বরিশালে ১৪ বছর আগের মামলায় যুবকের যাবজ্জীবন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশালে ১৪ বছর আগের মামলায় যুবকের যাবজ্জীবন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ২৭, ২০১৯ ৬:৩৫ পূর্বাহ্ণ
A- A A+ Print

বরিশালে ১৪ বছর আগের মামলায় যুবকের যাবজ্জীবন

৩২

শামীম আহমেদ: বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের লামচড়ি গ্রামের ২০০৫ সালে ধর্ষণ হওয়া কিশোরী ১৪ বছর পর ২০১৬ সালে ধর্ষক যুবকের বিরুদ্ধে মামলা করায় তিন বছর মামলা চলার পর ধর্ষণের আসামি আবু বক্কর সিদ্দিককে (২৫) যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় প্রদান করেন।

একই সাথে ধর্ষণের ঘটনার পর জন্ম নেওয়া শিশুটিকে ধর্ষক আবু বক্কর সিদ্দিকের সন্তান
হিসেবে স্বীকৃতি দিয়েছেন আদালত। এছাড়াও শিশুটি সাবালক না হওয়া পর্যন্ত তার যাবতীয় ভরণ- পোষণ রাষ্ট্রকে বহন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ১৩ মার্চ বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের লামচড়ি গ্রামের শামসুল হক সিদ্দিকের পুত্র আবু বক্কর তার চাচাতো বোনকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে।

এ ঘটনায় কিশোরী গর্ভবতী হয়ে পড়ে। বিষয়টি এলাকাবাসী সালিশ ডেকে ধর্ষক আবু বক্করকে ধর্ষিতা কিশোরীকে বিয়ে করতে বলে। কিন্তু সে বিয়ে করতে অস্বীকৃতি জানায়।

এরপর ২০১৬ সালের ১৬ মার্চ ধর্ষিতা ওই কিশোরী বরিশাল নারী ও শিশু নির্যাতন আইনে আবু বক্করকে আসামী করে মামলা দায়ের করেন। একই বছরের ৩ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মেট্রোপলিটন কাউনিয়া থানার এসআই শিশির পাল।

দীর্ঘ তিন বছর ধরে মামলা চলার পর ১৬ জনের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষে বুধবার দুপুরে আসামি আবু বক্কর সিদ্দিককে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেন আদালতের বিচারক।

বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন আদালতের পিপি ফজলুল হক ফয়েজ মামলার রায়ে সন্তোশ প্রকাশ করে বলেন, এটি একটি যুগান্তকারী রায়। কারণ ১৪ বছর আগের ধর্ষণের মামলায় আসামির যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।

সেই সাথে ধর্ষণের শিকার নারীর গর্ভে জন্ম নেওয়া শিশুটি সাবালক না হওয়া পর্যন্ড রাষ্ট্রকে তার ভরণ পোষণের যাবতীয় খরচ বহন করার আদেশ দিয়েছেন বিচারক।

এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

দৈনিক বরিশাল২৪/শামীম আহমেদ

দৈনিক বরিশাল ২৪

বরিশালে ১৪ বছর আগের মামলায় যুবকের যাবজ্জীবন

বৃহস্পতিবার, জুন ২৭, ২০১৯ ৬:৩৫ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা   বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’   পদোন্নতি পেয়ে বারিশালের যুবদল নেতা তছলিম উদ্দিন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত   বিএম স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন মীর জাহিদুল কবির   বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন   বরিশালে শতবর্ষী পদ্মপুকুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেনা দর্শনার্থীরা   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ   চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্রসৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   বাবুগঞ্জে দরিদ্র পরিবারের পাশে চাঁদপাশা সমিতির সদস্যরা   দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী