বরিশালে থামছে না বিদ্যুৎস্পৃষ্টে মানুষের মৃত্যু - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশালে থামছে না বিদ্যুৎস্পৃষ্টে মানুষের মৃত্যু - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ১৪, ২০১৯ ৫:২১ অপরাহ্ণ
A- A A+ Print

বরিশালে থামছে না বিদ্যুৎস্পৃষ্টে মানুষের মৃত্যু

শামীম আহমেদ: বরিশাল বিভাগ জুড়ে প্রতিদিনই বিদ্যুৎস্পৃষ্টে মারা যাচ্ছেন মানুষ। এ বিভাগে চলতি জুলাই মাসে পাঁচ শ্রমিক, দুই শিক্ষার্থী ও কৃষক দম্পতিসহ ১১ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা জানান, মানুষের অসাবধানতায় বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর ঘটনা বাড়ছে।

বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও থানা থেকে প্রাপ্ত তথ্যমতে, চলতি জুলাই মাসে এ পর্যন্ত বিদ্যুৎস্পৃষ্টে ১১ জনের মৃত্যু হয়েছে।

বরিশাল জেলার গৌরনদী পৌরসভার চরগাধাতলী মহল্লার এইচএসসি পরীক্ষার্থী সুরাইয়া জান্নাত খাদিজা বিদ্যুৎপৃষ্ট হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৬ দিন হাসপাতালে থাকার পর মৃত্যুবরণ করে সে।

পটুয়াখালীর মির্জাগঞ্জে বিদ্যুৎপৃষ্টে সাহেব আলী সিকদার নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার বাড়ি পার্শ্ববর্তী বরগুনা জেলার বেতাগী উপজেলার হোসনাবাদ গ্রামে।

ঝালকাঠির নলছিটি উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মিলন হোসেন নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়। মিলন উপজেলার সূর্য্যপাশা গ্রামের মো. আলমগীর হোসেনের ছেলে।

উপজেলার বাড়ির ছাদে পল্লী বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান মগড় ইউপি ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রায়হান।

বরিশালের বাবুগঞ্জ উপজেলার কৃষক কামাল হোসেন ও তার স্ত্রী মমতাজ বেগম নিজ বসতবাড়ি সংলগ্ন পাট ক্ষেতে ছিঁড়ে পড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

বানারীপাড়া থানা কমপ্লেক্স সংলগ্ন নির্মাণাধীন একটি ভবনে রড তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক শহিদুল ইসলাম খান, নগরীর রুপাতলীতে মাহাতাব হোসেন, পিরোজপুরের মঠবাড়িয়ায় জামাল হাওলাদারের মৃত্যু হয়।

দৈনিক বরিশাল ২৪

বরিশালে থামছে না বিদ্যুৎস্পৃষ্টে মানুষের মৃত্যু

রবিবার, জুলাই ১৪, ২০১৯ ৫:২১ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে জাপা নেতা তাপসের শোক   সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকাল, সারাদেশে শোকের ছায়া   চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার   নোয়াখালী-৫ আসনে ‘সাবেক মানবিক পুলিশ’ শওকত হোসেন স্বতন্ত্র প্রার্থী   ভোলা-১ আসনে মনোনয়ন ফরম জমা দিলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ   ঝিনাইদহ-৪ আসনে রাশেদ খানের বিরুদ্ধে লড়বেন স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ   বরিশাল-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী জহির উদ্দিন   বাউফলে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানের হিড়িক   বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হতে নির্বাচন কমিশনে   আকাঙ্ক্ষা ভরা ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন করলেন তারেক রহমান   তারেক রহমানকে নিয়ে পার্থর সেই বক্তব্য ভাইরাল   তীব্র শীত উপেক্ষা করে জনসমুদ্রে পরিণত ৩০০ ফিট এলাকা   তারেক রহমানকে বরণ করতে নেতাকর্মীদের নিয়ে ঢাকায় বিএনপি নেত্রী নাসরীন   ইলিয়াসের ফেসবুক পেজ সরিয়ে দিল মেটা   উসকানিতে পা না দিয়ে ধৈর্যের সঙ্গে ঐক্য ও নির্বাচন রক্ষার আহ্বান জামায়াতের   রাতে হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে থাকবে হাদির মরদেহ   ওসমান হাদির মৃত্যুতে সর্বস্তরে শোকের ছায়া   বরিশালে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় চট্টগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া’র সুস্থতা কামনায় বরিশালে দোয়া মাহফিল অনুষ্ঠিত