মনের মতো পরিবেশ না হলে গান হয় না: কণ্ঠশিল্পী সালমা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪মনের মতো পরিবেশ না হলে গান হয় না: কণ্ঠশিল্পী সালমা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ০৫, ২০১৯ ১:২৮ অপরাহ্ণ
A- A A+ Print

মনের মতো পরিবেশ না হলে গান হয় না: কণ্ঠশিল্পী সালমা

৩৭

এক মাসের সফর শেষে সম্প্রতি দেশে ফিরেছেন কণ্ঠশিল্পী সালমা। এসেই ব্যস্ত হয়ে পড়েছেন গান-বাজনার কাজে। নতুন গান ও সমসাময়িক ব্যস্ততা নিয়ে দৈনিক আমাদের সময় অনলাইন-এর মুখোমুখি হয়েছেন তিনি।

লন্ডন থেকে দেশে ফিরেছেন কবে?

এই তো কিছুদিন হলো। এবার বেশ কিছুদিন ওর (স্বামী সানাউল্লাহ নূরী সাগর) সঙ্গে লন্ডন থাকা হলো। প্রায় মাসখানেক তো হবেই।

ঈদে আপনার কটি গান প্রকাশ হবে?

নতুন গানের কাজ শুরু করেছি, ক’টি গান প্রকাশ হবে তা বলতে পারছি না। গানে মনোযোগ দিতে পারছি না। এ কারণে কাজও এগুচ্ছে না।

কেন মনোযোগ দিতে পারছেন না?

আমি বাউল মানুষ, মনের মতো পরিবেশ না হলে গান হয় না। সবাই জানেন সাগরকে নিয়ে সাবেক স্ত্রী মিথ্যে অভিযোগ ও হয়রানি করছে, এমন পরিস্থিতিতে তো আর গানে মন বসানো যায় না। তাছাড়া যে কারও সঙ্গে দেখা বা কথা হলে, কুশল বিনিময়ের পরেই এসব বিষয় জানতে চান। এসব বিষয় নিয়ে কথা বলতেও ইচ্ছে করে না।

সংসার জীবন কেমন চলছে?

আপনাদের দোয়ায় আমরা খুব ভালো আছি। সাগরের সাবেক স্ত্রী, মামলা এসব প্রসঙ্গে কোনো প্রশ্ন করবেন না প্লিজ। আসলে এসব শুনতে বা বললে আর ভালো লাগে না। এরপর যা হবে আইনের মাধ্যমেই জবাব, আইনের মাধ্যমেই সমাধান করা হবে।

শুনলাম, সামাজিক কাজে নিজেকে যুক্ত করতে যাচ্ছেন?

হ্যাঁ, ঠিক শুনেছেন। তবে আমি একা না, আমার সঙ্গে সাগরও থাকবে। সমাজের উন্নয়নমূলক কাজে নিজেদের যুক্ত করতে চাই। তবে এখন না, কয়েক দিনের মধ্যে সংবাদটি সবাইকে দেব।

আপনার তো মিউজিক ভিডিও প্রকাশের কথা ছিল

খুব চিন্তার মধ্যে আছি। লন্ডন যাওয়ার আগে রিয়াজ নামে একটি ছেলেকে একটি গানের কাজ দিয়ে গিয়েছিলাম। সাউন্ডটেক-এর ব্যানারে ‘কোথায় রইলি সোনাবন্ধু’ শিরোনামে গানের ভিডিও প্রকাশ হওয়ার কথা ছিল। লন্ডন যাওয়ার আগে আমি সব কিছু ঠিকঠাক করে রেখেছিলাম। বাকি কাজ শেষ করতে ওই ছেলেকে টাকা দিয়েছি। বলেছিলাম, কাজ শেষ করে গানটি সাউন্ডটেকে জমা দিতে। কিন্তু ছেলেটি এখনও সেই গানের ভিডিওটি জমা দেয়নি। লন্ডন থেকে ওর সঙ্গে বহুবার যোগাযোগ করার চেষ্টা করেছি। কিন্তু ওকে ফোনে পাইনি। এমন কি দেশে এসেও ওর সঙ্গে যোগাযোগ করতে পারছি না। ছেলেটি আমার ফোন ধরে না। টাকা নিয়ে উধাও হয়ে গেছে।

ওর সঙ্গে পরিচয় কীভাবে?

মিডিয়ার মাধ্যমে ছেলেটার সঙ্গে পরিচয়। কোথায় থাকে, কি করে কিছুই জানি না। শুধু শুনেছি, কাজ ভালো করে। ইচ্ছে ছিল ওর সঙ্গে আরও কিছু কাজ করার। ভাগ্য ভালো মনে হয় বেঁচে গেছি, সবগুলো কাজ ওকে দেওয়া হয়নি।

দৈনিক বরিশাল ২৪

মনের মতো পরিবেশ না হলে গান হয় না: কণ্ঠশিল্পী সালমা

সোমবার, আগস্ট ৫, ২০১৯ ১:২৮ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা   বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’   পদোন্নতি পেয়ে বারিশালের যুবদল নেতা তছলিম উদ্দিন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত   বিএম স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন মীর জাহিদুল কবির   বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন   বরিশালে শতবর্ষী পদ্মপুকুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেনা দর্শনার্থীরা   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ   চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্রসৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   বাবুগঞ্জে দরিদ্র পরিবারের পাশে চাঁদপাশা সমিতির সদস্যরা   দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী