বরিশালে প্রথম অভিষেক হলো ‘বঙ্গবন্ধু ক্লাব’ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশালে প্রথম অভিষেক হলো ‘বঙ্গবন্ধু ক্লাব’ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ২৯, ২০১৯ ১১:২২ অপরাহ্ণ
A- A A+ Print

বরিশালে প্রথম অভিষেক হলো ‘বঙ্গবন্ধু ক্লাব’

২১

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেছেন, যারা মুজিবীয় আদর্শে বিশ্বাসী তারাই এ দেশে মানবতার সেবায় নিয়োজিত থাকেন। তাইতো স্বাধীনতার স্বপক্ষের তরুন সমাজ আত্ম মানবতার সেবায় স্বেচ্ছায় শ্রুম দিয়ে যাচ্ছেন।

আজ সোমবার দুপুর দেরটায় শের-ই-বাংলা মেডিকেল কলেজে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘বঙ্গবন্ধু ক্লাব’র উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘রক্ত দিয়ে এনেছি স্বাধীনতা, রক্ত দিয়েই বাঁচাবো মানবতা” এর মূলমন্ত্র নিয়ে বরিশালেই আজ প্রথম অভিষেক হলো ‘বঙ্গবন্ধু ক্লাব’র। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গলী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষের অধিকার আদায় করতে সক্ষম হয়েছে।

তাই দেশের এই মহান ব্যক্তির আদর্শের বিশ্বাসী ও স্বাধীনতার স্বপক্ষের মেডিকেল কলেজ শিক্ষার্থীদের নিয়ে ‘বঙ্গবন্ধু ক্লাব’ প্রতিষ্ঠা করার স্বপ্ন আজ বাস্তাবায়িত হয়েছে। অচিরেই বঙ্গবন্ধুর নামের এই ক্লাবটির কার্যক্রম ছড়িয়ে পড়বে দেশ জুড়ে।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ বাকির হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ ইয়ামিন চৌধুরী, বিশ্ব বিদ্যালয়ের ভিসি (চ.দ) ড. একে এম মাহাবুব হাসান, শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ সৈয়দ মাকসুমুল হক, সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডাঃ ভাস্কর সাহা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ কুতুব উদ্দিন আহম্মেদ, বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুস, বিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক শফিকুর রহমান সিকদার, মেট্রো পলিটন পুলিশের উপ-পুলিশ কর্মিশনার হাবিবুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মোহাম্মাদ ইউনুস, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. একেএম জাহাঙ্গির, বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন (বিএমএ) জেলা সভাপতি ডাঃ মোঃ ইসতিয়াক হোসেন, ডাঃ মাহাবুব মোর্শেদ রানা, শেবাচিম হাসপাতালের আউটডোর ডক্তরস এ্যাসোসিয়েশনের সভাপতি ডাঃ সৌরভ সুতার ও ডাঃ ফয়সাল হাসবুন প্রমুখ।

এর আগে বেলা ১২ টায় বেলুন ও পায়রা উড়িয়ে ক্লাবটির উদ্বোধন করেন বরিশালের সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। তিনি এই প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা ও প্রধান পৃষ্ঠপোষক। বঙ্গবন্ধু ক্লাব’র গঠন তন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় সদর দপ্তর স্থাপন না হওয়া পর্যন্ত শের-ই-বাংলা মেডিকেল কলেজ ইউনিট কেন্দ্রীয় সদর দপ্তর হিসেবে পরিচালিত হবে।

মুজিবীয় আদর্শে বিশ্বাসী স্বাধীনতার স্বপক্ষের সকল মেডিকেল ও ডেন্টাল কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য সদস্য পদ উন্মুক্ত করা হয়েছে।

প্রাথমিক ভাবে ক্লাব পরিচালনার জন্য একজন আহ্বায়ক, ৪ জন যুগ্ম আহ্বায়ক, ৪ জন প্রোগ্রাম সমন্বয়ক, ২ জন কোষাধ্যক্ষ মনোনিত করা হয়েছে।

স্বেচ্ছায় রক্ত দান, নিরাপদ রক্ত সংগ্রহ, বিনা মূল্যে ব্লাড গ্রুপিং ও ঔষধ বিতরণ, হেলথ্ ক্যাম্প, থ্যালাসেমিয়া প্রজেক্ট, প্রতিবন্ধি, এতিম ও পথশিশুদের জন্য দরিদ্র তহবিল গঠন, বস্ত্র ও অর্থ প্রদান, টিকাদান, বৃক্ষরোপনসহ সকল মানবতা সেবায়ই এই প্রতিষ্ঠানের কার্যক্রম।

দৈনিক বরিশাল ২৪

বরিশালে প্রথম অভিষেক হলো ‘বঙ্গবন্ধু ক্লাব’

সোমবার, জুলাই ২৯, ২০১৯ ১১:২২ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  এক মাসে এক ডজন ডিমে দাম বেড়েছে ৩০–৪০ টাকা, সবজি–মাছ–মাংসও চড়া   তরমুজে ইঁদুর মারার বিষেই মৃত্যু একই পরিবারের সেই ৪ জনের   ভারত থেকে আসা পানির ঢলে নিমজ্জিত গোমস্তাপুরের বিস্তীর্ণ বোরো খেত, দিশাহারা কৃষক   চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের আগুনে ঘরহারা পরিবারগুলো পাচ্ছে নতুন ঠিকানা, উদ্যোগ নিলেন প্রধানমন্ত্রী   রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ   বৃষ্টির কাছে হার মানছে সবাই, চট্টগ্রাম শহরে অসহনীয় জলাবদ্ধতা   চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী   বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় পাশে থাকার অঙ্গীকার যুক্তরাজ্যের   ইমতিয়াজ চৌধুরী লাখুটিয়া দাখিল মাদরাসার সভাপতি নির্বাচিত   ২০২৬ সালের এসএসসি পরীক্ষা উপলক্ষে স্কলার আইডিয়াল স্কুলের বিদায় সংর্বধনা অনুষ্ঠিত   বাংলাদেশকে ২৪৮ রানের টার্গেট দিলো নিউজিল্যান্ড   সবজির দামে ঊর্ধ্বগতি, ভোগান্তিতে ক্রেতারা   বাবুগঞ্জের চাঁদপাশা হাইস্কুলের এসএসসি পরিক্ষার্থীদের দোয়া অনুষ্ঠিত   ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে কাজ চলছে   প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ, মানতে হবে যেসব নির্দেশনা   নাতে রাসূল ইভেন্টে বাবুগঞ্জ উপজেলায় ১ম হলেন চাঁদপাশা হাইস্কুল ও কলেজের ছাত্র সাদমান ইসলাম   আজ বাংলা নববর্ষ, উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন বরগুনার বেতাগীতে   শুধু শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বিভিন্ন নিয়োগ পরীক্ষাও আইনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে: বরিশালে শিক্ষামন্ত্রী   বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি তামিম ইকবাল   ৬ষ্ঠ শ্রেণিতে বাদপড়া শিক্ষার্থীদের ফের রেজিস্ট্রেশনের সুযোগ