বরিশালে ঈদের জামাত অনুষ্ঠিত - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশালে ঈদের জামাত অনুষ্ঠিত - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ১২, ২০১৯ ২:১৬ অপরাহ্ণ
A- A A+ Print

বরিশালে ঈদের জামাত অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বরিশালের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।  ঈদের নামাজ শেষে দেশ ও জাতির অগ্রগতি কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আজ সোমবার  সকাল ৮টায় অনুষ্ঠিত ঈদের জামাতে বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ নানা শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

স্টিমারঘাট জামে মসজিদের খতিব মাওলানা শিহাব উদ্দিন বেগের ইমামতিতে হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বরিশালের বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, বরিশাল সদর উপজেলার চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টুসহ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা ও প্রশাসনের কর্মকর্তারা।

নামাজের আগে ঈদের শুভেচ্ছা বিনিময় করে বক্তব্য রাখেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বরিশালের বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী তার বক্তব্যের শুরুতে ১৫ আগস্ট জাতির জনকসহ অন্য শহীদদের আত্মার শান্তি কামনা করেন।

এসময় দেশ ও জাতির অগ্রগতি কামনা করে তিনি বলেন, ত্যাগের মহিমায় কোরবানি দিয়ে প্রত্যেকের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহায়তা করা।

বিভাগীয় কমিশনার বলেন, দেশে সম্প্রতি সময়ে নানান বিষয় নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। তাতে কান না দিয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। ডেঙ্গুসহ মশার বংশবিস্তার রোধে নিজের বাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি তিনি দেশের সমৃদ্ধি, ধর্মীয় সম্প্রীতি অব্যাহত রাখতে সবার প্রতি আহ্বান জানান।

এদিকে সকাল সাড়ে ৮টায় বরিশাল সদর উপজেলার চরমোনই পীরের দরবার শরীফে ঈদের সর্ববৃহৎ জামাত অনুষ্ঠিত হয়।

অপরদিকে, বরিশাল বিভাগের দ্বিতীয় বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হয় পিরোজপুরের ছারছিনা দরবার শরীফ ময়দানে। তৃতীয় বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হয় ঝালকাঠীর এন এস কামিল মাদ্রাসা সকাল ৮টায় অনুষ্ঠিত হয়।

এছাড়া পটুয়াখালীর মীর্জাগঞ্জ হযরত ইয়ারউদ্দিন খলিফা (রা.) মাজার শরীফে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এছাড়াও বরিশাল জেলার উজিরপুর উপজেলার গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্সে বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

তবে নগরে সর্বপ্রথম সকাল সাড়ে ৭টায় জেলগেট জামে মসজিদ, ল’কলেজ জামে মসজিদ ও মেডিক্যাল কলেজ জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এছাড়া কেন্দ্রীয় জামে কসাই মসজিদ, জামে এবাদুল্লাহ মসজিদ, পুলিশ লাইনস জামে মসজিদ, নরিয়া স্কুল ঈদগাহ ময়দান ও জামে বায়তুল মোকাররম মসজিদে দু’টি করে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় জামাতের মধ্য দিয়ে বরিশাল নগরের সর্বশেষ ঈদের জামাত সকাল সাড়ে ৯টায় কেন্দ্রীয় জামে কসাই মসজিদ ও জামে এবায়েদুল্লাহ মসজিদে অনুষ্ঠিত হয়।

জাতীয় ইমাম সমিতি বরিশাল মহানগর শাখার সভাপতি মাওলানা কাজী আব্দুল মান্নান জানান, বরিশাল মহনগরে সাড়ে ৪শ’ মসজিদ রয়েছে। যার মধ্যে ৩ শতাধিক মসজিদে ঈদের জামাত সকাল ৮টা থেকে ৯ টার মধ্যে অনুষ্ঠিত হয়।

ঈদের জামাত ও পশু কোরবানিকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

দৈনিক বরিশাল ২৪

বরিশালে ঈদের জামাত অনুষ্ঠিত

সোমবার, আগস্ট ১২, ২০১৯ ২:১৬ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় চট্টগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া’র সুস্থতা কামনায় বরিশালে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বাবুগঞ্জে সাংবাদিক উজ্জল-এর পিতার ইন্তেকাল   বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডাঃ এ জেড এম জাহিদ হোসেন   দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি : তারেক রহমান   ভূমিকম্পের পর অনলাইনে গুজবের দৌরাত্ম্য, ছড়ানো হচ্ছে ভুয়া ছবি-ভিডিও   ভূমিকম্পে ৩ জেলায় নিহত ৭   প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ   ২২ বছর পর ভারতকে হারিয়ে বাংলাদেশের জয়   ঐতিহাসিক ৭ই নভেম্বর আজ, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস   ধানক্ষেতে দাঁড়িয়ে বিএনপি নেতার অভিনব প্রতিবাদ   ‘নো হাংকি পাংকি’ কোনো রাজনৈতিক দলের ভাষা হতে পারে না : এ্যানি   শতভাগ প্রস্তুত ইসি, ফেব্রুয়ারিতেই নির্বাচন   ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল নগরে বিএনপির লিফলেট বিতরণ   কিশোরগঞ্জে জামায়াতের উদ্যোগে ২৩ জনকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন   পেশায় ভালো করছেন কওমি মাদ্রাসাপড়ুয়া সাংবাদিকরা   এনসিপির কেন্দ্রীয় নেতা রিজভীকে দল থেকে সাময়িক অব্যাহতি   নারীদের সচেতনতা সৃষ্টিতে রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে বাবুগঞ্জে বিএনপির উঠান বৈঠক   চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ