বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার: প্রতিমন্ত্রী জাহিদ ফারুক - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার: প্রতিমন্ত্রী জাহিদ ফারুক - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ২৭, ২০১৯ ৩:৫০ অপরাহ্ণ
A- A A+ Print

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার: প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

৪২

অনলাইন নিউজ: সরকার নদীভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি মানুষের পাশে দাঁড়িয়েছে এমন মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

তিনি বলেন, ‘পানিসম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা নদীভাঙন ও বন্যা মোকাবেলায় কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় কাজ করছি।’

আজ শনিবার (২৭ জুলাই) দুপুর ১২টার দিকে শরীয়তপুর জেলার জাজিরা ও নড়িয়া উপজেলায় পদ্মা নদীর ডান তীর রক্ষা শীর্ষক প্রকল্পের চলমান কাজের অগ্রগতি পরিদর্শন ও মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

জাহিদ ফারুক বলেন, নড়িয়ায় গত বছর নদী ভাঙনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে ভাঙন রোধ করা হয়েছে। নড়িয়াকে অতিগুরুত্ব দিয়ে কাজ করছে পানিসম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ড। এছাড়া দেশের ৩৩টি জেলার ৬৬টি স্থানে ভাঙন ও বন্যা মোকাবেলায় কাজ করছে সরকার।

শরীয়তপুর ডিসি কাজী আবু তাহেরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. মাহফুজুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা শিকদার।

এছাড়া উপস্থিতি ছিলেন এডিশনাল এসপি (প্রশাসন ও অপরাধ) মো. আল-মামুন শিকদার, নড়িয়া ইউএনও জয়ন্তী রুপা রায়, নড়িয়া পৌরসভার মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাচান আলী রাড়ী, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন প্রমুখ।

দৈনিক বরিশাল ২৪

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার: প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

শনিবার, জুলাই ২৭, ২০১৯ ৩:৫০ অপরাহ্ণ
৪২

অনলাইন নিউজ: সরকার নদীভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি মানুষের পাশে দাঁড়িয়েছে এমন মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

তিনি বলেন, ‘পানিসম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা নদীভাঙন ও বন্যা মোকাবেলায় কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় কাজ করছি।’

আজ শনিবার (২৭ জুলাই) দুপুর ১২টার দিকে শরীয়তপুর জেলার জাজিরা ও নড়িয়া উপজেলায় পদ্মা নদীর ডান তীর রক্ষা শীর্ষক প্রকল্পের চলমান কাজের অগ্রগতি পরিদর্শন ও মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

জাহিদ ফারুক বলেন, নড়িয়ায় গত বছর নদী ভাঙনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে ভাঙন রোধ করা হয়েছে। নড়িয়াকে অতিগুরুত্ব দিয়ে কাজ করছে পানিসম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ড। এছাড়া দেশের ৩৩টি জেলার ৬৬টি স্থানে ভাঙন ও বন্যা মোকাবেলায় কাজ করছে সরকার।

শরীয়তপুর ডিসি কাজী আবু তাহেরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. মাহফুজুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা শিকদার।

এছাড়া উপস্থিতি ছিলেন এডিশনাল এসপি (প্রশাসন ও অপরাধ) মো. আল-মামুন শিকদার, নড়িয়া ইউএনও জয়ন্তী রুপা রায়, নড়িয়া পৌরসভার মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাচান আলী রাড়ী, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন প্রমুখ।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা   বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’