতির সদস্যরা   দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী