বরিশালে লুসি’র যে কোনো প্রয়োজনে প্রশাসন সহযোগীতা করবে: রাম চন্দ্র দাস - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশালে লুসি’র যে কোনো প্রয়োজনে প্রশাসন সহযোগীতা করবে: রাম চন্দ্র দাস - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ২২, ২০১৯ ১১:৫১ অপরাহ্ণ
A- A A+ Print

বরিশালে লুসি’র যে কোনো প্রয়োজনে প্রশাসন সহযোগীতা করবে: রাম চন্দ্র দাস

ফারজানা ইয়াসমীন: বরিশালে লুসি হেলেন ফ্রান্সিস হল্ট এর যে কোনো প্রয়োজনে প্রশাসন সহযোগীতা করবে বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস। আজ সোমবার (২২ জুলাই) বিকেলে অসুস্থ ব্রিটিশ নাগরিক লুসি হেলেন ফ্রান্সিস হল্টকে অক্সফোর্ড মিশন চার্চে দেখতে গিয়ে তিনি এ কথা জানান।

এসময় বরিশাল জেলা প্রশাসক  এস এম অজিয়ার রহমানও সাথে ছিলেন। বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া লুসি হেলেন ফ্রান্সিস হল্ট বেশ কিছুদিন যাবৎ অসুস্থ রয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন বরিশাল সিভিল সার্জন ডঃ মনোয়ার হোসেন,  শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালএরপরিচালক ডঃ মোঃ বাকির হোসেন,  বরিশাল সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক আল মামুন তালুকদার।

প্রথমেই জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানানো হয়। পরে বিভাগীয় কমিশনার অসুস্থ ব্রিটিশ নাগরিক লুসি হল্ট এর সার্বিক খোজ খবর নেন। তার চিকিৎসার জন্য তাকে অর্থ সহায়তায় করেন।

ডাক্তার তার শরিরের অবস্থা প্রাথমিকভাবে পরীক্ষা করেন। বিভাগীয় কমিশনার অক্সফোর্ড মিশন চার্চের ফাদার জনকে লুসি হল্টকে সার্বক্ষনিক দেখভাল করার জন্য একজন সিস্টারকে রাখার অনুরোধ জানান।

পাশাপাশি লুসি হল্ট এর সব ধরনের প্রয়োজনে প্রশাসনের সাথে যোগাযোগ করার জন্য বলেন। ৫৭ বছর ধরে এ দেশে মানুষের সেবা করেছেন।

মহান মুক্তিযুদ্ধের সময় জীবনের মায়া তুচ্ছ করে যুদ্ধাহত ব্যক্তিদের শুশ্রূষা করেছেন। মানবদরদী এই ব্রিটিশ নাগরিক ।

৮৭ বছর বয়সী লুসি হেলেন ফ্রান্সিস হল্টের জন্ম ১৯৩০ সালের ১৬ ডিসেম্বর যুক্তরাজ্যের সেন্ট হ্যালেন্সে। বাবা জন হল্ট ও মা ফ্রান্সিস হল্ট। দুই বোনের মধ্যে ছোট লুসি। তাঁর বড় বোন রুত অ্যান রেভা ফেলটন স্বামী ও তিন ছেলে নিয়ে তিনি যুক্তরাজ্যে বসবাস করেন।

লুসি ১৯৬০ সালে প্রথম বাংলাদেশে আসেন। যোগ দেন বরিশাল অক্সফোর্ড মিশনে। এখানে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের পড়াতেন।

২০০৪ সালে অবসর নেওয়ার পর তিনি আর দেশে ফিরে যাননি। বর্তমানে বরিশাল অক্সফোর্ড মিশনের প্রাথমিক বিদ্যালয়ে তিনি বিনা পারিশ্রমিকে  শিশুদের ইংরেজি পড়াতেন।

শিশুদের জন্য তহবিল সংগ্রহেরও কাজ করছেন তিনি। ৫৭ বছর ধরে ঘুরে ফিরে তিনি কাজ করেছেন যশোর, খুলনা, নওগাঁ, ঢাকা ও গোপালগঞ্জে। এখন এই দেশের মাটিতেই তিনি সমাহিত হতে চান। এটাই তাঁর শেষ ইচ্ছা বলে জানিয়ে ছিলেন।

দৈনিক বরিশাল ২৪

বরিশালে লুসি’র যে কোনো প্রয়োজনে প্রশাসন সহযোগীতা করবে: রাম চন্দ্র দাস

সোমবার, জুলাই ২২, ২০১৯ ১১:৫১ অপরাহ্ণ | আপডেটঃ জুলাই ২২, ২০১৯ ১১:৫২ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় চট্টগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া’র সুস্থতা কামনায় বরিশালে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বাবুগঞ্জে সাংবাদিক উজ্জল-এর পিতার ইন্তেকাল   বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডাঃ এ জেড এম জাহিদ হোসেন   দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি : তারেক রহমান   ভূমিকম্পের পর অনলাইনে গুজবের দৌরাত্ম্য, ছড়ানো হচ্ছে ভুয়া ছবি-ভিডিও   ভূমিকম্পে ৩ জেলায় নিহত ৭   প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ   ২২ বছর পর ভারতকে হারিয়ে বাংলাদেশের জয়   ঐতিহাসিক ৭ই নভেম্বর আজ, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস   ধানক্ষেতে দাঁড়িয়ে বিএনপি নেতার অভিনব প্রতিবাদ   ‘নো হাংকি পাংকি’ কোনো রাজনৈতিক দলের ভাষা হতে পারে না : এ্যানি   শতভাগ প্রস্তুত ইসি, ফেব্রুয়ারিতেই নির্বাচন   ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল নগরে বিএনপির লিফলেট বিতরণ   কিশোরগঞ্জে জামায়াতের উদ্যোগে ২৩ জনকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন   পেশায় ভালো করছেন কওমি মাদ্রাসাপড়ুয়া সাংবাদিকরা   এনসিপির কেন্দ্রীয় নেতা রিজভীকে দল থেকে সাময়িক অব্যাহতি   নারীদের সচেতনতা সৃষ্টিতে রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে বাবুগঞ্জে বিএনপির উঠান বৈঠক   চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ