বরিশালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ২ জনের মৃত্যু, ভর্তি ২৪ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ২ জনের মৃত্যু, ভর্তি ২৪ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ৩০, ২০১৯ ১২:৩৪ অপরাহ্ণ
A- A A+ Print

বরিশালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ২ জনের মৃত্যু, ভর্তি ২৪

৩৫

শামীম আহমেদ: ডেঙ্গু জ্বরে আক্রান্ত দুই রোগীর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে  হাসপাতালে মৃত্যুর ঘটনা ঘটেছে।

এরা হলে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর এলাকার নাসির খানের ছেলে আসলাম খান (২৪) ও পিরোজপুর জেলার কাউখালি উপজেলার গোসনতারা এলাকার আদম আলীর ছেলে সোহেল (১৮)।

মঙ্গলবার (৩০ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালে পরিচালক ডাঃ বাকির হোসেন।

তিনি জানান, মৃত আসলাম খান সোমবার (২৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে শেবাচিম
হাসপাতালের মেডিসিন বিভাগের ৩ নম্বর ইউনিটে ভর্তি হন এবং মঙ্গলবার ভোররাত
সোয়া ৩ টার দিকে মৃত্যু বরণ করেন।

অপরদিকে সোহলে সোমবার (২৯ জুলাই) রাত দেড়টার দিকে শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগের ৩ নম্বর ইউনিটে ভর্তি হন এবং মঙ্গলবার ভোররাত পৌনে ৪ টার দিকে মৃত্যু বরণ করেন। তিনি বলেন, উভয় রোগী আগে থেকেই ডেঙ্গু রোগে আক্রান্ত ছিলেন।

তাদের ঢাকায় ডেঙ্গু জ্বর সনাক্ত হওয়ার পরেও সঠিকভাবে চিকিৎসা না করিয়ে তারা কেন বাড়িতে এসেছেন তা জানি না।

তারা খুবই খারাপ অবস্থায় এসেছেন। বিষয়টি আমাদের জন্য খুবই দুঃখজনক যে আমাদের হাসপাতালে ২ জন ড্ধেসঢ়;ঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর মৃত্যু হলো।

এদিকে আজ বরিশাল শের- ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ২৪ জন রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।

যার মধ্যে ৯ জন মহিলা ও ৫ জন পুরুষ রয়েছেন। আর এ পর্যন্ত শেবাচিম হসপাতালে মোট ৬৩ জন রোগী ভর্তি হয়েছেন এবং ৩৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

অপরদিকে হাসপাতালের ওয়ার্ডে শয্যা না পেয়ে অনেক রোগীর স্থান হচ্ছে মেঝেতে বা বারান্দায়। বাড়তি রোগীর চাপে ওয়ার্ডগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতেও হিমশিমখাচ্ছে কর্মীরা।

এদিকে ডেঙ্গু পরীক্ষার জন্য সরকার সর্বোচ্চ ৫শ’ টাকা ফি নির্ধারণ করে দিলেও বাইরের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারগুলো দেড় থেকে কয়েক হাজার টাকা পর্যন্ত ফি আদায় করছে বলে অভিযোগ করেছেন হাসপাতালে
চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনরা।

তবে ডেঙ্গু রোগীকে এখন সবার চেয়ে প্রাধান্য দেয়া হচ্ছে বলে জানিয়েছেন শেরে-ই বাংলা মেডিকেলের পরিচালক ডা. মো. বাকির হোসেন। রোগীদের জন্য পর্যাপ্ত ওষুধ বরাদ্দ রয়েছে বলে জানান তিনি।

আসন্ন ঈদুল আযহায় রাজধানী ছেড়ে মানুষের গ্রামের ফেরার সাথে সাথে ডেঙ্গু বিস্তার লাভ করতে
পারে বলে আশংকা করেন হাসপাতালের পরিচালক। সেই আশংকায় হাসপাতাল কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে বলে জানিয়েছেন তিনি।

দৈনিক বরিশাল ২৪.কম/শামীম আহমেদ

দৈনিক বরিশাল ২৪

বরিশালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ২ জনের মৃত্যু, ভর্তি ২৪

মঙ্গলবার, জুলাই ৩০, ২০১৯ ১২:৩৪ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা   বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’   পদোন্নতি পেয়ে বারিশালের যুবদল নেতা তছলিম উদ্দিন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত   বিএম স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন মীর জাহিদুল কবির   বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন   বরিশালে শতবর্ষী পদ্মপুকুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেনা দর্শনার্থীরা   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ   চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্রসৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   বাবুগঞ্জে দরিদ্র পরিবারের পাশে চাঁদপাশা সমিতির সদস্যরা   দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী