বরিশালের সাবেক জনপ্রিয় মেয়র হিরনের জন্মবার্ষিকীতে দোয়া - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশালের সাবেক জনপ্রিয় মেয়র হিরনের জন্মবার্ষিকীতে দোয়া - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ১৬, ২০২১ ১২:৪১ পূর্বাহ্ণ
A- A A+ Print

বরিশালের সাবেক জনপ্রিয় মেয়র হিরনের জন্মবার্ষিকীতে দোয়া

অনলাইন নিউজঃবরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত শওকত হোসেন হিরন’র ৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে নগরীর দুটি মসজিদে বাদ জুমা দোয়া মোনাজাতের আয়োজন করেন তার অনুসারীরা।

জননন্দিত এ মেয়রের জন্মদিনে দোয়া মোনাজাতের পাশাপাশি দলীয় নেতাকর্মী এবং ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নানাভাবে স্মরণ করেছেন। নগরীর গোরস্থান রোড মসজিদে তার অনুসারী বিএম কলেজ ছাত্রলীগের সাবেক নেতা মঈন তুষারের উদ্যোগে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। অপর এক ছাত্রলীগ নেতা ফয়সাল আহমেদ মুন্নার উদ্যোগে নগরীর নথুল্লাবাদ জামিয়া হোসাইনিয়া মাদ্রাসা দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া সকাল থেকে মুসলিম গোরস্থানে হিরনের কবর জিয়ারত করেন তার অনুসারী ও ভক্তরা।

সাবেক মেয়র হিরনের ঘনিষ্ঠজন ইকবাল হোসেন তাপস সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্লেখ করেন, ‘হিরন ভাই আপনি বেচেঁ আছেন বরিশালবাসীর মনে।’ শিক্ষক নেতা অধ্যাপক মহসিন উল ইসলাম লেখেন, বন্ধু হিরনের জন্মদিন আজ, কিন্তু না ফেরার দেশে চলে যাওয়া হিরনের প্রতি রইলো অকৃতিম ভালবাসা।

প্রসঙ্গত, ১৯৫৬ সালের ১৫ অক্টোবর বরিশাল নগরীর আলেকান্দা এলাকায় জন্মগ্রহণ করেন শওকত হোসেন হিরন। ২০১৪ সালের ২২ মার্চ তিনি বরিশাল ক্লাবে অসুস্থ হয়ে পরেন। দীর্ঘদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ২০১৪ সালের ৯ এপ্রিল মৃত্যুবরণ করেন বরিশালের জননন্দিত মেয়র হিরন।সূত্রঃদৈনিক মতবাদ

দৈনিক বরিশাল ২৪

বরিশালের সাবেক জনপ্রিয় মেয়র হিরনের জন্মবার্ষিকীতে দোয়া

শনিবার, অক্টোবর ১৬, ২০২১ ১২:৪১ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় চট্টগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া’র সুস্থতা কামনায় বরিশালে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বাবুগঞ্জে সাংবাদিক উজ্জল-এর পিতার ইন্তেকাল   বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডাঃ এ জেড এম জাহিদ হোসেন   দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি : তারেক রহমান   ভূমিকম্পের পর অনলাইনে গুজবের দৌরাত্ম্য, ছড়ানো হচ্ছে ভুয়া ছবি-ভিডিও   ভূমিকম্পে ৩ জেলায় নিহত ৭   প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ   ২২ বছর পর ভারতকে হারিয়ে বাংলাদেশের জয়   ঐতিহাসিক ৭ই নভেম্বর আজ, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস   ধানক্ষেতে দাঁড়িয়ে বিএনপি নেতার অভিনব প্রতিবাদ   ‘নো হাংকি পাংকি’ কোনো রাজনৈতিক দলের ভাষা হতে পারে না : এ্যানি   শতভাগ প্রস্তুত ইসি, ফেব্রুয়ারিতেই নির্বাচন   ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল নগরে বিএনপির লিফলেট বিতরণ   কিশোরগঞ্জে জামায়াতের উদ্যোগে ২৩ জনকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন   পেশায় ভালো করছেন কওমি মাদ্রাসাপড়ুয়া সাংবাদিকরা   এনসিপির কেন্দ্রীয় নেতা রিজভীকে দল থেকে সাময়িক অব্যাহতি   নারীদের সচেতনতা সৃষ্টিতে রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে বাবুগঞ্জে বিএনপির উঠান বৈঠক   চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ