বরিশালে লঞ্চ থেকে নেমেই যাত্রীরা পাচ্ছে ফ্রি বাস সার্ভিস - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশালে লঞ্চ থেকে নেমেই যাত্রীরা পাচ্ছে ফ্রি বাস সার্ভিস - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ০৯, ২০১৯ ১০:৫৭ পূর্বাহ্ণ
A- A A+ Print

বরিশালে লঞ্চ থেকে নেমেই যাত্রীরা পাচ্ছে ফ্রি বাস সার্ভিস

ঘাট থেকে নেমেই মেয়রের ফ্রি বাস,মহা খুশি যাত্রীসাধরন

নিজস্ব প্রতিবেদক: ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্ঝঞ্জাট করতে বরিশাল সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রথমবারের মতো ফ্রি বাস সার্ভিস চালু করা হয়েছে।

বৃহস্পতিবার (০৮ আগস্ট) দিবাগত মধ্যরাত থেকেই ২০টির মতো বাস বরিশাল নদী বন্দর এলাকা থেকে যাত্রীদের নিয়ে রুপাতলী ও নতুল্লাবাদ বাস টার্মিনালে পৌঁছে দিচ্ছে। ফ্রি বাসে ঢাকা থেকে বরিশাল শহরে আসা যাত্রীরা পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে সড়কপথে যাচ্ছেন।

এদিকে, ফ্রি সার্ভিসের আওতায় চলাচলরত বাসগুলোর কার্যক্রম সড়কে থেকে সরাসরি মনিটরিং করছেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবাদুল্লাহ।

মধ্যরাতে যাত্রীরা ফ্রি বাস সার্ভিস পেয়ে বেশ আনন্দিত।

ঢাকা থেকে লঞ্চযোগে বরিশালে আসা মজিবর রহমান বলেন, এই রাতে নতুল্লাবাদ যেতে এক থেকে দেড়শ’ টাকা গুণতে হতো। তার ওপর গভীর রাতে যাতায়াতে নানান আতঙ্ক থাকে। কিন্তু সিটি করপোরেশনর ফ্রি বাস সার্ভিসের কারণে কোন ভাড়াই গুণতে হবে না। আবার পথের নিরাপত্তা নিয়েও কোনো দুচিন্তা নেই।

আয়শা আক্তার নামে অপর এক যাত্রী বলেন, প্রথমবারের মতো বরিশাল সিটি করপোরেশন এমন একটি উদ্যোগ নিয়েছে। ফ্রি বাস সার্ভিসের কারণে যাত্রীরা অন্য পরিবহন চালকদের জিম্মিদশা থেকে মুক্তি পেলো।

সরেজমিনে দেখা গেছে, ২০টির মতো বাস যাত্রী নিয়ে বরিশাল নদী বন্দর সংলগ্ন ডিসি অফিসের সামনের সড়ক দিয়ে যাত্রী নিয়ে রুপাতালী ও নতুল্লাবাদের উদ্দেশ্যে যাচ্ছেন। সেখানে যাত্রীদের নামিয়ে দিয়ে বাসগুলো আবার নির্ধারিত রুট দিয়ে পূর্বের জায়গায় আসছে। বাস আসা মাত্রই সেগুলোতে যাত্রীরা মুহুর্তের মধ্যে উঠে পড়ছেন। আর মেয়রের নেতৃত্বে কাউন্সিলর ও সিটি করপোরেশনের কর্মকর্তারা তা মনিটরিং করছেন।

এদিকে বন্দরে এলাকায় ফ্রি বাস সার্ভিসের প্রচারণা মাইকের পাশাপাশি ছাত্রলীগের নেতা-কর্মীরাও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। যাত্রীরাও মেয়রের এ উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন।

সিটি করপোরেশনের সর্ব কনিষ্ঠ কাউন্সিলর কেফায়েত হোসেন রনি জানান, আগামীকাল থেকে ফ্রি সার্ভিসে বাসের সংখ্যা আরো বাড়নোর চিন্তা ভাবনা রয়েছে মেয়রের। তথ্যসুত্র:বাংলানিউজ

দৈনিক বরিশাল ২৪

বরিশালে লঞ্চ থেকে নেমেই যাত্রীরা পাচ্ছে ফ্রি বাস সার্ভিস

শুক্রবার, আগস্ট ৯, ২০১৯ ১০:৫৭ পূর্বাহ্ণ | আপডেটঃ আগস্ট ০৯, ২০১৯ ১০:৫৮ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  দক্ষিণাঞ্চলে বিস্তৃত প্রাকৃতিক সম্পদে ভরপুর সুন্দরবন   সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের পক্ষকাল ব্যাপী সহীহ কোরআন প্রশিক্ষণ সম্পন্ন   বরিশাল বিএনপির সাধারণ সম্পাদক পদে আলোচনায় তসলিম উদ্দিন, দাবি জোড়ালো হচ্ছে তৃণমূলে    রাষ্ট্রের মালিক জনগণ; আমরা তাদের সেবক মাত্র: চট্টগ্রামে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   প্রাথমিক বৃত্তি পরীক্ষার বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের মানবন্টন দেখুন   ১৬ মার্চ থেকে সরকারি চাকরিজীবীদের ঈদের ছুটি শুরু   চতুর্থ শ্রেণি থেকে শারীরিক-মানসিক স্বাস্থ্য ও শিল্পকলা শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে   আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ   মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের