বাংলাদেশের প্রথম নারী ধারাভাষ্যকার আন্তর্জাতিক ম্যাচে - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বাংলাদেশের প্রথম নারী ধারাভাষ্যকার আন্তর্জাতিক ম্যাচে - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ০২, ২০১৯ ১১:৫০ পূর্বাহ্ণ
A- A A+ Print

বাংলাদেশের প্রথম নারী ধারাভাষ্যকার আন্তর্জাতিক ম্যাচে

স্পোর্টস ডেস্ক: ক্রিকেট খেলাটা নেশা, পেশাও বটে। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন টেলিভিশনে ক্রিকেটের অনুষ্ঠান সঞ্চালনায় দেখা যায় জাতীয় নারী দলের ক্রিকেটার সাথিরা জাকির জেসিকে।

বাংলাদেশের সীমানা পেরিয়ে এবার জেসির অভিষেক হতে যাচ্ছে ভারতে। চলমান ক্রিকেট বিশ্বকাপে ভারতের খেলাধুলাবিষয়ক চ্যানেল স্টার স্পোর্টসে আজ বাংলাদেশ-ভারত ম্যাচের বাংলা ধারাভাষ্য দেবেন জেসি। কোনো আন্তর্জাতিক ম্যাচে এই প্রথম বাংলাদেশের কোনো নারী ধারাভাষ্য দেবেন।

স্টার স্পোর্টসে ধারাভাষ্য দিতে মুম্বাইয়ের উদ্দেশে গতকাল বিকেলে ঢাকা ছেড়েছেন লালমনিরহাটের মেয়ে। এর আগে স্টার স্পোর্টসে বাংলাদেশের অনেক পুরুষ ক্রিকেটার ধারাভাষ্য দিলেও নারী ক্রিকেটার এবারই প্রথম।

ভারতে যাওয়ার আগে রোমাঞ্চিত জেসি বলছিলেন, ‘বাংলাদেশের জন্য এটা একটা ইতিহাস। কোনো বাংলাদেশি মেয়ে স্টার স্পোর্টসে ধারাভাষ্য দেবে, আর সেটাও আমি, ভাবতে ভালো লাগছে।’

জেসি শুধু বাংলাদেশ-ভারত ম্যাচই নয়, এরপর ৩ জুলাই ইংল্যান্ড-নিউজিল্যান্ড এবং ৪ জুলাই ওয়েস্ট ইন্ডিজ-আফগানিস্তান ম্যাচেও ধারাভাষ্য দেবেন। স্টার স্পোর্টস ইংরেজির পাশাপাশি বাংলা, তামিলসহ বিভিন্ন ভাষায় ধারাভাষ্য চালু করেছে।

বিকেএসপিতে জেসি ও সাকিব আল হাসান একই ব্যাচের ক্রিকেটার ছিলেন। সাকিবের বেড়ে ওঠার দিনগুলোর অনেক তথ্য নিশ্চয়ই দিতে পারবেন। এবারে ব্যাটে-বলে দুর্দান্ত ফর্মে থাকায় সাকিবকে নিয়ে ক্রিকেট বিশ্বেই দারুণ আগ্রহ দেখা যাচ্ছে।

দৈনিক বরিশাল ২৪

বাংলাদেশের প্রথম নারী ধারাভাষ্যকার আন্তর্জাতিক ম্যাচে

মঙ্গলবার, জুলাই ২, ২০১৯ ১১:৫০ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় চট্টগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া’র সুস্থতা কামনায় বরিশালে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বাবুগঞ্জে সাংবাদিক উজ্জল-এর পিতার ইন্তেকাল   বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডাঃ এ জেড এম জাহিদ হোসেন   দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি : তারেক রহমান   ভূমিকম্পের পর অনলাইনে গুজবের দৌরাত্ম্য, ছড়ানো হচ্ছে ভুয়া ছবি-ভিডিও   ভূমিকম্পে ৩ জেলায় নিহত ৭   প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ   ২২ বছর পর ভারতকে হারিয়ে বাংলাদেশের জয়   ঐতিহাসিক ৭ই নভেম্বর আজ, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস   ধানক্ষেতে দাঁড়িয়ে বিএনপি নেতার অভিনব প্রতিবাদ   ‘নো হাংকি পাংকি’ কোনো রাজনৈতিক দলের ভাষা হতে পারে না : এ্যানি   শতভাগ প্রস্তুত ইসি, ফেব্রুয়ারিতেই নির্বাচন   ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল নগরে বিএনপির লিফলেট বিতরণ   কিশোরগঞ্জে জামায়াতের উদ্যোগে ২৩ জনকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন   পেশায় ভালো করছেন কওমি মাদ্রাসাপড়ুয়া সাংবাদিকরা   এনসিপির কেন্দ্রীয় নেতা রিজভীকে দল থেকে সাময়িক অব্যাহতি   নারীদের সচেতনতা সৃষ্টিতে রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে বাবুগঞ্জে বিএনপির উঠান বৈঠক   চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ