বাগের হাটে ইয়াবা সহ কলেজ ছাত্র আটক - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বাগের হাটে ইয়াবা সহ কলেজ ছাত্র আটক - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ১৮, ২০১৯ ৫:২৩ অপরাহ্ণ
A- A A+ Print

বাগের হাটে ইয়াবা সহ কলেজ ছাত্র আটক

৪২

শেখ রাফসান, বাগেরহাট প্রতিনিধি:  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক কলেজ পড়ুয়া শিক্ষার্থীকে আটক করেছে মংলা কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোন।

এসময় তার কাছ থেকে ১৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

রবিবার (১৮ আগস্ট) সকালে খান জাহান আলী সেতু এলাকায় অভিযান চালিয়ে হৃদয় খান (১৮) নামের ওই শিক্ষার্থীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে মংলা কোস্টগার্ডের গোয়েন্দা দপ্তর।

মংলা কোস্টগার্ড বাহিনীর গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাহমুদ জানান, শনিবার (১৭ আগস্ট) রাত ১১ টার দিকে সংবাদ জানার পর ওই দিন রাত থেকেই ওই এলাকায় ছদ্মবেশে অবস্থান নেয় কোস্টগার্ডের সদস্যরা।

রবিবার সকালের দিকে ওই এলাকায় কিছু সংখ্যক যুবককে একসাথে দেখে কোস্টগার্ড সদস্যরা তাদের কাছে ডাকলে তারা দৌড়ে পালাতে শুরু করলে একজনকে ধাওয়া করে আটক করা হয়। আটক হওয়ার পর সে এবং তার টিমের আরো কয়েকজন দেশের বিভিন্ন এলাকায় মাদক পাচারের সাথে জড়িত বলে কোস্টগার্ডের কাছে স্বীকার করেছে হৃদয়।

আটক হৃদয় খান রুপসা উপজেলার পূর্ব বাগমারা গ্রামের দ্বীন ইসলামের পুত্র। সে স্থানীয় একটি কলেজে অধ্যায়নরত বলে জানা গেছে।

আটক হৃদয় খানের বিরুদ্ধে রুপসা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হওয়ার পর তাকে জেলা হাজতে পাঠানো হয়েছে। কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাহমুদ আরো জানান, সুন্দরবন সংলগ্ন এলাকাসমূহে আইনশৃংখলা নিয়ন্ত্রন, জননিরাপত্তার পাশাপাশি মাদক ব্যবসায়ী ও পাচারকারীদের বিরুদ্ধে কোস্টগার্ড বাহিনী নিয়মিত অভিযান অব্যহত রয়েছে।

দৈনিক বরিশাল ২৪

বাগের হাটে ইয়াবা সহ কলেজ ছাত্র আটক

রবিবার, আগস্ট ১৮, ২০১৯ ৫:২৩ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা   বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’