বিপিএলের সপ্তম আসরের উদ্বোধন ৩ ডিসেম্বর - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বিপিএলের সপ্তম আসরের উদ্বোধন ৩ ডিসেম্বর - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ২৮, ২০১৯ ১২:১০ অপরাহ্ণ
A- A A+ Print

বিপিএলের সপ্তম আসরের উদ্বোধন ৩ ডিসেম্বর

স্পোর্টস নিউজ: বিপিএলের সপ্তম আসরের দিন-তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি বছর ডিসেম্বরের ৩ তারিখ উদ্বোধন হবে এবারের আসর। তবে খেলা শুরু হবে উদ্বোধনের তিনদিন পর।

অর্থ্যাৎ ৩ ডিসেম্বর উদ্বোধন হয়ে আসরের খেলা শুরু হবে ৬ ডিসেম্বর থেকে।

গতকাল শনিবার সন্ধ্যায় বিসিবির বৈঠক শেষে এ তথ্য জানান বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।

এর আগে প্রকাশ করা হয় বাংলাদেশ ক্রিকেট দলের বোলিং কোচদের নাম। পেস বোলিংয়ের দায়িত্বে আসছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার কার্ল ল্যাঙ্গেভেল্ট। আর স্পিনের দায়িত্ব নেবেন কিউই গ্রেট ড্যানিয়েল ভেট্টোরি।

বাংলাদেশ ক্রিকেট দলের নতুন পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব পাচ্ছেন ল্যাঙ্গেভেল্ট। দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার দুই বছর মেয়াদী চুক্তিতে নিয়োগ পেতে যাচ্ছেন।

১৯৭৪ সালে দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া কার্ল ল্যাঙ্গেভেল্ট তার দেশের হয়ে ছয়টি টেস্ট ও ৭২টি ওয়ানডে খেলেছেন। টেস্ট ক্রিকেটে তার উইকেট সংখ্যা ১৬। অন্যদিকে ওয়ানডে ক্রিকেটে তিনি ১০০টি উইকেট শিকার করেন। এ ছাড়া টি-টোয়েন্টি ক্রিকেটে নয় ম্যাচ খেলে তিনি পেয়েছেন ১৭ উইকেট।

ল্যাঙ্গেভেল্ট এর আগে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন।

আসন্ন ভারত সিরিজের আগে টাইগার স্পিনারদের দায়িত্ব নেবেন ভেট্টোরি। কাজ করবেন আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।

১৯৯৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ১৮ বছর বয়সে টেস্ট অভিষেক ঘটে ভেট্টোরির। একই বছর শ্রীলংকার বিপক্ষে ওয়ানডেতেও অভিষেক ঘটে তার। ১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে নিউজিল্যান্ডের হয়ে খেলেছেন সর্বোচ্চ ১১৩টি টেস্ট ম্যাচ। ৩৬২ উইকেট নেয়ার পাশাপাশি ৪ হাজার ৫৩১ রান করেছেন, যার মধ্যে আছে ছয়টি সেঞ্চুরি। কপিল দেব ও ইয়ান বোথামের পর তৃতীয় ক্রিকেটার হিসেবে ৩০০ টেস্ট উইকেট নেয়ার পাশাপাশি ৪ হাজার রান করার কীর্তি গড়েন ৩৬ বছর বয়সী এ বাঁহাতি স্পিনার।

ওয়ানডেতে দারুণ উজ্জ্বল ভেট্টোরি। ২৯৫ ম্যাচে ৩০৫ উইকেট নেয়ার পাশাপাশি ২ হাজার ২৫৩ রান করেছেন তিনি।

দৈনিক বরিশাল ২৪

বিপিএলের সপ্তম আসরের উদ্বোধন ৩ ডিসেম্বর

রবিবার, জুলাই ২৮, ২০১৯ ১২:১০ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় চট্টগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া’র সুস্থতা কামনায় বরিশালে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বাবুগঞ্জে সাংবাদিক উজ্জল-এর পিতার ইন্তেকাল   বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডাঃ এ জেড এম জাহিদ হোসেন   দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি : তারেক রহমান   ভূমিকম্পের পর অনলাইনে গুজবের দৌরাত্ম্য, ছড়ানো হচ্ছে ভুয়া ছবি-ভিডিও   ভূমিকম্পে ৩ জেলায় নিহত ৭   প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ   ২২ বছর পর ভারতকে হারিয়ে বাংলাদেশের জয়   ঐতিহাসিক ৭ই নভেম্বর আজ, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস   ধানক্ষেতে দাঁড়িয়ে বিএনপি নেতার অভিনব প্রতিবাদ   ‘নো হাংকি পাংকি’ কোনো রাজনৈতিক দলের ভাষা হতে পারে না : এ্যানি   শতভাগ প্রস্তুত ইসি, ফেব্রুয়ারিতেই নির্বাচন   ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল নগরে বিএনপির লিফলেট বিতরণ   কিশোরগঞ্জে জামায়াতের উদ্যোগে ২৩ জনকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন   পেশায় ভালো করছেন কওমি মাদ্রাসাপড়ুয়া সাংবাদিকরা   এনসিপির কেন্দ্রীয় নেতা রিজভীকে দল থেকে সাময়িক অব্যাহতি   নারীদের সচেতনতা সৃষ্টিতে রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে বাবুগঞ্জে বিএনপির উঠান বৈঠক   চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ