বাংলাদেশে হুয়াওয়ের ‘বিশেষ ওয়ারেন্টি’ চালু - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বাংলাদেশে হুয়াওয়ের ‘বিশেষ ওয়ারেন্টি’ চালু - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ২৯, ২০১৯ ২:৪৫ পূর্বাহ্ণ
A- A A+ Print

বাংলাদেশে হুয়াওয়ের ‘বিশেষ ওয়ারেন্টি’ চালু

৪৭

অনলাইন নিউজ: যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বাড়ার পর থেকে হুয়াওয়ে নিয়ে অনেকেই উদ্বিগ্ন ছিলেন। অবশেষে এই উদ্বেগ দূর করতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশে হুয়াওয়ের ন্যাশনাল ডিস্ট্রিবিউটর ইএসইএন টেকনোলজি ও স্মার্ট টেকনোলজিস।

বাংলাদেশি গ্রাহকের জন্য ‘বিশেষ ওয়ারেন্টি’ চালু করেছে প্রতিষ্ঠান ‍দুটি। এই ওয়ারেন্টির আওতায় হুয়াওয়ের স্মার্টফোনসহ যেকোনও ডিভাইসে অ্যাপস ব্যবহার সংক্রান্ত সমস্যা হলে ১০০ শতাংশ তথা স্মার্টফোনের দাম ফেরত দেওয়া হবে।

হুয়াওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ১৭ জুন থেকে এই বিশেষ অফারটি চলছে। অফারটি পেতে গ্রাহকের কাছে অবশ্যই সব অ্যাক্সেসরিজসহ অরিজিনাল প্যাকেজিং, বক্স, ম্যানুয়াল, ওয়ারেন্টি কার্ড ও ক্যাশ মেমো থাকতে হবে।

অ্যাপস ডেভেলপাররা সব ব্র্যান্ডের জন্য তাদের সেবা যদি বন্ধ না করে এবং অ্যাপে বাগ বা ভাইরাস না থাকে তবে এটি কার্যকর হবে।

স্পেশাল ওয়ারেন্টি চলাকালে যেসব গ্রাহক হুয়াওয়ের ডিভাইস কিনবেন তারা যদি কোনও অ্যাপস (জি-মেইল, গুগল ম্যাপ, গুগল গ্যালারি, ক্রোম, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ) ব্যবহারজনিত সমস্যায় পড়েন তাহলে শত ভাগ টাকা ফেরত দেওয়া হবে।

গ্রাহকের অ্যাপ ব্যবহারজনিত যেকোনও অভিযোগের ভিত্তিতে বিনামূল্যে ডিভাইসটি পরীক্ষা করবে হুয়াওয়ের অনুমোদিত রিটেইল শপ কর্তৃপক্ষ। অভিযোগ প্রমাণ হলে ১০ কার্যদিবসের মধ্যে শর্তসাপেক্ষে টাকা ফেরতের নিশ্চয়তা দেবে ডিস্ট্রিবিউটররা।

হুয়াওয়ের এই অফার সম্পর্কে ইএসইএন টেকনোলজির ভাইস প্রেসিডেন্ট (সেলস) পেং ইউ বলেন, গ্রাহক সন্তুষ্টিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিই। এই অফারের মাধ্যমে গ্রাহকরা এখন থেকে নির্দ্বিধায় হুয়াওয়ে ফোন কিনতে পারবেন। এর ফলে হুয়াওয়ে ফোনে জনপ্রিয় অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকদের আস্থা বৃদ্ধি পাবে।

অন্যদিকে স্মার্ট টেকনোলজিসের পরিচালক সাকিব আরাফাত (টেলিকম বিজনেস) বলেন, হুয়াওয়ে ডিভাইসে গুগল প্লে, জিমেইল, গুগল ম্যাপ, গুগল গ্যালারি, ক্রোম, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনের ব্যবহারজনিত কোনও সমস্যা হলে ১০০ ভাগ টাকা ফেরতের ঘোষণা দিয়েছি। আশা করি, এর মাধ্যমে হুয়াওয়ের গ্রাহকরা ডিভাইস কিনতে স্বস্তিবোধ করবেন।

দৈনিক বরিশাল ২৪

বাংলাদেশে হুয়াওয়ের ‘বিশেষ ওয়ারেন্টি’ চালু

শনিবার, জুন ২৯, ২০১৯ ২:৪৫ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড