বিশ্ববিদ্যালয় শিক্ষককে মারধর, স্ত্রীর মামলা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বিশ্ববিদ্যালয় শিক্ষককে মারধর, স্ত্রীর মামলা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ১৭, ২০১৯ ২:১৬ অপরাহ্ণ
A- A A+ Print

বিশ্ববিদ্যালয় শিক্ষককে মারধর, স্ত্রীর মামলা

৫৭

অনলাইন নিউজ: স্ত্রীকে যৌন হয়রানির প্রতিবাদ করায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষক রাশিদুল ইসলামকে মারধরের ঘটনায় থানায় মামলা হয়েছে।

শুক্রবার রাতে রাশিদুল ইসলামের স্ত্রী তাবাসসুম ফারজানা বাদী হয়ে নগরীর বোয়ালিয়া থানায় মামলাটি দায়ের করেছেন।

বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মামলায় অজ্ঞাতনামা মোট আটজনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে চারজন ছেলে এবং চারজন মেয়ে। তাদের সবার বয়স ২০ বছরের মধ্যে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ১০ আগস্ট রাতে রাজশাহী মহানগরীর ব্যস্ততম মনিচত্বর এলাকায় বখাটেদের পিটুনির শিকার হন রুয়েটের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষক রাশিদুল ইসলাম। তিনি ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ প্রাপ্ত একজন শিক্ষক।

এ নিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি বলেন, আশপাশে অনেক মানুষ দাঁড়িয়ে দেখলেও কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসেননি। তার এই পোস্ট ভাইরাল হয়ে যায়। অবশেষে ঘটনার ছয়দিন পর থানায় মামলা করলেন ভুক্তভোগী শিক্ষকের স্ত্রী।

ওসি নিবারণচন্দ্র বর্মণ বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আশপাশে থাকা ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ দেখেছেন। কিন্তু কিছু বুঝতে পারেননি। এ ঘটনার কোনো প্রত্যক্ষদর্শীও পাওয়া যাচ্ছে না। তবে তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত কাজ শুরু করেছেন। জড়িতদের দ্রুতই শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এদিকে মামলা দায়েরে বিলম্বের কারণ জানতে শুক্রবার রাতে শিক্ষক রাশিদুল ইসলামকে ফোন করা হয়। তবে তিনি ফোন ধরেননি।

এর আগে দুপুরে ফোন ধরলেও এ ব্যাপারে গণমাধ্যমকে কোনো বক্তব্য দিতে রাজি হননি শিক্ষক রাশিদুল ইসলাম

দৈনিক বরিশাল ২৪

বিশ্ববিদ্যালয় শিক্ষককে মারধর, স্ত্রীর মামলা

শনিবার, আগস্ট ১৭, ২০১৯ ২:১৬ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা   বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’   পদোন্নতি পেয়ে বারিশালের যুবদল নেতা তছলিম উদ্দিন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত   বিএম স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন মীর জাহিদুল কবির   বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন   বরিশালে শতবর্ষী পদ্মপুকুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেনা দর্শনার্থীরা   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ   চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্রসৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   বাবুগঞ্জে দরিদ্র পরিবারের পাশে চাঁদপাশা সমিতির সদস্যরা   দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী