ভোজ্যতেল কারখানায় ১১ কোটি টাকার শূকরের মাংস, ৭৫ লাখ টাকা জরিমানা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ভোজ্যতেল কারখানায় ১১ কোটি টাকার শূকরের মাংস, ৭৫ লাখ টাকা জরিমানা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ০৪, ২০১৯ ১২:২২ পূর্বাহ্ণ
A- A A+ Print

ভোজ্যতেল কারখানায় ১১ কোটি টাকার শূকরের মাংস, ৭৫ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: ঢাকার ধামরাইয়ে একটি ভোজ্যতেল তৈরি কারখানায় অভিযান চালিয়ে ১১ কোটি টাকা মূল্যের তিন হাজার মেট্রিক টন নিষিদ্ধ শূকরের মাংস, চর্বি ও হাড় জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত।

একইসঙ্গে কারখানাটিকে ৭৫ লাখ টাকা জরিমানা করে সিলগালা করে দেওয়া হয়েছে।

শনিবার (০৩ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার বাথুলি এলাকায় ভোজ্যতেল ও বিভিন্ন খাবার তৈরির কারখানা কেবিসি এগ্রো লিমিটেডে এ অভিযান পরিচালনা করেন র‌্যাব সদরদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

তিনি বলেন, কেবিসি এগ্রো লিমিটেড সয়াবিন তেল তৈরি করার জন্য নয় মাস আগে হংকং থেকে বাংলাদেশে নিষিদ্ধ শূকরের মাংস ও চর্বি আমদানি করে।

এছাড়া একই উপকরণ ব্যবহার করে মাছ ও মুরগির খাদ্যও তৈরি করে বাজারজাত করে আসছিল তারা। শনিবার খবর পেয়ে আমরা অভিযানে নামি এবং অভিযোগের সত্যতা পাই।

পরে কেবিসির মহাব্যবস্থাপক তাপস দেবনাথ ও পরিচালক জাহিদুর রহমানের কাছ থেকে দুই লাখ ৯৮ হাজার ২৪০ মেট্রিক টন শূকরের মাংস, চর্বি ও হাড় আমদানির চালান ফরম জব্দ করা হয়।

সারওয়ার আলম বলেন, বাজার থেকে মেয়াদোত্তীর্ণ সয়াবিন তেল সংগ্রহ করে রিফাইন করে পুনরায় বাজারজাত করার কারণে তাদের ৭৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এমদাদুল হক ও ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ আলমগীর।

দৈনিক বরিশাল ২৪

ভোজ্যতেল কারখানায় ১১ কোটি টাকার শূকরের মাংস, ৭৫ লাখ টাকা জরিমানা

রবিবার, আগস্ট ৪, ২০১৯ ১২:২২ পূর্বাহ্ণ | আপডেটঃ আগস্ট ০৪, ২০১৯ ১২:৩১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার ধামরাইয়ে একটি ভোজ্যতেল তৈরি কারখানায় অভিযান চালিয়ে ১১ কোটি টাকা মূল্যের তিন হাজার মেট্রিক টন নিষিদ্ধ শূকরের মাংস, চর্বি ও হাড় জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত।

একইসঙ্গে কারখানাটিকে ৭৫ লাখ টাকা জরিমানা করে সিলগালা করে দেওয়া হয়েছে।

শনিবার (০৩ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার বাথুলি এলাকায় ভোজ্যতেল ও বিভিন্ন খাবার তৈরির কারখানা কেবিসি এগ্রো লিমিটেডে এ অভিযান পরিচালনা করেন র‌্যাব সদরদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

তিনি বলেন, কেবিসি এগ্রো লিমিটেড সয়াবিন তেল তৈরি করার জন্য নয় মাস আগে হংকং থেকে বাংলাদেশে নিষিদ্ধ শূকরের মাংস ও চর্বি আমদানি করে।

এছাড়া একই উপকরণ ব্যবহার করে মাছ ও মুরগির খাদ্যও তৈরি করে বাজারজাত করে আসছিল তারা। শনিবার খবর পেয়ে আমরা অভিযানে নামি এবং অভিযোগের সত্যতা পাই।

পরে কেবিসির মহাব্যবস্থাপক তাপস দেবনাথ ও পরিচালক জাহিদুর রহমানের কাছ থেকে দুই লাখ ৯৮ হাজার ২৪০ মেট্রিক টন শূকরের মাংস, চর্বি ও হাড় আমদানির চালান ফরম জব্দ করা হয়।

সারওয়ার আলম বলেন, বাজার থেকে মেয়াদোত্তীর্ণ সয়াবিন তেল সংগ্রহ করে রিফাইন করে পুনরায় বাজারজাত করার কারণে তাদের ৭৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এমদাদুল হক ও ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ আলমগীর।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে জাপা নেতা তাপসের শোক   সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকাল, সারাদেশে শোকের ছায়া   চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার   নোয়াখালী-৫ আসনে ‘সাবেক মানবিক পুলিশ’ শওকত হোসেন স্বতন্ত্র প্রার্থী   ভোলা-১ আসনে মনোনয়ন ফরম জমা দিলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ   ঝিনাইদহ-৪ আসনে রাশেদ খানের বিরুদ্ধে লড়বেন স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ   বরিশাল-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী জহির উদ্দিন   বাউফলে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানের হিড়িক   বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হতে নির্বাচন কমিশনে   আকাঙ্ক্ষা ভরা ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন করলেন তারেক রহমান   তারেক রহমানকে নিয়ে পার্থর সেই বক্তব্য ভাইরাল   তীব্র শীত উপেক্ষা করে জনসমুদ্রে পরিণত ৩০০ ফিট এলাকা   তারেক রহমানকে বরণ করতে নেতাকর্মীদের নিয়ে ঢাকায় বিএনপি নেত্রী নাসরীন   ইলিয়াসের ফেসবুক পেজ সরিয়ে দিল মেটা   উসকানিতে পা না দিয়ে ধৈর্যের সঙ্গে ঐক্য ও নির্বাচন রক্ষার আহ্বান জামায়াতের   রাতে হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে থাকবে হাদির মরদেহ   ওসমান হাদির মৃত্যুতে সর্বস্তরে শোকের ছায়া   বরিশালে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় চট্টগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া’র সুস্থতা কামনায় বরিশালে দোয়া মাহফিল অনুষ্ঠিত