বরগুনায় রিফাত হত্যার বিচার চাইলেন মুশফিক-রুবেল - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরগুনায় রিফাত হত্যার বিচার চাইলেন মুশফিক-রুবেল - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ২৮, ২০১৯ ১২:৪৭ পূর্বাহ্ণ
A- A A+ Print

বরগুনায় রিফাত হত্যার বিচার চাইলেন মুশফিক-রুবেল

অনলাইন নিউজ: গতকাল (বুধবার) দেশের বরগুনা জেলায় ঘটে যায় অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। বরগুনা সরকারি কলেজের অদূরে স্ত্রীর সামনেই স্বামীকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।

এ ঘটনার ভিডিও প্রকাশ হওয়ার পর তোলপাড় সামাজিক যোগাযোগমাধ্যম। যে যার অবস্থান থেকে জানাচ্ছেন প্রতিবাদ।

নির্মম এ ঘটনায় নিন্দার ঝড় বইছে দেশজুড়ে। বসে নেই বাংলাদেশের ক্রীড়াঙ্গনের মানুষজনও। বাংলাদেশ জাতীয় দলের দুই তারকা ক্রিকেটার মুশফিকুর রহীম এবং রুবেল হোসেন ইতিমধ্যেই তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘটনায় দায়ীদের বিচার চেয়ে স্ট্যাটাস দিয়েছেন।

জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিক তার ফেসবুক পেজে লিখেন, ‘আমি মুশফিকুর রহীম এবং আমি রিফাত হত্যার ন্যায়বিচার চাই।

একই ভাবে তারকা পেসার রুবেল হোসেন লিখেন, ‘আমি রুবেল হোসেন এবং আমি রিফাত হত্যার ন্যায়বিচার চাই।

প্রসঙ্গত নির্মম এই ঘটনার বলি ব্যক্তির নাম শাহ নেয়াজ রিফাত শরীফ। বরগুনা সরকারি কলেজের সামনে শত শত লোকের উপস্থিতিতে স্ত্রীর সামনেই ২৫ বছর বয়সী রিফাতকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি বলেন, ‘বরগুনার কলেজ সড়কের ক্যালিক্স কিন্ডারগার্টেনের সামনে পৌঁছালে বেশ কয়েকজন যুবক আমাদের গতিরোধ করে।

সেই সঙ্গে রিফাত শরীফকে মারধর শুরু করে তারা। এর মধ্যেই চাপাতি নিয়ে ঘটনাস্থলে হাজির হয় নয়ন বন্ড ও রিফাত ফরাজী।

এরপরই রিফাত শরীফকে নির্মমভাবে চাপাতি দিয়ে কোপাতে থাকে নয়ন বন্ড ও রিফাত ফরাজী। আমি তাদের নিবৃত্ত করার চেষ্টা করেছি। কিন্তু কিছুতেই তাদের থামাতে পারিনি।’

ওই ঘটনার কথা বলতে গিয়ে কান্না থামাতে পারেননি রিফাতের স্ত্রী। কাঁদতে কাঁদতেই তিনি বিচার চান স্বামী হত্যার।

দৈনিক বরিশাল ২৪

বরগুনায় রিফাত হত্যার বিচার চাইলেন মুশফিক-রুবেল

শুক্রবার, জুন ২৮, ২০১৯ ১২:৪৭ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে জাপা নেতা তাপসের শোক   সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকাল, সারাদেশে শোকের ছায়া   চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার   নোয়াখালী-৫ আসনে ‘সাবেক মানবিক পুলিশ’ শওকত হোসেন স্বতন্ত্র প্রার্থী   ভোলা-১ আসনে মনোনয়ন ফরম জমা দিলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ   ঝিনাইদহ-৪ আসনে রাশেদ খানের বিরুদ্ধে লড়বেন স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ   বরিশাল-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী জহির উদ্দিন   বাউফলে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানের হিড়িক   বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হতে নির্বাচন কমিশনে   আকাঙ্ক্ষা ভরা ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন করলেন তারেক রহমান   তারেক রহমানকে নিয়ে পার্থর সেই বক্তব্য ভাইরাল   তীব্র শীত উপেক্ষা করে জনসমুদ্রে পরিণত ৩০০ ফিট এলাকা   তারেক রহমানকে বরণ করতে নেতাকর্মীদের নিয়ে ঢাকায় বিএনপি নেত্রী নাসরীন   ইলিয়াসের ফেসবুক পেজ সরিয়ে দিল মেটা   উসকানিতে পা না দিয়ে ধৈর্যের সঙ্গে ঐক্য ও নির্বাচন রক্ষার আহ্বান জামায়াতের   রাতে হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে থাকবে হাদির মরদেহ   ওসমান হাদির মৃত্যুতে সর্বস্তরে শোকের ছায়া   বরিশালে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় চট্টগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া’র সুস্থতা কামনায় বরিশালে দোয়া মাহফিল অনুষ্ঠিত