বাচ্চা পড়া মনে রাখছে না? জেনে নিন স্মৃতিশক্তি বাড়ানোর উপায় - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বাচ্চা পড়া মনে রাখছে না? জেনে নিন স্মৃতিশক্তি বাড়ানোর উপায় - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ১১, ২০১৯ ৬:৪১ অপরাহ্ণ
A- A A+ Print

বাচ্চা পড়া মনে রাখছে না? জেনে নিন স্মৃতিশক্তি বাড়ানোর উপায়

১৮

অনলাইন নিউজ: আজব এক সমস্যায় পড়েছেন উত্তরা। তাঁর আট বছরের ছেলেকে নিয়মিত বাড়িতে পড়ানোর অভ্যেস তাঁর শুরু থেকে। এতদিন যেমন পড়িয়েছেন, যা পড়িয়েছেন, ছেলে ঠিকঠাক লিখে আসত পরীক্ষার খাতায়। ক্লাস ফাইভে ওঠার পর যেমন পড়ার চাপ বাড়তে শুরু করেছে, অমনি পিছিয়ে পড়ছে ছেলে। বাড়িতে পড়ানোর পর সব ঠিকমতো পারলেও কিছুক্ষণ পরেই আর মনে থাকছে না পড়া। কীভাবে পড়া মনে রাখবে ছেলে, ভেবে পাচ্ছেন না উত্তরা।

উত্তরা একা নন। বহু বাবা-মা একই সমস্যার মুখোমুখি হন। মন দিয়ে পড়াশোনা করার পরেও পড়া মনে রাখতে পারে না বাচ্চা। অনেক সময়েই এর মূলে থাকে পাঠ্য বিষয়ের প্রতি অনীহা। মন থেকে বিষয়টার প্রতি আগ্রহ অনুভব না করার কারণে পড়া কিছুতেই মনে রাখতে পারে না শিশু। বাবা-মা অধৈর্য হয়ে বকাঝকা করলে তার ফল হয় উল্টো। পড়াশোনা থেকে আরও দূরে সরে যাওয়ার মনোভাব তৈরি হয় শিশুর মধ্যে।

বিশেষজ্ঞেরা বলছেন, পাঠ্য বিষয়টিকে আকর্ষণীয় করে উপস্থাপনার মধ্যেই লুকিয়ে আছে তা মনে রাখার কৌশল। আপনার শিশুকে নিয়েও যদি একই সমস্যা হয়, তা হলে নিচের নিয়মগুলো মেনে চললে অবশ্যই ফল পাবেন।

ছবির সাহায্য নিন
ছবি দিয়ে পড়া মনে রাখা সবচেয়ে সহজ। পড়ার বিষয়টি ছবি এঁকে বাচ্চাকে বুঝিয়ে দিন। ভিস্যুয়াল গেম, রংচঙে প্লেকার্ডের সাহায্যও নিতে পারেন।

বাচ্চার কাছে নিজে পড়ুন
বাচ্চাকে বলুন ও যা যা পড়েছে, সে সব আপনাকে পড়াতে। বাচ্চা যদি তার পড়া আপনাকে বোঝাতে শুরু করে, তা হলে বিষয়গুলো ওর মাথাতেও গেঁথে যাবে।

গল্প বলুন
গল্পের মাধ্যমে পড়ার বিষয়গুলো বাচ্চাকে বুঝিয়ে দিন। প্রতিটি পাঠ্য বিষয়ের সঙ্গে যদি একটা করে গল্প যোগ করতে পারেন, তা হলে বাচ্চা গল্পের মাধ্যমেই পড়া মনে রাখবে।

রঙের সাহায্য নিন
পড়ার বিষয়গুলোতে নানা রঙের ব্যবহার বাচ্চাকে পড়া মনে রাখতে সাহায্য করে। এক একটা বিষয় এক এক রঙে দাগিয়ে দিন। বাচ্চা ওই রংগুলো দিয়ে পড়া মনে রাখবে।

টানা পড়াবেন না
একটানা বেশিক্ষণ পড়ালে বাচ্চা কিছুই মনে রাখতে পারবে না। পড়ার সময়টা ছোট ছোট ভাগে ভেঙে নিন, অল্প অল্প করে পড়ান। কাজটা সময়সাপেক্ষ, কিন্তু বাচ্চার এতে পড়া বুঝতে ও মনে রাখতে সুবিধে হবে।

দৈনিক বরিশাল ২৪

বাচ্চা পড়া মনে রাখছে না? জেনে নিন স্মৃতিশক্তি বাড়ানোর উপায়

রবিবার, আগস্ট ১১, ২০১৯ ৬:৪১ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  এক মাসে এক ডজন ডিমে দাম বেড়েছে ৩০–৪০ টাকা, সবজি–মাছ–মাংসও চড়া   তরমুজে ইঁদুর মারার বিষেই মৃত্যু একই পরিবারের সেই ৪ জনের   ভারত থেকে আসা পানির ঢলে নিমজ্জিত গোমস্তাপুরের বিস্তীর্ণ বোরো খেত, দিশাহারা কৃষক   চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের আগুনে ঘরহারা পরিবারগুলো পাচ্ছে নতুন ঠিকানা, উদ্যোগ নিলেন প্রধানমন্ত্রী   রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ   বৃষ্টির কাছে হার মানছে সবাই, চট্টগ্রাম শহরে অসহনীয় জলাবদ্ধতা   চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী   বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় পাশে থাকার অঙ্গীকার যুক্তরাজ্যের   ইমতিয়াজ চৌধুরী লাখুটিয়া দাখিল মাদরাসার সভাপতি নির্বাচিত   ২০২৬ সালের এসএসসি পরীক্ষা উপলক্ষে স্কলার আইডিয়াল স্কুলের বিদায় সংর্বধনা অনুষ্ঠিত   বাংলাদেশকে ২৪৮ রানের টার্গেট দিলো নিউজিল্যান্ড   সবজির দামে ঊর্ধ্বগতি, ভোগান্তিতে ক্রেতারা   বাবুগঞ্জের চাঁদপাশা হাইস্কুলের এসএসসি পরিক্ষার্থীদের দোয়া অনুষ্ঠিত   ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে কাজ চলছে   প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ, মানতে হবে যেসব নির্দেশনা   নাতে রাসূল ইভেন্টে বাবুগঞ্জ উপজেলায় ১ম হলেন চাঁদপাশা হাইস্কুল ও কলেজের ছাত্র সাদমান ইসলাম   আজ বাংলা নববর্ষ, উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন বরগুনার বেতাগীতে   শুধু শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বিভিন্ন নিয়োগ পরীক্ষাও আইনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে: বরিশালে শিক্ষামন্ত্রী   বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি তামিম ইকবাল   ৬ষ্ঠ শ্রেণিতে বাদপড়া শিক্ষার্থীদের ফের রেজিস্ট্রেশনের সুযোগ