বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ১৩, ২০২৬ ১:২০ অপরাহ্ণ
A- A A+ Print

বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৪১২

মোঃ রফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃবরিশালের গৌরনদীর বাটাজোরের শরিকল। বর্ষার সকাল। মাটিতে তখনও রাতের বৃষ্টির সোঁদা গন্ধ। একের পর এক গর্তে নামছে গাছের চারা। সেই চারার গোড়ায় মাটি চাপা দিতে দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান যেন শুধু একটি গাছ নয়, আরেকটি অভ্যাসের বীজও রোপণ করতে চাইলেন।

পাশেই দাঁড়িয়ে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সামনে স্থানীয় মানুষ, প্রশাসনের কর্মকর্তা, দলীয় নেতা-কর্মী। কর্মসূচিতে রোপণ করা হলো দুই হাজার গাছ। কিন্তু বক্তৃতার কেন্দ্রে ছিল না কেবল বৃক্ষরোপণ। ছিল গাছ বাঁচিয়ে রাখার দায়, পরিচ্ছন্ন পরিবেশের কথা এবং নাগরিক দায়িত্বের প্রশ্ন।

প্রধানমন্ত্রী বললেন, গাছ রোপণ করলেই দায়িত্ব শেষ হয় না। শিশুর মতো মমতা দিয়ে তার যত্ন নিতে হয়। কারণ, আজ যে চারাটি মাটিতে বসানো হচ্ছে, কয়েক বছর পর সেই গাছই ছায়া দেবে, অক্সিজেন দেবে, ফল দেবে এই এলাকার মানুষকে। অন্য কারও নয়, নিজের মানুষেরই উপকারে আসবে।

সেখান থেকেই তিনি পৌঁছে গেলেন আরও বড় এক প্রসঙ্গে। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ক্ষতবিক্ষত পৃথিবীতে সবুজই সবচেয়ে বড় প্রতিরক্ষা। সেই লক্ষ্য সামনে রেখে আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২৫ কোটি গাছ রোপণের পরিকল্পনার কথা জানালেন তিনি। সরকারের ভাষায়, দেশের চারপাশকে সবুজ চাদরে ঢেকে দেওয়ার উদ্যোগ এটি।

কিন্তু সবুজের গল্প বলতে বলতেই তাঁর চোখ আটকে গেল পাশের খালে। সেখানে ভাসছে প্লাস্টিকের বোতল, ছড়িয়ে আছে পলিথিন। দৃশ্যটি যেন তাঁর বক্তব্যের মোড় ঘুরিয়ে দিল।

তিনি প্রশ্ন তুললেন, দেশের মালিক কে? উত্তরও দিলেন নিজেই, দেশের মানুষ। নিজের ঘর যেমন মানুষ নিজেই পরিষ্কার রাখে, তেমনি দেশকেও নিজের সম্পদ মনে করে রক্ষা করতে হবে।

বর্ষায় জলাবদ্ধতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, খাল-বিল ও ড্রেনে যত্রতত্র প্লাস্টিক ও আবর্জনা ফেলার কারণেই অনেক জায়গায় পানি নামতে পারে না। খাল বেঁচে থাকলে পানি চলাচল করবে, বন্যার ক্ষতিও কমবে। অথচ মানুষের অসচেতনতার কারণেই সেই স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে।

বক্তৃতার একপর্যায়ে তিনি বড় কোনো নীতির কথা বলেননি। বলেছেন ছোট্ট একটি অভ্যাসের কথা। ব্যবহৃত টিস্যু কিংবা ছোটখাটো বর্জ্য তিনি সঙ্গে সঙ্গে রাস্তায় ফেলেন না। পকেটে রেখে দেন। পরে ডাস্টবিনে ফেলেন। তাঁর ভাষায়, এমন ছোট ছোট অভ্যাসই একদিন একটি পরিচ্ছন্ন দেশের ভিত্তি গড়ে দিতে পারে।

তিনি স্মরণ করিয়ে দেন, বিদেশের পরিচ্ছন্ন রাস্তা দেখে আমরা মুগ্ধ হই। কিন্তু সেই দেশগুলো পরিচ্ছন্ন রাখে তাদের নিজের মানুষই। বাংলাদেশের ক্ষেত্রেও দায়িত্ব অন্য কারও নয়, এ দেশের মানুষেরই।

দৈনিক বরিশাল ২৪

বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সোমবার, জুলাই ১৩, ২০২৬ ১:২০ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্