বরিশালের লাখুটিয়ায় শিক্ষার্থীদের সচেতনমুলক প্রশিক্ষণ দিলো পুলিশ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশালের লাখুটিয়ায় শিক্ষার্থীদের সচেতনমুলক প্রশিক্ষণ দিলো পুলিশ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ১২, ২০১৯ ২:০১ পূর্বাহ্ণ
A- A A+ Print

বরিশালের লাখুটিয়ায় শিক্ষার্থীদের সচেতনমুলক প্রশিক্ষণ দিলো পুলিশ

৩৪

নিজস্ব প্রতিবেদক:শিক্ষার্থীদের সচেতনতা মূলক প্রশিক্ষন দিচ্ছে এয়ারপোর্ট থানা পুলিশ। বরিশালে দিন দিন বাড়ছে অপরাধ প্রবনতা। শিশু থেকে বৃদ্ধা কেউ রেহাই পাচ্ছে না।

প্রতিনিয়ত ঘটছে ইভটিজিং ও ধর্ষণের মত ঘটনা। বাড়ছে ছিনতাই ও চুরি। হাত বাড়ালেই ইয়াবা, গাঁজা, ঘুমের বড়ি, মদ ও বিভিন্ন নেশা জাতীয় ইনজেকশন পাওয়া যাচ্ছে সর্বত্রই।

বরিশালে স্কুল, কলেজ ও মহিলা মাদ্রাসার আশপাশ এলাকায় বখাটে তরুন, কিশোর আর যুবকদের দৌরাত্ম্য বৃদ্ধি পাওয়ায় অভিভাবকগণ তাদের সন্তানদের নিয়ে রয়েছেন দুঃশ্চিন্তা ও অজানা আতংকে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান (বিপিএম-বার) এর নির্দেশনায় মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, জঙ্গীবাদ ও সন্ত্রাসবিরোধী সচেতনতামূলক কর্মসূচি চালু করেছেন বিএমপি’র চার থানা পুলিশ।

গতকাল বৃহস্পতিবার এয়ারপোর্ট থানা এলাকার লাকুটিয়া পিআরসি মাধ্যমিক বিদ্যালয়ে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, জঙ্গীবাদ ও সন্ত্রাসবিরোধী সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত ওই প্রশিক্ষণে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী নেতিবাচক দিক নিয়ে আলোচনা করা হয়।

উক্ত বিষয় সমূহের কুফল সম্পর্কে বক্তব্য রাখেন এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) আব্দুর রহমান মুকুল। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের সন্তোষজনক ও দিক নির্দেশনামূলক উত্তর দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও কাশিপুর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান নুরুল ইসলাম হাওলাদার , স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক আবু আহমেদ আল মামুন, এসআই এনামুল, এএসআই মিজান ও এএসআই জব্বার। প্রশিক্ষণে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

দৈনিক বরিশাল ২৪

বরিশালের লাখুটিয়ায় শিক্ষার্থীদের সচেতনমুলক প্রশিক্ষণ দিলো পুলিশ

শুক্রবার, জুলাই ১২, ২০১৯ ২:০১ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা   বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’