বরিশালে আসার পথে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন পাণিসম্পদ প্রতিমন্ত্রী - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশালে আসার পথে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন পাণিসম্পদ প্রতিমন্ত্রী - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ১৮, ২০১৯ ৭:০৭ অপরাহ্ণ
A- A A+ Print

বরিশালে আসার পথে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন পাণিসম্পদ প্রতিমন্ত্রী

৩৮

নিজস্ব প্রতিবেদক : ঢাকা থেকে বরিশালে আসার সময় এমভি পারাবত-১১ নামে একটি লঞ্চের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে এমভি সুন্দরবন-১০। এতে, অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন লঞ্চে থাকা পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমসহ সহস্রাধিক যাত্রী।

বুধবার (১৭ জুলাই) মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। তবে, বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে নিরাপদেই বরিশাল নদীবন্দরে পৌঁছায় সুন্দরবন-১০।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল নদীবন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার বলেন, এরই মধ্যে বন্দর কর্তৃপক্ষ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নৌ পুলিশের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত লঞ্চটি পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ক্ষতিগ্রস্ত লঞ্চের মাস্টার মজিবর রহমান বলেন, বুধবার (১৭ জুলাই) রাতে ঢাকা থেকে যাত্রী নিয়ে সুন্দরবন-১০ ও পারাবত-১১ লঞ্চ দু’টি বরিশালের উদ্দেশে রওনা হয়। মধ্যরাতে হিজলার মিয়ারচর এলাকায় আমাদের লঞ্চের পেছনে সজোরে ধাক্কা দেয় পারাবত-১১। এতে সুন্দরবন-১০’র নিচতলার ডেক ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি বলেন, এ বিষয়ে বিআইডব্লিএ কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত লঞ্চের ১১ লাখ টাকার ক্ষতি নিরুপণ করা সম্ভব হয়েছে।

পারাবত-১১’র মাস্টার শামীম বলেন, লঞ্চের গতি কমই ছিল। তবে, পানির স্রোত বেশি ও সুন্দরবন-১০ লঞ্চটি হঠাৎ গতি কমিয়ে দেওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।

বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, সুন্দরবন-১০ লঞ্চে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমসহ যারা যাত্রী ছিলেন, তাদের কারো কোনো ক্ষতি হয়নি। আমরা উভয় লঞ্চের মাস্টারের বক্তব্য শুনেছি। এ ঘটনায় মেরিন আইনে মামলা হবে।

বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক (টিআই) মো. কবির হোসেন বলেন, পারাবত-১১ লঞ্চটি দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটিয়েছে। এতে সুন্দরবন-১০ লঞ্চের ইঞ্চিনরুম সংলগ্ন ৫০ ফুট বডি দুমড়ে-মুচড়ে গেছে। তবে, কোনো যাত্রীর ক্ষতি হয়নি।

তিনি বলেন, এ ঘটনায় দুপুর সাড়ে ৩টা পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে, প্রতিমন্ত্রী মহোদয় নৌ-পরিবহন অধিদফতরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলেছেন।

সূত্র জানায়, পারাবত-১১’র মাস্টার শামীমের বিরুদ্ধে বেপরোয়া লঞ্চ চালনার অভিযোগ ছিল আগে থেকেই। এর আগে, সুন্দরবন-৮ লঞ্চকে ধাক্কা দিয়েছিল পারাবত-১১।

দৈনিক বরিশাল ২৪

বরিশালে আসার পথে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন পাণিসম্পদ প্রতিমন্ত্রী

বৃহস্পতিবার, জুলাই ১৮, ২০১৯ ৭:০৭ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা   বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’