বরিশালের আগৈলঝাড়ায় বেবী হোমে ঠাঁই হলো দুই নবজাতক কন্যা শিশুর - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশালের আগৈলঝাড়ায় বেবী হোমে ঠাঁই হলো দুই নবজাতক কন্যা শিশুর - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ০৮, ২০১৯ ৫:২০ অপরাহ্ণ
A- A A+ Print

বরিশালের আগৈলঝাড়ায় বেবী হোমে ঠাঁই হলো দুই নবজাতক কন্যা শিশুর

৪০

শামীম আহমেদ: বরিশালের বিভাগীয় বেবী হোম আগৈলঝাড়ায় ঠাঁই হয়েছে ৫ দিন ও ৩দিন বয়সী দুই নবজাতক কন্যা শিশুর। বুধবার দুপুরে ওই দুই নবজাতককে বেবী হোমের উপ- তত্ত্বাবধায়কের কাছে হস্তান্তর করা হয়। এখন থেকে বেবীহোমেই বেড়ে উঠবে তারা।

এদের মধ্যে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসাতালে জন্ম নেয়া ফাহিমা বরিশাল নিরাপদ আবাসন কেন্দ্রের বাসিন্দা বাকপ্রতিবন্ধীর কন্যা। আর কুলসুমের জন্ম হয় পিরোজপুর হাসপাতালে। সেখানে মানসিক প্রতিবন্ধী মা শিশুটিকে জন্ম দিয়ে পালিয়ে যায়।

হাসপাতলের রেজিস্ট্রারে মায়ের নামের জায়গায় লেখা রয়েছে শাবনুর। বরিশাল সমাজ সেবা অফিসের প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ জানান, অন্তঃসত্ত্বা অবস্থায় উজিরপুর উপজেলা থেকে নিরাপদ আবাসনে পাঠানো হয় মানসিক ও বাকপ্রতিবন্ধী মহিলাকে।

৫ দিন পূর্বে বেশী অসুস্থ হয়ে পড়লে তাকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার একটি কন্যা সন্তান জন্ম নেয়। জন্ম নেয়ার পর নবজাতকের নাম রাখা হয় ফাহিমা। কিন্তু প্রতিবন্ধী মায়ের পক্ষে নবজাতককে লালন-পালন সম্ভব না হওয়ায় ফাহিমাকে বরিশাল বিভাগীয় বেবী হোম আগৈলঝাড়ায় হস্তান্তর করা হয়।

এখন থেকে সেখানেই বড় হবে ফাহিমা। তবে কেউ যদি আইনী অভিভাবক হতে চান তাহলে আদালতে আবেদন করতে পারবে। এ ক্ষেত্রে যারা আইনী অভিভাবক হবেন তাদের বিষয়ে ব্যাপক তদন্ত করে তারপর আদালত যদি মনে করেন ওই অভিভাবকের কাছে শিশুটি ভালো থাকবে তাহলে তাদের কাছে হস্তান্তরের নির্দেশ দেবেন।

ওই নির্দেশ মোতাবেক বিভাগীয় বেবী হোম ও সমাজসেবা অধিদপ্তর তাদের কাছে শিশু হস্তান্তর করবেন বলে জানান প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ। পিরোজপুর জেলা প্রবেশন কর্মকর্তা জাকির হোসেন হাওলাদার জানান, তিন দিন আগে পিরোজপুর সদর হাসপাতালে শাবনুর নামের মানসিক বিকারগ্রস্থ অন্তঃসত্ত্বা নারী ভর্তি হয়ে একটি কন্যা সন্তান প্রসব করেন।

হাসপাতাল থেকে নবজাতকের নাম রাখা হয় কুলসুম। সন্তান প্রসবের পরে ওই মা পালিয়ে যান। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষর মাধ্যমে সমাজসেবা দপ্তরকে অবগত করানো হলে আমরা আদালতের দ্বারস্থ হই।

পিরোজপুরের শিশু আদালত নবজাতক কুলসুমকে বরিশাল বিভাগীয় বেবী হোমে লালন পালনের নির্দেশ দেন।
আদালতের নির্দেশ মোতাবেক কুলসুমকে বেবী হোমের উপ-তত্ত্বাবধায়কের কাছে হস্তান্তর করা হয়। এখানেই বেড়ে উঠবে কুলসুম।

পিরোজপুর সমাজসেবা দপ্তর সূত্র থেকে জানা গেছে, মানসিক বিকারগ্রস্থ নারীটি সুন্দরী হওয়ায় ইতিপূর্বে
আরো দুইবার অন্তঃসত্ত্বা হন। সে দু’টি সন্তান জন্ম দিলেও তা কে বা কারা নিয়ে যায়। স্থানীয়ভাবে বিষয়টি সমাজসেবা দপ্তরের কর্মকর্তারা জানতে পেরেছেন।

নারীকে খুজে বের করার চেস্টা চলছে। তাকে পাওয়া গেলে তার নিপরাপত্তার জন্য বরিশাল নিরাপদ আবাসনে পাঠানো হবে বলেও জানান তিনি।

এ ব্যাপারে বরিশাল বিভাগীয় বেবী হোমের উপ-তত্ত্বাবধায়ক আবুল কালাম আজাদ জানান, সাত মাস বয়সে ফহিমার জন্ম হওয়ায় সে কিছুটা অসুস্থ রয়েছে। চিকিৎসক ডেকে তার পরামর্শে সকল ধরনের চিকিৎসা প্রদান করা হবে। আর কুলসুম পুরোপুরি সুস্থ রয়েছে।

দৈনিক বরিশাল ২৪

বরিশালের আগৈলঝাড়ায় বেবী হোমে ঠাঁই হলো দুই নবজাতক কন্যা শিশুর

বৃহস্পতিবার, আগস্ট ৮, ২০১৯ ৫:২০ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা   বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’   পদোন্নতি পেয়ে বারিশালের যুবদল নেতা তছলিম উদ্দিন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত   বিএম স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন মীর জাহিদুল কবির   বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন   বরিশালে শতবর্ষী পদ্মপুকুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেনা দর্শনার্থীরা   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ   চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্রসৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   বাবুগঞ্জে দরিদ্র পরিবারের পাশে চাঁদপাশা সমিতির সদস্যরা   দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী