বরিশাল সহ সারা দেশের ১১ লাখ এইচএসসি পরীক্ষার্থীর ভাগ্য পরীক্ষা আজ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশাল সহ সারা দেশের ১১ লাখ এইচএসসি পরীক্ষার্থীর ভাগ্য পরীক্ষা আজ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ১৭, ২০১৯ ৩:৪১ পূর্বাহ্ণ
A- A A+ Print

বরিশাল সহ সারা দেশের ১১ লাখ এইচএসসি পরীক্ষার্থীর ভাগ্য পরীক্ষা আজ

ফাজানা ইয়াসমীন :উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল আজ বুধবার (১৭ জুলাই) প্রকাশ করা হবে। বেলা ১টায় স্ব স্ব কেন্দ্র ও প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে ফল প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড সাব কমিটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইএসসি পরীক্ষার ফল আজ বুধবার (১৭ জুলাই) দুপুর ১টায় ঘোষণা করা হবে।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আনোয়ারুল আজিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানা যায়, ২০১৯ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষার ফল ১৭ জুলাই বুধবার দুপুর ১টায় বরিশাল শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

একইসময় পরীক্ষা নিয়ন্ত্রকের কক্ষ থেকে ফলের পরিসংখ্যান সাংবাদিকদের জানানো হবে।

এছাড়া কলেজ ও পরীক্ষা কেন্দ্র তাদের ফলাফল বরিশাল শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে দুপুর ১টায় সংগ্রহ করতে পারবে।

বরিশাল শিক্ষাবোর্ড বা পত্রিকা অফিস থেকে ফলের হার্ডকপি পাওয়া যাবে না বলেও ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। পাশাপাশি এইচএসসির ফল বরিশাল বোর্ডের অ্যাপস্ থেকেও জানা যাবে।

সূত্র আরও জানায়, সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দেয়া হবে। পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য জানানো হবে।

এদিকে স্ব স্ব প্রতিষ্ঠান থেকে রেজাল্ট শিট ডাউনলোডের প্রক্রিয়া কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের জানিয়েছে ঢাকা বোর্ড।

বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd) ‘রেজাল্ট’ কর্নারে ক্লিক করে ইআইআইএন নম্বর এন্ট্রি করে প্রতিষ্ঠনভিত্তক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

এ ছাড়া জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার ইমেইলে কেন্দ্র  ও প্রতিষ্ঠানভিত্তিক ফল পাঠানো হবে। ডিসি অফিসও ইউএনও কার্যালয় থেকে ফলের হার্ড কপি সংগ্রহ করা যাবে।

তবে, বোর্ড থেকে ফলের কোনো হার্ড কপি সবরাহ করা হবে না বলেও  জানিয়েছে ঢাকা বোর্ড সূত্র।

এ ছাড়া দুপুর ১টায় মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.bmeb.gov.bd) প্রবেশ করে আলিম পরীক্ষার জেলা ও প্রতিষ্ঠান ভিত্তিক ফল পাওয়া যাবে।

এ ছাড়া সকাল ১০টায় সব জেলা প্রশাসকে ইমেইলে জেলাভিত্তিক আলিমের ফল পাঠানো হবে বলে জানিয়েছে মাদরাসা শিক্ষা বোর্ড সূত্র।

২০১৯ খ্রিষ্টাব্দের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ১ এপ্রিল। আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন।

এর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে শুধু এইচএসসি পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৩৮ হাজার ৭৪৭ জন।

দৈনিক বরিশাল ২৪

বরিশাল সহ সারা দেশের ১১ লাখ এইচএসসি পরীক্ষার্থীর ভাগ্য পরীক্ষা আজ

বুধবার, জুলাই ১৭, ২০১৯ ৩:৪১ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় চট্টগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া’র সুস্থতা কামনায় বরিশালে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বাবুগঞ্জে সাংবাদিক উজ্জল-এর পিতার ইন্তেকাল   বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডাঃ এ জেড এম জাহিদ হোসেন   দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি : তারেক রহমান   ভূমিকম্পের পর অনলাইনে গুজবের দৌরাত্ম্য, ছড়ানো হচ্ছে ভুয়া ছবি-ভিডিও   ভূমিকম্পে ৩ জেলায় নিহত ৭   প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ   ২২ বছর পর ভারতকে হারিয়ে বাংলাদেশের জয়   ঐতিহাসিক ৭ই নভেম্বর আজ, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস   ধানক্ষেতে দাঁড়িয়ে বিএনপি নেতার অভিনব প্রতিবাদ   ‘নো হাংকি পাংকি’ কোনো রাজনৈতিক দলের ভাষা হতে পারে না : এ্যানি   শতভাগ প্রস্তুত ইসি, ফেব্রুয়ারিতেই নির্বাচন   ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল নগরে বিএনপির লিফলেট বিতরণ   কিশোরগঞ্জে জামায়াতের উদ্যোগে ২৩ জনকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন   পেশায় ভালো করছেন কওমি মাদ্রাসাপড়ুয়া সাংবাদিকরা   এনসিপির কেন্দ্রীয় নেতা রিজভীকে দল থেকে সাময়িক অব্যাহতি   নারীদের সচেতনতা সৃষ্টিতে রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে বাবুগঞ্জে বিএনপির উঠান বৈঠক   চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ