ভালো ফলের পেছনে না ছুটে সন্তানকে মানুষ করুন: ডিসি ইলিয়াস হোসেন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ভালো ফলের পেছনে না ছুটে সন্তানকে মানুষ করুন: ডিসি ইলিয়াস হোসেন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ২৩, ২০১৯ ৫:০৩ অপরাহ্ণ
A- A A+ Print

ভালো ফলের পেছনে না ছুটে সন্তানকে মানুষ করুন: ডিসি ইলিয়াস হোসেন

৫৩

অনলাইন নিউজ: সীতাকুণ্ড উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান করেছেন জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন। বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে সীতাকুণ্ড উপজেলা সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ঘণ্টাখানেক শিক্ষার্থীদের গণিত বিষয়ে পাঠদান করেন তিনি।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, মানসম্পন্ন প্রাথমিক শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বাড়াতে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন আয়োজিত একটি অভিভাবক সমাবেশে যোগ দেন জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন। সমাবেশ শেষে পাশের উপজেলা সদর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান তিনি।

বিদ্যালয় পরিদর্শনের সময় হঠাৎ চতুর্থ শ্রেণিতে ঢুকে পড়েন জেলা প্রশাসক। চক ও ডাস্টার নিয়ে ব্ল্যাকবোর্ডে ছোট ছোট অঙ্ক কষেন তিনি। এক পার্যায়ে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা কেউ এসব অঙ্কের সমাধান করতে পারবে? শিক্ষার্থীদের পক্ষ থেকে মেলে সমাধানও।

এরপর প্রায় ঘণ্টাখানেক ওই প্রাথমিক বিদ্যালয়ে গণিত বিষয়ে পাঠদান করেন তিনি। ভালো পড়াশোনা করতে উৎসাহিত করেন বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীদের।

পরিদর্শন শেষে বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিদ্যালয়ের সম্পদ সংরক্ষণের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশনা দেন জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন।

ভালো ফলের পেছনে না ছুটে সন্তানকে মানুষ করুন

সন্তানের ভালো ফলের পেছনে না ছুটে তাকে নৈতিকতা সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন।

তিনি বলেন, সন্তান জিপিএ কত পেলো, পরীক্ষায় কত ভালো ফল করলো এসব দেখবেন না। অল্প বয়স থেকেই প্রতিটি শিশুকে নৈতিকতা শিক্ষা দিন।

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন আয়োজিত অভিভাবক সমাবেশে জেলা প্রশাসক এসব কথা বলেন।

মো. ইলিয়াস হোসেন বলেন, বড় হওয়ার পূর্বশর্ত বিনয়ী হওয়া। যে মানুষ যত বেশি বিনয়ী, সে মানুষ তত বেশি বড়। পরিবার থেকেই সন্তানকে এসব শিক্ষা দিতে হবে।

নেপোলিয়ানের বিখ্যাত উক্তি ‘তোমরা আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত জাতি উপহার দেবো’ উল্লেখ করে তিনি বলেন, একজন মায়ের ত্যাগ ও সচেতনতাই পারে সন্তানকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে।

‘শিশুরাই একদিন দক্ষ মানব সম্পদ হয়ে দেশের হাল ধরবে। সার্বিক উন্নয়নে নেতৃত্ব দিয়ে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি এবং গতিশীল সমাজ বিনির্মাণে আবদান রাখবে।’ যোগ করেন জেলা প্রশাসক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন, উপজেলা শিক্ষা অফিসার মো. নুরুচ্ছফা প্রমুখ।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও স্কুল পোশাক, শিক্ষা প্রতিষ্ঠানকে বাদ্যযন্ত্র এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদানের চেক ও পুরস্কার তুলে দেন মো. ইলিয়াস হোসেন।

সুত্র: বাংলা নিউজ

দৈনিক বরিশাল ২৪

ভালো ফলের পেছনে না ছুটে সন্তানকে মানুষ করুন: ডিসি ইলিয়াস হোসেন

শুক্রবার, আগস্ট ২৩, ২০১৯ ৫:০৩ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কিশোর অপরাধ প্রতিরোধে স্থানীয় রাজনৈতিক নেতাদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!