বিয়ের আগে মেয়েরা মোবাইল ব্যবহার করলে দেড় লক্ষ টাকা জরিমানা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বিয়ের আগে মেয়েরা মোবাইল ব্যবহার করলে দেড় লক্ষ টাকা জরিমানা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ২৭, ২০১৯ ৩:৩৪ পূর্বাহ্ণ
A- A A+ Print

বিয়ের আগে মেয়েরা মোবাইল ব্যবহার করলে দেড় লক্ষ টাকা জরিমানা

বিয়ের আগে মেয়েরা মোবাইল ব্যবহার করলে দেড় লক্ষ টাকা জরিমানা

যুগের পরিবর্তনের হাওয়া লেগেছে মানুষের জীবনে। ঠিক তেমনই মোবাইলের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। আর ভারতের গুজরাতে বিয়ের আগে মেয়েদের এই মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞাজারি করেছে দেশটির আদালত।

গত রবিবার (১৪ জুলাই) গুজরাতের থাকোর সম্প্রদায়ে এই নির্দেশনা জারি হয়েছে।একুশ শতকে যখন মেয়েরা বিভিন্ন ক্ষেত্রে ছেলেদের পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে, তখনও মধ্যযুগীয় ধ্যান-ধারণায় আটকে রয়েছে ভারতের কোনও কোনও অঞ্চল। সে রকমই একটা জায়গা হলো গুজরাতের বানাসকান্থার দান্তিওয়াড়া। কোনও অবিবাহিত মেয়ে এখানে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না বলে নির্দেশ জারি করা হয়েছে।

জানা গেছে, জালোল গ্রামে একটি সভা করে এই নির্দেশ জারি করা হয়। কোনও অবিবাহিত মেয়ে মোবাইল ব্যবহার করলে শাস্তি হিসেবে তাঁর বাবাকে দেড় লক্ষ টাকা জরিমানা দিতে হবে। এ ছাড়া বিয়ের সময় ডিজে পার্টি বা বহু টাকার বাজি পোড়ানোও বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিয়েতে অতিরিক্ত খরচ বন্ধ করতেই এই নির্দেশনা।

থাকোর সম্প্রদায়ের বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, কোনও মেয়ে পরিবারের অমতে বিয়ে করলে তা অপরাধ হিসেবে গণ্য করা হবে। এই নিয়মগুলোকে গ্রামের লোক তাদের ‘সংবিধান’ হিসেবে স্বীকৃতি দিয়েছে।

দৈনিক বরিশাল ২৪

বিয়ের আগে মেয়েরা মোবাইল ব্যবহার করলে দেড় লক্ষ টাকা জরিমানা

শনিবার, জুলাই ২৭, ২০১৯ ৩:৩৪ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে জাপা নেতা তাপসের শোক   সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকাল, সারাদেশে শোকের ছায়া   চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার   নোয়াখালী-৫ আসনে ‘সাবেক মানবিক পুলিশ’ শওকত হোসেন স্বতন্ত্র প্রার্থী   ভোলা-১ আসনে মনোনয়ন ফরম জমা দিলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ   ঝিনাইদহ-৪ আসনে রাশেদ খানের বিরুদ্ধে লড়বেন স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ   বরিশাল-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী জহির উদ্দিন   বাউফলে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানের হিড়িক   বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হতে নির্বাচন কমিশনে   আকাঙ্ক্ষা ভরা ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন করলেন তারেক রহমান   তারেক রহমানকে নিয়ে পার্থর সেই বক্তব্য ভাইরাল   তীব্র শীত উপেক্ষা করে জনসমুদ্রে পরিণত ৩০০ ফিট এলাকা   তারেক রহমানকে বরণ করতে নেতাকর্মীদের নিয়ে ঢাকায় বিএনপি নেত্রী নাসরীন   ইলিয়াসের ফেসবুক পেজ সরিয়ে দিল মেটা   উসকানিতে পা না দিয়ে ধৈর্যের সঙ্গে ঐক্য ও নির্বাচন রক্ষার আহ্বান জামায়াতের   রাতে হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে থাকবে হাদির মরদেহ   ওসমান হাদির মৃত্যুতে সর্বস্তরে শোকের ছায়া   বরিশালে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় চট্টগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া’র সুস্থতা কামনায় বরিশালে দোয়া মাহফিল অনুষ্ঠিত