বরিশালে তিন পুলিশ কর্মকর্তাকে বদলি - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশালে তিন পুলিশ কর্মকর্তাকে বদলি - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ০৮, ২০১৯ ৯:২৯ অপরাহ্ণ
A- A A+ Print

বরিশালে তিন পুলিশ কর্মকর্তাকে বদলি

শামীম আহমেদ: বরিশাল মেট্রোপলিটনের বিমানবন্দর থানার তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন সহকারী কমিশনার, ওসি ও একজন এসআই।

বৃহস্পতিবার দুপুরে মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার (এসি) নাসির উদ্দিন মল্লিক তিন কর্মকর্তা বদলির বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি বিস্তারিত বলতে অপারগতা প্রকাশ করেছেন।

তবে থানা পুলিশের নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে, তিন কর্মকর্তার মধ্যে ওসি মাহাবুব-উল ইসলামকে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন, এসআই মো. মনিরকে ট্যুরিস্ট পুলিশের সংযুক্ত করা হয়েছে। ১৫ আগস্টের মধ্যে তাদের নতুন কর্মস্থলে যোগদান করতে একটি পরিপত্র জারি করা হয়েছে।

তবে সহকারী কমিশনার (এসি) আব্দুল হালিমকে বদলি করে কোথায় সংযুক্ত করা হয়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি।

সূত্র বলছে, ৩ মে নগরীর ফিসারি রোডের একটি বাসা থেকে মিলি ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি বিএম কলেজের মাস্টার্সের ছাত্রী ছিলেন। ছাত্রীর মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে হত্যার দাবি করা হয়।

তারা ছাত্রীর প্রেমিক স্কুল শিক্ষক পুলিন চন্দ্রকে অভিযুক্ত করেন। ওই শিক্ষককে আসামি করে নিহত কলেজছাত্রীর পরিবার একটি হত্যা মামলা করতে প্রস্তুতি নেন। কিন্তু পুলিশ বিষয়টিকে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে একটি অপমৃত্যু মামলা করে।

থানা সূত্র আরো জানায়, এ ঘটনায় ক্ষুব্ধ কলেজছাত্রীর পরিবার আদালতে হত্যা মামলা করতে গেলে বিচারক পুলিশের তদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে বলেন।

এরইমধ্যে নগরীর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের গণিতের শিক্ষক পুলিন চন্দ্রকে গ্রামের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ থেকে গ্রেফতার করে পুলিশ।

পরবর্তীতে রহস্যজনকভাবে পুলিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরে দুই মাস কারাবাস করে মুক্তি পান পুলিন চন্দ্র।

দৈনিক বরিশাল ২৪

বরিশালে তিন পুলিশ কর্মকর্তাকে বদলি

বৃহস্পতিবার, আগস্ট ৮, ২০১৯ ৯:২৯ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় চট্টগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া’র সুস্থতা কামনায় বরিশালে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বাবুগঞ্জে সাংবাদিক উজ্জল-এর পিতার ইন্তেকাল   বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডাঃ এ জেড এম জাহিদ হোসেন   দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি : তারেক রহমান   ভূমিকম্পের পর অনলাইনে গুজবের দৌরাত্ম্য, ছড়ানো হচ্ছে ভুয়া ছবি-ভিডিও   ভূমিকম্পে ৩ জেলায় নিহত ৭   প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ   ২২ বছর পর ভারতকে হারিয়ে বাংলাদেশের জয়   ঐতিহাসিক ৭ই নভেম্বর আজ, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস   ধানক্ষেতে দাঁড়িয়ে বিএনপি নেতার অভিনব প্রতিবাদ   ‘নো হাংকি পাংকি’ কোনো রাজনৈতিক দলের ভাষা হতে পারে না : এ্যানি   শতভাগ প্রস্তুত ইসি, ফেব্রুয়ারিতেই নির্বাচন   ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল নগরে বিএনপির লিফলেট বিতরণ   কিশোরগঞ্জে জামায়াতের উদ্যোগে ২৩ জনকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন   পেশায় ভালো করছেন কওমি মাদ্রাসাপড়ুয়া সাংবাদিকরা   এনসিপির কেন্দ্রীয় নেতা রিজভীকে দল থেকে সাময়িক অব্যাহতি   নারীদের সচেতনতা সৃষ্টিতে রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে বাবুগঞ্জে বিএনপির উঠান বৈঠক   চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ