বিদেশে শাবনূরের ‘জমজমাট’ ঈদ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বিদেশে শাবনূরের ‘জমজমাট’ ঈদ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ১৩, ২০১৯ ৫:৫৪ অপরাহ্ণ
A- A A+ Print

বিদেশে শাবনূরের ‘জমজমাট’ ঈদ

৪৮

শাবনূর। একটি মাত্র নামেই যেন অনেক কিছু। কে না চেনেন? নব্বইয়ের দশকে চিত্রনায়িকা হিসেবে ক্যারিয়ার শুরু। অভিনয় করেছেন অসংখ্য ব্যবসা সফল ছবিতে।

সেই সময়ের সবচেয়ে জনপ্রিয় নায়িকা হিসেবে বিবেচনা করা হয় তাকে। কিন্তু এই সময় এসে চলচ্চিত্র থেকে অনেকটাই নির্বাসনে আছেন বলা চলে।

রুপালি পর্দায় অনিয়মিত হয়ে পড়েছেন অনেক দিন হলো। বছরের বেশিরভাগ সময় থাকেন অস্ট্রেলিয়ায়। সেখানকার নাগরিকত্বও পেয়েছেন।

দেশের এক সময়ের সেনসেশন ও হার্টথ্রব নায়িকা এবার ঈদুল আজহা পালন করেছেন অস্ট্রেলিয়ায়। ধর্মীয় রীতি মেনে সেখানে কোরবানিও করেছেন। একটি গরু ও খাসি কোরবানি করেছেন ঈদে।

তবে অস্ট্রেলিয়ায় কোরবানি দেয়ার অভিজ্ঞতা তার কাছে একটু অন্যরকম-এমনটাই জানালেন সাবেক এই ঢালিউড কুইন।

বিদেশ বিভূঁইয়ের ঈদ কেমন কাটালেন এমন প্রশ্নে শাবনূর বলেন, ‘এখানকার ঈদ জমজমাট। আমরা ঈদে অনেক মজা করেছি। পরিবারের সঙ্গে সময় কাটিয়েছি।

তবে দেশের আনন্দতো আর এখানে পাওয়া যাবে না। তবে এক কথায় এটা আমার জন্য ছিল জমজমাট। সবাই মিলে সারাক্ষণ হৈ-হুল্লোড় করে কাটিয়েছি।’

তারকা হিসেবে বিড়ম্ভনায় পড়তে হয় কি না এমন প্রশ্নে তিনি বলেন, ‘তারকা হিসেবে এক ধরনের বাড়তি চাপতো থাকেই। তবে সেটা দেশের মতো না। দেশের তুলনায় নাই বললেই চলে।’

‘তবে দেশের প্রিয়জনদের অনেক বেশি মিস করছি এবারে ঈদে। তাদের জন্য খারাপও লাগছে। সেটাতো চাইলে এখানে পাওয়া সম্ভব না। তাদের জন্য আমার ভালোবাসা আর ঈদের শুভেচ্ছাতো আছেই।’

ঈদের পরে দেশে ঘুরতে আসবেন বলেও জানান সাবেক এই লাস্যময়ী তারকা।

চলচ্চিত্রে ফিরতে চান কি না জানতে চাইলে শাবনূর বলেন, ‘সবকিছুরই একটা বয়স থাকে। আমার আর সেই বয়সটা নেই। যা আমি হারিয়েছি। ফিটনেসও নেই।

ফিরতে হলেতো ফিটনেস ঠিক করতে হবে। এখন ফিটনেস নিয়ে কাজ করে ফেরার মতো সুযোগ নেই। আসলে এখন আর ফিরছি না।’

ভবিষ্যতে ফিরবেন কি না এমন প্রশ্নে তিনি বলেন, ‘ভবিষ্যতের কথা কে বলতে পারে বলুন? সেটা ভবিষ্যতের বিষয়টা আমি নিজেও জানি না।’

দৈনিক বরিশাল ২৪

বিদেশে শাবনূরের ‘জমজমাট’ ঈদ

মঙ্গলবার, আগস্ট ১৩, ২০১৯ ৫:৫৪ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা   বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’   পদোন্নতি পেয়ে বারিশালের যুবদল নেতা তছলিম উদ্দিন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত   বিএম স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন মীর জাহিদুল কবির   বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন   বরিশালে শতবর্ষী পদ্মপুকুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেনা দর্শনার্থীরা   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ   চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্রসৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   বাবুগঞ্জে দরিদ্র পরিবারের পাশে চাঁদপাশা সমিতির সদস্যরা   দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী