বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের জানাজায় লাখো মানুষের ঢল - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের জানাজায় লাখো মানুষের ঢল - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৭:২৫ অপরাহ্ণ
A- A A+ Print

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের জানাজায় লাখো মানুষের ঢল

৫৬

অনলাইন নিউজঃ জুমার আজানের সুর মিলিয়ে জমিয়তুল ফালাহ মসজিদের চারপাশে মানুষের ঢল। বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের মরদেহ অ্যাম্বুল্যান্স থেকে নামানোর সঙ্গে সঙ্গে নেতাকর্মীরা ছুটে যান সামনে। শেষবারের মতো প্রিয় নেতাকে একনজর দেখার আকুতি ছিল সবার চোখে-মুখে।

শুধু বিএনপির নেতাকর্মী নন, জাতীয় পার্টি, সিপিবি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও এসেছিলেন শ্রদ্ধা জানাতে। সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো, যারা রাজনীতির বাইরেও ভালোবাসতেন নোমান ভাইকে।

জানাজার আগে মরহুমের রাজনৈতিক জীবন ও অবদান নিয়ে স্মৃতিচারণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সিপিবির কেন্দ্রীয় সভাপতি শাহ আলম, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মীর হেলাল, নগর আহ্বায়ক এরশাদ উল্লাহ, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনসহ আরও অনেকে।

প্রিয় নেতার বিদায়ে শোকাহত ছিলেন সবাই। জানাজার কাতারে দাঁড়িয়ে কেউ ছিলেন নির্বাক, কেউবা চোখের পানি লুকিয়ে মুছছিলেন।

জানাজার নামাজ শেষে রাষ্ট্রীয়ভাবে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর নগরীর মানুষের ভালোবাসা আর অশ্রুসিক্ত বিদায়ে চিরবিদায় নেন চট্টগ্রামের এই বরেণ্য নেতা। সূত্রঃবার্তা২৪.কম

দৈনিক বরিশাল ২৪

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের জানাজায় লাখো মানুষের ঢল

শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৭:২৫ অপরাহ্ণ
৫৬

অনলাইন নিউজঃ জুমার আজানের সুর মিলিয়ে জমিয়তুল ফালাহ মসজিদের চারপাশে মানুষের ঢল। বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের মরদেহ অ্যাম্বুল্যান্স থেকে নামানোর সঙ্গে সঙ্গে নেতাকর্মীরা ছুটে যান সামনে। শেষবারের মতো প্রিয় নেতাকে একনজর দেখার আকুতি ছিল সবার চোখে-মুখে।

শুধু বিএনপির নেতাকর্মী নন, জাতীয় পার্টি, সিপিবি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও এসেছিলেন শ্রদ্ধা জানাতে। সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো, যারা রাজনীতির বাইরেও ভালোবাসতেন নোমান ভাইকে।

জানাজার আগে মরহুমের রাজনৈতিক জীবন ও অবদান নিয়ে স্মৃতিচারণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সিপিবির কেন্দ্রীয় সভাপতি শাহ আলম, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মীর হেলাল, নগর আহ্বায়ক এরশাদ উল্লাহ, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনসহ আরও অনেকে।

প্রিয় নেতার বিদায়ে শোকাহত ছিলেন সবাই। জানাজার কাতারে দাঁড়িয়ে কেউ ছিলেন নির্বাক, কেউবা চোখের পানি লুকিয়ে মুছছিলেন।

জানাজার নামাজ শেষে রাষ্ট্রীয়ভাবে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর নগরীর মানুষের ভালোবাসা আর অশ্রুসিক্ত বিদায়ে চিরবিদায় নেন চট্টগ্রামের এই বরেণ্য নেতা। সূত্রঃবার্তা২৪.কম

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  এক মাসে এক ডজন ডিমে দাম বেড়েছে ৩০–৪০ টাকা, সবজি–মাছ–মাংসও চড়া   তরমুজে ইঁদুর মারার বিষেই মৃত্যু একই পরিবারের সেই ৪ জনের   ভারত থেকে আসা পানির ঢলে নিমজ্জিত গোমস্তাপুরের বিস্তীর্ণ বোরো খেত, দিশাহারা কৃষক   চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের আগুনে ঘরহারা পরিবারগুলো পাচ্ছে নতুন ঠিকানা, উদ্যোগ নিলেন প্রধানমন্ত্রী   রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ   বৃষ্টির কাছে হার মানছে সবাই, চট্টগ্রাম শহরে অসহনীয় জলাবদ্ধতা   চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী   বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় পাশে থাকার অঙ্গীকার যুক্তরাজ্যের   ইমতিয়াজ চৌধুরী লাখুটিয়া দাখিল মাদরাসার সভাপতি নির্বাচিত   ২০২৬ সালের এসএসসি পরীক্ষা উপলক্ষে স্কলার আইডিয়াল স্কুলের বিদায় সংর্বধনা অনুষ্ঠিত   বাংলাদেশকে ২৪৮ রানের টার্গেট দিলো নিউজিল্যান্ড   সবজির দামে ঊর্ধ্বগতি, ভোগান্তিতে ক্রেতারা   বাবুগঞ্জের চাঁদপাশা হাইস্কুলের এসএসসি পরিক্ষার্থীদের দোয়া অনুষ্ঠিত   ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে কাজ চলছে   প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ, মানতে হবে যেসব নির্দেশনা   নাতে রাসূল ইভেন্টে বাবুগঞ্জ উপজেলায় ১ম হলেন চাঁদপাশা হাইস্কুল ও কলেজের ছাত্র সাদমান ইসলাম   আজ বাংলা নববর্ষ, উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন বরগুনার বেতাগীতে   শুধু শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বিভিন্ন নিয়োগ পরীক্ষাও আইনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে: বরিশালে শিক্ষামন্ত্রী   বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি তামিম ইকবাল   ৬ষ্ঠ শ্রেণিতে বাদপড়া শিক্ষার্থীদের ফের রেজিস্ট্রেশনের সুযোগ