বরিশাল ও পাবনায় ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতি আ’লীগের শ্রদ্ধা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশাল ও পাবনায় ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতি আ’লীগের শ্রদ্ধা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ০২, ২০১৯ ২:১৫ পূর্বাহ্ণ
A- A A+ Print

বরিশাল ও পাবনায় ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতি আ’লীগের শ্রদ্ধা

৪৭

নিজস্ব প্রতিবেদক, বরিশাল ও পাবনা প্রতিনিধি: শোকের মাসের প্রথম প্রহরে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেছেন বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ।

প্রথম প্রহরে ( বুধবার ১ আগষ্ট রাত ১২টা ১ মিনিটে) মোমবাতি প্রজ্বলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তাবক অপর্ণের মধ্যে দিয়ে তারা জাতীর জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

নগরীর বিবি’র পুকুর পাড়ে দলীয় কার্যালয়ের পাশে মোমবাতি প্রজ্বলন করেন নেতা-কর্মীরা। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তাবক অর্পন করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট আফজালুল করিম, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও যুবলীগ নেতা রফিকুল ইসলাম খোকন প্রমুখ।

এদিকে শোকের মাস আগস্টের প্রথম দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশ যুবলীগ পাবনা জেলা শাখা। জেলা যুবলীগের আহ্বায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি ও যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক’র নেতৃত্বে পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা সভায় যুবলীগ নেতৃবৃন্দ বলেন, বাঙালী জাতির ইতিহাসে সবচেয়ে বেদনাবিধুর দিন ১৫ আগস্ট। এ দিনে আমরা হারিয়েছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

ঘাতকরা সেদিন শুধু জাতির পিতাকে হত্যা করেই ক্ষান্ত হয় নাই, ওদের নির্মম বুলেট আমাদের মাঝ থেকে কেড়ে নিয়েছে জাতির পিতার সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিবসহ তার পরিবারের অন্যান্য সদস্যদের। যুবলীগ পাবনা জেলা শাখা শোককে শক্তিতে রূপান্তরের প্রত্যয় নিয়ে শোকাচ্ছন্ন পুরো আগস্ট মাস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করবে।

দৈনিক বরিশাল ২৪

বরিশাল ও পাবনায় ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতি আ’লীগের শ্রদ্ধা

শুক্রবার, আগস্ট ২, ২০১৯ ২:১৫ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা   বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’   পদোন্নতি পেয়ে বারিশালের যুবদল নেতা তছলিম উদ্দিন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত   বিএম স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন মীর জাহিদুল কবির   বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন   বরিশালে শতবর্ষী পদ্মপুকুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেনা দর্শনার্থীরা   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ   চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্রসৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   বাবুগঞ্জে দরিদ্র পরিবারের পাশে চাঁদপাশা সমিতির সদস্যরা   দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী