বরিশালে দুধর্ষ ডাকাতির ঘটনার রহস্য উদঘাটন করল পুলিশ, গ্রেফতার-৮ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশালে দুধর্ষ ডাকাতির ঘটনার রহস্য উদঘাটন করল পুলিশ, গ্রেফতার-৮ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ২২, ২০১৯ ১১:৪৯ অপরাহ্ণ
A- A A+ Print

বরিশালে দুধর্ষ ডাকাতির ঘটনার রহস্য উদঘাটন করল পুলিশ, গ্রেফতার-৮

শামীম আহমেদ: বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ক্লুলেজ একটি দুধর্ষ ডাকাতির ঘটনার রহস্য
উদঘাটন করেছে পুলিশ। পাশাপাশি এ ঘটনায় এখন পর্যন্ত ৬ ডাকাতসদস্যসহ ৮ জনকে গ্রেফতার এবং লুন্ঠিত বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়েছে।

বৃহষ্পতিবার (২২ আগষ্ট) দুপুর বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের ৫ম তলার সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান- বিপিএম(বার)। সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ১০ জুলাই দিবাগত রাতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানাধীন টুঙ্গিবাড়িয়ার ধোপাকাঠি এলাকার একটি বাড়িতে দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদলের সদস্যরা বাড়ির সবাইকে জিম্মি করে কয়েক লক্ষ টাকার মালামাল লুট করে নেয়।

যে ঘটনায় মামলা দায়েরের পর সহকারী পুলিশ কমিশনার (বন্দর) প্রকৌশলী শাহেদ আহমেদ চৌধুরীর নেতৃত্বে একটি চৌকস দল তদন্তে নামে।

কলেজে ওই ডাকাতির ঘটনায় বিভিন্ন মাধ্যম ব্যবহার করে এ পর্যন্ত একে একে ৬ জন ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়।

যাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র আইন, বিষ্ফোরকদ্রব্য আইন, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। এছাড়াও
ডাকাত সদস্যদের দেয়া তথ্যানুযায়ী আরো ২ জনকে গ্রেফতার করা হয়। যারা ডাকাত সদস্যদের লুন্ঠিত চোরাই স্বর্ণ দীর্ঘদিন ধরে ক্রয় করে আসছিলো।

আটককৃতরা হলো বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়ালের মৃত বেলায়েত হোসেনের ছেলে ছালাম হাওলাদার
(৩৫), একই উপজেলার চরামদ্দি ইউনিয়নের কাটাদিয়া এলাকার জাহাঙ্গীর হাওলাদারের ছেলে মোঃ মনির হাওলাদার (৩০), বানারীপাড়া উপজেলার মসজিদ বাড়ি এলাকার মোঃ মান্নান শেখের ছেলে মোঃ রফিকুল ইসলাম বাবুল শেখ (৪০), উজিরপুর উপজেলার উত্তর লস্করপুর এলাকার মৃত কাশেম বেপারীর ছেলে মোঃ মাছুম বেপারী (৩৫), ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সূর্যপাশা এলাকার মৃত আলমগীর হাওলাদারের ছেলে মোঃ খলিল হাওলাদার (৩৫)সহ ৬ জন।

এছাড়া ডাকাত সদস্যদের দেয়া তথ্যানুযায়ী, পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ফরাজি মার্কেটের ব্যবসায়ী ও চোরাইস্বর্নের ক্রেতা আশিষ কর্মকার (৩০) এবং একই উপজেলা সদরের কর্মকার পট্টির হৃদয় জুয়েলার্সের অশোক কর্মকার (৩৮)কে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, গ্রেফতারকৃতরা সকলেই আদালতের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পাশাপাশি তাদের দেয়া তথ্যানুযায়ী ৩২ ইঞ্চি একটি এলইডি টেলিভিশন, ১ ভরি ৫ রত্তি স্বর্ণ, ডাকাতির কাজে ব্যবহৃত মোটরসাইকেল, দা, সেলাই রেঞ্জ, স্ক্রু ড্রাইভার, শাপল, বেশ কয়েকটি মোবাইল সেট উদ্ধার ও জব্দ করা হয়। উল্লেখ্য, ক্লুলেজ এ ডাকাতির ঘটনার রহস্য উম্মোচন ও ডাকাত সদস্যদের গ্রেফতার অভিযানের নেতৃত্বে থাক সহকারী পুলিশ কমিশনার (বন্দর) প্রকৌশলী শাহেদ আহমেদ চৌধুরী কোতোয়ালি মডেল থানার দায়িত্বে থাকাকালীন সময়ে পারাবত লঞ্চে অভিযান চালিয়ে ৯ হাজার ৮শত পিস ইয়াবা উদ্ধার করে।

পরবর্তীতে ওই ঘটনার সূত্র ধরে আরো ১৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

দৈনিক বরিশাল ২৪

বরিশালে দুধর্ষ ডাকাতির ঘটনার রহস্য উদঘাটন করল পুলিশ, গ্রেফতার-৮

বৃহস্পতিবার, আগস্ট ২২, ২০১৯ ১১:৪৯ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় চট্টগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া’র সুস্থতা কামনায় বরিশালে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বাবুগঞ্জে সাংবাদিক উজ্জল-এর পিতার ইন্তেকাল   বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডাঃ এ জেড এম জাহিদ হোসেন   দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি : তারেক রহমান   ভূমিকম্পের পর অনলাইনে গুজবের দৌরাত্ম্য, ছড়ানো হচ্ছে ভুয়া ছবি-ভিডিও   ভূমিকম্পে ৩ জেলায় নিহত ৭   প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ   ২২ বছর পর ভারতকে হারিয়ে বাংলাদেশের জয়   ঐতিহাসিক ৭ই নভেম্বর আজ, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস   ধানক্ষেতে দাঁড়িয়ে বিএনপি নেতার অভিনব প্রতিবাদ   ‘নো হাংকি পাংকি’ কোনো রাজনৈতিক দলের ভাষা হতে পারে না : এ্যানি   শতভাগ প্রস্তুত ইসি, ফেব্রুয়ারিতেই নির্বাচন   ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল নগরে বিএনপির লিফলেট বিতরণ   কিশোরগঞ্জে জামায়াতের উদ্যোগে ২৩ জনকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন   পেশায় ভালো করছেন কওমি মাদ্রাসাপড়ুয়া সাংবাদিকরা   এনসিপির কেন্দ্রীয় নেতা রিজভীকে দল থেকে সাময়িক অব্যাহতি   নারীদের সচেতনতা সৃষ্টিতে রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে বাবুগঞ্জে বিএনপির উঠান বৈঠক   চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ