বিএনপিকে তুচ্ছ-তাচ্ছিল্য করার কোনো উপায় নেই: ওবায়দুল কাদের - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বিএনপিকে তুচ্ছ-তাচ্ছিল্য করার কোনো উপায় নেই: ওবায়দুল কাদের - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ১২, ২০১৯ ৩:০০ অপরাহ্ণ
A- A A+ Print

বিএনপিকে তুচ্ছ-তাচ্ছিল্য করার কোনো উপায় নেই: ওবায়দুল কাদের

অনলাইন নিউজ: সাংগঠনিকভাবে দুর্বল হলেও সমর্থনের দিক থেকে বিএনপি দুর্বল নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। যমুনা টেলিভিশনের সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, দেশের রাজনীতি থেকে বিএনপি হারিয়ে যাবে, এমন মনে করার কোন কারণ নেই। আওয়ামী লীগ বিরোধী শক্তির প্লাটফর্ম হিসেবেই দলটি টিকে থাকবে। সূত্র: যমুনা টিভি

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মনে করেন, সাম্প্রদায়িক শক্তির সাথে জোট করার কারণেই জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারাচ্ছে বিএনপি। সাথে রয়েছে দলটির নেতৃত্বের সমন্বয়হীনতা।

তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজে সংসদে না থেকে যাকে তার আসন থেকে নির্বাচিত করান তাকে দিয়ে কী বিএনপির উদ্দেশ্য হাসিল হবে। মির্জা ফখরুল বিরোধী দলের নেতা না হলেও তিনি সংসদে এলে বিরোধী দলের নেতার চেয়েও শক্তিশালী মেসেজ তিনি দিতে পারতেন।

ভুলের কারণে বিএনপি সংকুচিত হতে থাকলেও রাজনীতিতে দলটিকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই বলেও জানান, ওবায়দুল কাদের।

তিনি বলেন, সমর্থনের দিক থেকে বিএনপি দুর্বল পার্টি এটা মনে করার কোনো কারণ নেই। তুচ্ছ-তাচ্ছিল্য করারও কোনো উপায় নেই। তাদের সমর্থক প্রচুর। এছাড়া জামায়াতের নিবন্ধন বাতিল হওয়ায় তারা সরাসরি রাজনীতি করতে পারছে না। বিএনপির আশ্রয়ে আছে।

শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে সন্ত্রাস এবং দুর্নীতি অভিযোগ থাকলেও বিএনপির নেতৃত্ব জিয়া পরিবারকে ঘিরেই আর্বতিত হবে বলেও মনে করেন ওবায়দুল কাদের। বলেন, খালেদা জিয়ার রাজনীতিতে ফিরে আসা কঠিন।

তিনি বলেন, ভারতে যেমন সোনিয়া গান্ধীর পর তার ছেলেমেয়েকে নিয়ে কংগ্রেসের ভবিষ্যত ভাবা হচ্ছে ঠিক তেমনি আমাদের এখানেও বিএনপিতে একই অবস্থা বিরাজ করছে। বেগম জিয়ার বয়স হয়েছে। শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। আমার মনে হয়না তিনি আর হাল ধরবেন। তিনি তার ছেলেকে নিয়ে ভাবছেন।

দৈনিক বরিশাল ২৪

বিএনপিকে তুচ্ছ-তাচ্ছিল্য করার কোনো উপায় নেই: ওবায়দুল কাদের

শুক্রবার, জুলাই ১২, ২০১৯ ৩:০০ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে জাপা নেতা তাপসের শোক   সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকাল, সারাদেশে শোকের ছায়া   চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার   নোয়াখালী-৫ আসনে ‘সাবেক মানবিক পুলিশ’ শওকত হোসেন স্বতন্ত্র প্রার্থী   ভোলা-১ আসনে মনোনয়ন ফরম জমা দিলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ   ঝিনাইদহ-৪ আসনে রাশেদ খানের বিরুদ্ধে লড়বেন স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ   বরিশাল-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী জহির উদ্দিন   বাউফলে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানের হিড়িক   বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হতে নির্বাচন কমিশনে   আকাঙ্ক্ষা ভরা ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন করলেন তারেক রহমান   তারেক রহমানকে নিয়ে পার্থর সেই বক্তব্য ভাইরাল   তীব্র শীত উপেক্ষা করে জনসমুদ্রে পরিণত ৩০০ ফিট এলাকা   তারেক রহমানকে বরণ করতে নেতাকর্মীদের নিয়ে ঢাকায় বিএনপি নেত্রী নাসরীন   ইলিয়াসের ফেসবুক পেজ সরিয়ে দিল মেটা   উসকানিতে পা না দিয়ে ধৈর্যের সঙ্গে ঐক্য ও নির্বাচন রক্ষার আহ্বান জামায়াতের   রাতে হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে থাকবে হাদির মরদেহ   ওসমান হাদির মৃত্যুতে সর্বস্তরে শোকের ছায়া   বরিশালে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় চট্টগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া’র সুস্থতা কামনায় বরিশালে দোয়া মাহফিল অনুষ্ঠিত