বিপিএলের ঢাকা ডায়নামাইটসে খেলবেন মরগান - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বিপিএলের ঢাকা ডায়নামাইটসে খেলবেন মরগান - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ২২, ২০১৯ ৩:০৭ অপরাহ্ণ
A- A A+ Print

বিপিএলের ঢাকা ডায়নামাইটসে খেলবেন মরগান

অনলাইন নিউজ: শেন ওয়াটসনকে দলে টেনে খুলনা টাইটান্স তারকা বহুল বিপিএলের আভাস দেন। এরপরই বিপিএলের সফরতম দল ঢাকা ডায়নামাইটস দলে ভেড়ান ডেভিড মিলারকে। রোববার ঢাকা আরও বড় চমক দিয়েছে। তারা চুক্তি করেছে ইংল্যান্ডকে প্রথম বিশ্বকাপ এনে দেওয়া অধিনায়ক ইয়ন মরগানের সঙ্গে। ডিসেম্বরে শুরু হতে যাওয়া বিপিএলে খেলবেন এই তারকা।

মরগানকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে ডায়নামাইটসের প্রধান নির্বাহি অবায়েদ নিজাম বলেন, ‘সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে তার অভিজ্ঞতা অনেক। সেজন্য বিপিএলের আগামী আসরের জন্য তাকে দলে নেওয়া হয়েছে। আশা করছি পুরো মৌসুম তিনি ঢাকার হয়ে খেলতে পারবেন।’ এখান দেখার বিষয় সাকিব আল হাসান ঢাকার অধিনায়ক থাকবেন। নাকি ইংল্যান্ডকে বিশ্বকাপ এনে দেওয়া মরগানের কাঁধে দায়িত্ব চাপবে।

সাকিব অধিনায়ক হিসেবে ২০১৬ সালে ঢাকা ডায়নামাইটসকে বিপিএলের শিরোপা এনে দেন। পরের দুই আসরেও তার নেতৃত্বে দল ফাইনালে ওঠে। কিন্তু দুর্দান্ত দল নিয়েও সাকিব দু’বারই ফাইনালে ব্যর্থ হয়েছেন। এবার নতুন চিন্তা নিয়ে হাজির হওয়া ইংলিশ অধিনায়ক বিপিএলে ঢাকার নেতৃত্ব দেবেন কি-না উঠছে সেই প্রশ্ন।

তবে নেতৃত্ব নিয়ে ঢাকার টিম ম্যানেজমেন্ট পরে ভাববে বলে জানানো হয়েছে, ‘আপনারা জানেন যে, দলকে নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের হাতে সাকিব আছেন। তিনি অনেক দিনই দলটা চালাচ্ছেন।’ মরগান বিপিএলে খেললে ফ্রাঞ্চাইজিভিত্তিক এই লিগে তার অভিষেক হবে। তবে বিপিএলে না খেললেও বাংলাদেশের ঘরোয়া লিগে কিন্তু আগেই খেলেছেন মরগান। ২০১৪ সালে তিনি ঢাকা প্রিমিয়ার লিগে লিজেন্ড অব রূপগঞ্জের হয়ে খেলেন।

দৈনিক বরিশাল ২৪

বিপিএলের ঢাকা ডায়নামাইটসে খেলবেন মরগান

সোমবার, জুলাই ২২, ২০১৯ ৩:০৭ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় চট্টগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া’র সুস্থতা কামনায় বরিশালে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বাবুগঞ্জে সাংবাদিক উজ্জল-এর পিতার ইন্তেকাল   বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডাঃ এ জেড এম জাহিদ হোসেন   দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি : তারেক রহমান   ভূমিকম্পের পর অনলাইনে গুজবের দৌরাত্ম্য, ছড়ানো হচ্ছে ভুয়া ছবি-ভিডিও   ভূমিকম্পে ৩ জেলায় নিহত ৭   প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ   ২২ বছর পর ভারতকে হারিয়ে বাংলাদেশের জয়   ঐতিহাসিক ৭ই নভেম্বর আজ, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস   ধানক্ষেতে দাঁড়িয়ে বিএনপি নেতার অভিনব প্রতিবাদ   ‘নো হাংকি পাংকি’ কোনো রাজনৈতিক দলের ভাষা হতে পারে না : এ্যানি   শতভাগ প্রস্তুত ইসি, ফেব্রুয়ারিতেই নির্বাচন   ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল নগরে বিএনপির লিফলেট বিতরণ   কিশোরগঞ্জে জামায়াতের উদ্যোগে ২৩ জনকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন   পেশায় ভালো করছেন কওমি মাদ্রাসাপড়ুয়া সাংবাদিকরা   এনসিপির কেন্দ্রীয় নেতা রিজভীকে দল থেকে সাময়িক অব্যাহতি   নারীদের সচেতনতা সৃষ্টিতে রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে বাবুগঞ্জে বিএনপির উঠান বৈঠক   চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ