বাংলাদেশে চাঁদ দেখা গেছে, ১২ আগস্ট ঈদুল আজহা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বাংলাদেশে চাঁদ দেখা গেছে, ১২ আগস্ট ঈদুল আজহা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ০২, ২০১৯ ৭:৩৩ অপরাহ্ণ
A- A A+ Print

বাংলাদেশে চাঁদ দেখা গেছে, ১২ আগস্ট ঈদুল আজহা

বাংলাদেশের আকাশে জিলহজের চাঁদ দেখা গেছে। তাই এবারের ঈদুল আজহা ১২ আগস্ট অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের সূত্র যুগান্তরকে এ খবর নিশ্চিত করেছে।

এর আগে বৃহস্পতিবার সৌদি আরবের আকাশে জিলহজের চাঁদ দেখা যায়।

আরব নিউজের খবরে বলা হয়, এবার মুসলমানদের পবিত্র হজ ৯ আগস্ট শুক্রবার শুরু হবে। পরদিন শনিবার হাজীরা লাব্বাইকাল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে আরাফাতের ময়দানে সমবেত হবেন। আর দেশটিতে ১১ আগস্ট পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।

সৌদি আরবে রাষ্ট্রীয় তথ্যের বরাত দিয়ে আরব নিউজ আরও জানায়, বুধবার পর্যন্ত বিশ্বনবী হযরত মুহাম্মদ (স)-এর নানা স্মৃতিবিজড়িত এ দেশটিতে প্রায় সাড়ে ১২ লাখ হজযাত্রী পৌঁছেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি হজযাত্রী রয়েছেন পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও তিউনিসিয়ার।

ধর্ম মন্ত্রণালয় সূত্র জানায়, এ বছর ১ লাখ ২৭ হাজার ১৯৮ বাংলাদেশি হজ করবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৭ হাজার ১৯৮। এসব যাত্রীর মধ্যে ৫০ শতাংশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বাকি যাত্রী বহন করবে সৌদি এয়ারলাইন্স। এবার হজযাত্রীদের ঢাকা-জেদ্দা-ঢাকা এবং ঢাকা-মদিনা-ঢাকা রুটে পরিবহনের জন্য বিমানের চারটি নিজস্ব বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ প্রস্তুত আছে।

হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৫ আগস্ট, প্রথম ফিরতি ফ্লাইট ১৭ আগস্ট এবং হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট ১৫ সেপ্টেম্বর হওয়ার সিডিউল রয়েছে।

দৈনিক বরিশাল ২৪

বাংলাদেশে চাঁদ দেখা গেছে, ১২ আগস্ট ঈদুল আজহা

শুক্রবার, আগস্ট ২, ২০১৯ ৭:৩৩ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে জাপা নেতা তাপসের শোক   সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকাল, সারাদেশে শোকের ছায়া   চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার   নোয়াখালী-৫ আসনে ‘সাবেক মানবিক পুলিশ’ শওকত হোসেন স্বতন্ত্র প্রার্থী   ভোলা-১ আসনে মনোনয়ন ফরম জমা দিলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ   ঝিনাইদহ-৪ আসনে রাশেদ খানের বিরুদ্ধে লড়বেন স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ   বরিশাল-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী জহির উদ্দিন   বাউফলে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানের হিড়িক   বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হতে নির্বাচন কমিশনে   আকাঙ্ক্ষা ভরা ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন করলেন তারেক রহমান   তারেক রহমানকে নিয়ে পার্থর সেই বক্তব্য ভাইরাল   তীব্র শীত উপেক্ষা করে জনসমুদ্রে পরিণত ৩০০ ফিট এলাকা   তারেক রহমানকে বরণ করতে নেতাকর্মীদের নিয়ে ঢাকায় বিএনপি নেত্রী নাসরীন   ইলিয়াসের ফেসবুক পেজ সরিয়ে দিল মেটা   উসকানিতে পা না দিয়ে ধৈর্যের সঙ্গে ঐক্য ও নির্বাচন রক্ষার আহ্বান জামায়াতের   রাতে হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে থাকবে হাদির মরদেহ   ওসমান হাদির মৃত্যুতে সর্বস্তরে শোকের ছায়া   বরিশালে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় চট্টগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া’র সুস্থতা কামনায় বরিশালে দোয়া মাহফিল অনুষ্ঠিত