বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান দুলালের মা লাইফ সাপোর্টে, দোয়া কামনা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান দুলালের মা লাইফ সাপোর্টে, দোয়া কামনা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ১১, ২০১৯ ৭:৩৬ অপরাহ্ণ
A- A A+ Print

বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান দুলালের মা লাইফ সাপোর্টে, দোয়া কামনা

অনলাইন নিউজ: রাজধানীর মহাখালী ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী ইমদাদুল হক দুলালের মা মোসাম্মৎ আখতার জাহান বেগমের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। শনিবার সকালে তাকে মুমূর্ষু অবস্থায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানে লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাকে। নিউরো সায়েন্স হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের তত্ত্বাবধানে কৃত্রিম শ্বাসযন্ত্রের সাহায্যে তার নিঃশ্বাস চালু রাখা হয়েছে।

বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ হয়ে পড়লে গত ৩ আগস্ট মোসাম্মৎ আখতার জাহান বেগমকে (৯০) রাজধানীর মহাখালী ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শঙ্কাজনক অবস্থায় ইউনিভার্সাল হাসপাতালের আইসিইউতে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন তিনি। সেখানে তার অবস্থার অবনতি হলে শনিবার (১০ আগস্ট) আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে স্থানান্তর করে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়।

এদিকে মাকে লাইফ সাপোর্টে পাঠানোর খবর পেয়ে শনিবার সকালের বিমানেই ঢাকায় ছুটে গেছেন বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল। হাসপাতালের উদ্দেশ্যে বাবুগঞ্জ ত্যাগের আগে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আসন্ন ১৫ আগস্টে জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভায় বক্তব্য দেন তিনি। লাইফ সাপোর্টে মায়ের অন্তিম নিঃশ্বাসের খবর পেয়ে শোক দিবসের প্রস্তুতি সভায় বক্তব্য প্রদানকালে কান্নায় ভেঙে পড়েন কাজী দুলাল।

প্রায় ১২ বছর আগে বাবা কাজী আবদুর রশিদকে হারানোর পরে কাজী ইমদাদুল হক দুলালের মা-ই ছিলেন চলার পথের আদর্শ এবং অনুপ্রেরণা। প্রতিদিনের প্রতিটি পদক্ষেপে মায়ের আদেশ-উপদেশ অনুসরণ করে চলতেন তিনি। তাই বাবার পরে এবার মাকে হারানোর আশঙ্কায় জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভায় তিনি কান্নায় ভেঙে পড়েন। এসময় আওয়ামী লীগের উপজেলা কার্যালয়ে তার মায়ের রোগমুক্তি ও সুস্থতা কামনায় এক দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। মায়ের জন্য এসময় উপস্থিত দলীয় নেতাকর্মী ছাড়াও বন্ধু-স্বজন, সুহৃদ-শুভানুধ্যায়ীসহ সর্বস্তরের বাবুগঞ্জ উপজেলাবাসীর দোয়া কামনা করেছেন কাজী ইমদাদুল হক দুলাল। #

দৈনিক বরিশাল ২৪

বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান দুলালের মা লাইফ সাপোর্টে, দোয়া কামনা

রবিবার, আগস্ট ১১, ২০১৯ ৭:৩৬ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ভোট দিলেন আমির খসরু মাহমুদ   দুপুর ১২টা পর্যন্ত সারা দেশে ৩২ শতাংশ ভোট পড়েছে : ইসি সচিব   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে, কেন্দ্রগুলোতে উৎসবের আমেজ   বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূত ও পর্যবেক্ষক দলের বৈঠক   সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুষ্ঠু নির্বাচনের সাক্ষী হতে পারব: সিইসি   জাতীয় নির্বাচনের আগের রাতে যে দোয়া চাইলেন শায়খ আহমাদুল্লাহ   বরিশালে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ   ‘কেন ওরা রাজনীতিতে গেল, রিয়াজ পালিয়ে বেড়াচ্ছে কেন?’ ববিতার প্রশ্ন   ১০ ফেব্রুয়ারির ছুটি নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত   “এক সপ্তাহের জন্য হলেও বাবার জামিন চান এমপি প্রার্থী টিপুর কন্যা হাবিবা কিবরিয়া”   ভোলার গ্যাস কাজে লাগিয়ে দক্ষিনাঞ্চলে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হবে: বরিশালে তারেক রহমান   গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে: বরিশালে তারেক রহমান   দীর্ঘ ২০ বছর পরে বরিশালের মাটিতে পা রাখলেন তারেক রহমান   আজ পবিত্র শবে বরাত   রমজান মাসে গরুর মাংস-মুরগি-ডিম ও দুধের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার   এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় আবারও বাড়িয়েছে ঢাকা শিক্ষা বোর্ড   চট্টগ্রাম বন্দরের অচলাবস্থার কারণে দেশের ক্ষতি হচ্ছে: নৌ-পরিবহন উপদেষ্টা   বরিশালে সরোয়ারের পক্ষে ভোট চাইতে বাড়ি বাড়ি ছুটছেন তৃণমুল নেতারা   বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে জাপা নেতা তাপসের শোক   সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকাল, সারাদেশে শোকের ছায়া