বিমান দুর্ঘটনায় মারা গেলে ক্ষতিপূরণ দেড় কোটি টাকা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বিমান দুর্ঘটনায় মারা গেলে ক্ষতিপূরণ দেড় কোটি টাকা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ২৭, ২০১৯ ১১:৩৮ পূর্বাহ্ণ
A- A A+ Print

বিমান দুর্ঘটনায় মারা গেলে ক্ষতিপূরণ দেড় কোটি টাকা

অনলাইন নিউজ: আকাশপথে যাত্রী ও তার মালামালের সুরক্ষায় ক্ষতিপূরণের বিষয়ে একটি আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ‘আকাশপথে পরিবহন (মন্ট্রিল কনভেনশন, ১৯৯৯) আইন, ২০১৯’ নামে খসড়া আইনটি মন্ট্রিল কনভেনশন অনুযায়ী তৈরি করা হয়েছে। এই আইন কার্যকর হলে দুর্ঘটনায় নিহতদের পরিবার এক কোটি ৪০ লাখের মতো টাকা পাবেন। সোমবার নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শেষে একথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

নেপালে ইউএস-বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় ক্ষতিপুরণের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, তারা যে ক্ষতিপূরণ পেয়েছে তা খুবই সামান্য। এটা মন্ট্রিল কনভেনশনের আওতায় হলে অনেকগুণ বেশি হত। কমপক্ষে জনপ্রতি এক কোটি ৪০ লাখ টাকার মত পেতেন। কিন্তু সেটা পাননি, ১২ হাজার ডলারের মতো পেয়েছেন।’

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘আইনের মূল ফোকাসটা হচ্ছে বিমানযোগে যাত্রী, ব্যাগেজ ও কার্গো পরিবহন- এগুলোর ক্ষেত্রে মৃত্যু বা ক্ষয়ক্ষতির ক্ষেত্রে আমরা যেন প্রতিকার পেতে পারি।’

বিশ্বব্যাপী বেসামরিক বিমান পরিবহন ব্যবস্থা ১৯৯৯ সালের আগে পরিচালিত হতো ওয়ারশ কনভেনশন দিয়ে। এরপর মন্ট্রিল কনভেনশনের মাধ্যমে বিমান পরিবহন কর্তৃপক্ষের দায়িত্ব এবং যাত্রীর সুরক্ষা ও ক্ষতিপূরণ নিশ্চিত করার ব্যবস্থা হয়। বাংলাদেশ ২০০৩ সালে মন্ট্রিল কনভেনশনে সই করলেও তা সক্রিয় করার জন্য রাষ্ট্রীয় অনুমোদন (র‌্যাটিফাই) না দেওয়ায় ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারিত হত পুরনো ওয়ারশ কনভেনশন অনুযায়ী।

এই আইন না থাকায় আইন না থাকায় এতোদিন এই সুবিধা দেয়া যায়নি বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

দৈনিক বরিশাল ২৪

বিমান দুর্ঘটনায় মারা গেলে ক্ষতিপূরণ দেড় কোটি টাকা

মঙ্গলবার, আগস্ট ২৭, ২০১৯ ১১:৩৮ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে জাপা নেতা তাপসের শোক   সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকাল, সারাদেশে শোকের ছায়া   চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার   নোয়াখালী-৫ আসনে ‘সাবেক মানবিক পুলিশ’ শওকত হোসেন স্বতন্ত্র প্রার্থী   ভোলা-১ আসনে মনোনয়ন ফরম জমা দিলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ   ঝিনাইদহ-৪ আসনে রাশেদ খানের বিরুদ্ধে লড়বেন স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ   বরিশাল-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী জহির উদ্দিন   বাউফলে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানের হিড়িক   বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হতে নির্বাচন কমিশনে   আকাঙ্ক্ষা ভরা ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন করলেন তারেক রহমান   তারেক রহমানকে নিয়ে পার্থর সেই বক্তব্য ভাইরাল   তীব্র শীত উপেক্ষা করে জনসমুদ্রে পরিণত ৩০০ ফিট এলাকা   তারেক রহমানকে বরণ করতে নেতাকর্মীদের নিয়ে ঢাকায় বিএনপি নেত্রী নাসরীন   ইলিয়াসের ফেসবুক পেজ সরিয়ে দিল মেটা   উসকানিতে পা না দিয়ে ধৈর্যের সঙ্গে ঐক্য ও নির্বাচন রক্ষার আহ্বান জামায়াতের   রাতে হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে থাকবে হাদির মরদেহ   ওসমান হাদির মৃত্যুতে সর্বস্তরে শোকের ছায়া   বরিশালে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় চট্টগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া’র সুস্থতা কামনায় বরিশালে দোয়া মাহফিল অনুষ্ঠিত